Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
সৌদি আরবে চিকিৎসক, প্রকৌশলী ও কর্মী পাঠানোর ব্যাপক সুযোগ রয়েছে: প্রবাসী কল্যাণ উপদেষ্টা

বাংলাদেশ

বাসস
29 January, 2025, 05:00 pm
Last modified: 02 February, 2025, 03:44 pm

Related News

  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার আশা, কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে সিন্ডিকেটের ভয়
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 

সৌদি আরবে চিকিৎসক, প্রকৌশলী ও কর্মী পাঠানোর ব্যাপক সুযোগ রয়েছে: প্রবাসী কল্যাণ উপদেষ্টা

আজ বুধবার (২৯ জানুয়ারি) ঢাকায় এক সরকারি তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।
বাসস
29 January, 2025, 05:00 pm
Last modified: 02 February, 2025, 03:44 pm
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল গতকাল সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস আয়োজিত ’তারুণ্যের উৎসব ২০২৫’ এর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ছবি : পিআইডি

আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের শ্রমবাজারের গুণগত পরিবর্তন প্রয়োজন। সৌদি আরবে চিকিৎসক, প্রকৌশলী, নার্স এবং টেকনিশিয়ানসহ দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠানোর ব্যাপক সুযোগ রয়েছে।

সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রীর আমন্ত্রণে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে অংশগ্রহণের জন্য ড. আসিফ নজরুল সৌদি আরবে সরকারি সফরকালে এসব কথা বলেন। 

আজ বুধবার (২৯ জানুয়ারি) ঢাকায় এক সরকারি তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।

উপদেষ্টা সৌদি আরবের ভিশন-২০৩০-এর বিভিন্ন মেগা প্রকল্পে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিমান টিকিটের উচ্চ মূল্য এবং রিক্রুটিং এজেন্সিগুলোর অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে তাদের অভিযোগ শোনেন। 

তিনি এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং প্রবাসীদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট ব্যবহারের আহ্বান জানান। প্রবাসীদের কল্যাণে সরকারের আরো উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

উপদেষ্টা সৌদি রিক্রুটমেন্ট কোম্পানিগুলোর সহযোগিতা কামনা করেন, যারা বাংলাদেশের দক্ষ পেশাদারদের উপস্থিতি স্বীকার করলেও তথ্যের অভাব, মার্কেটিং, নেটওয়ার্কিং, ভিসা প্রসেসে দীর্ঘসূত্রিতা, ভাষাগত প্রতিবন্ধকতা এবং বোর্ডিং-পূর্ব প্রশিক্ষণের অভাবের মতো চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। তিনি নিয়মিত শ্রম মেলা, সেমিনার ও কোম্পানি কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপদেষ্টা দূতাবাসের ই-ডিমান্ড এটেস্টেশন সিস্টেম উদ্বোধন করেন, যার মাধ্যমে সৌদি কোম্পানিগুলো অনলাইনে নিবন্ধন করে দূতাবাসে না গিয়েই কর্মী চাহিদাপত্র সত্যায়িত করতে পারবে, যার মাধ্যমে কাজে স্বচ্ছতা ও গতিশীলতা আসবে। উপস্থিত সৌদি কোম্পানিসমূহের কর্তাব্যক্তিরা এ উদ্যোগকে স্বাগত জানান। 

জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার এ বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য সম্ভাব্য বিকল্পগুলো যাচাই করছে। 

পরে ড. নজরুল 'তারুণ্যের উৎসব ২০২৫'-এর বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / প্রবাসী কল্যাণ উপদেষ্টা / আসিফ নজরুল / শ্রমবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার আশা, কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে সিন্ডিকেটের ভয়
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net