Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
সাড়ে ৪ ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার, রাজশাহীর সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 January, 2025, 10:50 am
Last modified: 13 January, 2025, 12:08 pm

Related News

  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে

সাড়ে ৪ ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার, রাজশাহীর সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর বেলপুকুরে ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
টিবিএস রিপোর্ট
13 January, 2025, 10:50 am
Last modified: 13 January, 2025, 12:08 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

লাইনচ্যুত বগি উদ্ধারের সাড়ে ৪ ঘণ্টা পর রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া এগারোটার দিকে বগি উদ্ধারের পর বেলপুকুর থেকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর বেলপুকুরে ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে রেলওয়ের কর্মীরা উদ্ধার কাজ চালান।

রেল বিভাগ জানিয়েছে, ১১টি বগি নিয়ে ট্রেনটি সকালে যাত্রা করে। পথে বেলপুকুর এলাকায় আসলে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এর পরে ট্রেনটি থেমে যায়। এতে সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।  ঘণ্টা তিনেক পর ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার করে।

পাকশী রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল ট্রান্সপোর্ট ম্যানেজার হাসিনা খাতুন বলেন, "কেন বগি লাইনচ্যুত হয়েছে তা তদন্ত না করে বলা যাবে না। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।"

এদিকে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় রাজশাহী থেকে  ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনে এবং মধুমতি এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান স্টেশনে আটকা পড়ে। পরে লাইন ক্লিয়ার হওয়ার পর পৌনে পাঁচ ঘণ্টা বিলম্বে পৌনে ১২টার দিকে বনলতা এক্সপ্রেস ট্রেন ছাড়ে। এর আগে হরিয়ান স্টেশন থেকে খুলনা হয়ে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান স্টেশন থেকে ছেড়ে যায়।

সকালে রাজশাহীর রেলওয়ে স্টেশন ম্যানেজার শহিদুল আলম বলেছিলেন, "ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনে এবং  ও মধুমতি এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান স্টেশনে আটকা পড়ে। বনলতা এক্সপ্রেস ট্রেনের রাজশাহী রেলওয়ে স্টেশন ছাড়ার নির্ধারিত সময় সকাল ৭টা এবং সিল্কসিটি ট্রেনের ৭টা ৪০ মিনিটে ছাড়ার নির্ধারিত সময় ছিল। ট্রেন না ছাড়ায় এসব ট্রেনের যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া খুলনাগামী মহামন্দা এক্সপ্রেস ট্রেনটিও রাজশাহী রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।"
 

Related Topics

টপ নিউজ

ট্রেন লাইনচ্যুত / রেল যোগাযোগ বন্ধ / রাজশাহী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net