Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
খেজুরের কেজি ৭৬৩ টাকা, তবে নিলামে দাম উঠেছে মাত্র ৩০০!

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 January, 2025, 07:45 pm
Last modified: 24 January, 2025, 07:51 pm

Related News

  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ
  • সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

খেজুরের কেজি ৭৬৩ টাকা, তবে নিলামে দাম উঠেছে মাত্র ৩০০!

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) খেজুরের চালানটি বিক্রির জন্য প্রকাশ্য নিলামে তোলা হয়।
টিবিএস রিপোর্ট
24 January, 2025, 07:45 pm
Last modified: 24 January, 2025, 07:51 pm
ফাইল ছবি: সংগৃহীত

আলজেরিয়ান ২৫ টন খেঁজুরের একটি চালান নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। নিলামে ৭৬৩ টাকা কেজির খেজুরের দর উঠেছে মাত্র ৩০০ টাকা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) খেজুরের চালানটি বিক্রির জন্য প্রকাশ্য নিলামে তোলা হয়।

এর আগে, ২০২৪ সালের মে মাসে খেজুরের এই চালানটি চট্টগ্রাম বন্দরে আসে।

কর্তৃপক্ষ সেই চালানের খেঁজুরের সংরক্ষিত মূল্য নির্ধারণ করেছিল ১ কোটি ৯০ লাখ ৮১ হাজার ২৬০ টাকা, যার কেজি দর হয় ৭৬৩ টাকা।

চট্টগ্রাম কস্টমসের প্রকাশ্য নিলামে শতাধিক অংশগ্রহণকারী থাকলেও ওই খেজুরের সর্বোচ্চ দর উঠেছে কেজি প্রতি ৩০০ টাকা। অর্থাৎ সংরক্ষিত দরের সর্বোচ্চ ৩৯ শতাংশ দাম উঠেছে প্রকাশ্য নিলামে।

নিলামটি পরিচালনা করে সরকারি নিলাম পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান কে এম কর্পোরেশন।

কাস্টমসের নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান কে এম কর্পোরেশনের ম্যানেজার মো. মোরশেদ বলেন, 'চট্টগ্রাম বন্দরের পুরাতন পোর্ট মার্কেটের প্রতিষ্ঠান ফাতেহা এন্টারপ্রাইজ ২৫ টন খেঁজুরের সর্বোচ্চ দর দিয়েছেন ৭৫ লাখ ১০ হাজার টাকা।'

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা যায়, খেজুরের চালানটির মেয়াদ রয়েছে চলতি বছরের নভেম্বর পর্যন্ত। মানে ভালো হওয়ায় আসন্ন রমজানে এই খেঁজুরের ভালো দাম পাওয়া যাবে।

নিলামের আগে প্রকাশ্য নিলাম সম্পর্কে সকলকে অবহিতকরণ এবং ক্রেতারা যাতে প্রকাশ্য নিলামে সঠিক সময়ে অংশগ্রহণ করতে পারে সেজন্য ব্যাপক প্রচারণার অংশ হিসেবে গত মঙ্গলবার (২১ জানুয়ারি) কমপক্ষে নিলামের স্থান থেকে দুই কিলোমিটার পর্যন্ত চর্তুদিকে এবং নিকটবর্তী স্থানে বিশেষ করে উক্ত পণ্যের বাজার এলাকায় মাইকিং করা হয়।

একইসঙ্গে প্রকাশ্য নিলাম বিজ্ঞপ্তি ও ক্যাটালগ চট্টগ্রাম কাস্টম হাউসের নোটিশ বোর্ড ও নিলাম শাখার নোটিশ বোর্ডে প্রচার করা হয়।

Related Topics

টপ নিউজ

খেজুর / চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ / নিলাম / চট্টগ্রাম বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ
  • সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net