Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ভারতীয় ভিসা সীমিত করায় ১ বছরে বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাত্রী কমেছে ২ লাখের বেশি

বাংলাদেশ

যশোর প্রতিনিধি
11 January, 2025, 06:35 pm
Last modified: 27 January, 2025, 04:38 pm

Related News

  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • আরও ভালো শর্তে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার
  • ‘অনুপ্রবেশ’ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারতের
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্ব পরিবেশমন্ত্রীর

ভারতীয় ভিসা সীমিত করায় ১ বছরে বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাত্রী কমেছে ২ লাখের বেশি

২০২৪ সালে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে যাতায়াত করেছেন ২০ লাখ ২৪ হাজার ১৩ জন পাসপোর্টধারী। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ২২ লাখ ৬৭ হাজার ৫৩১ জন।
যশোর প্রতিনিধি
11 January, 2025, 06:35 pm
Last modified: 27 January, 2025, 04:38 pm
বেনাপোল বন্দর। ফাইল ছবি

ভারতীয় দূতাবাস বাংলাদেশিদের ভিসা সীমিত করে দেওয়ার প্রভাব সরাসরি পড়েছে বেনাপোল বন্দরের পাসপোর্টধারী যাত্রী যাতায়াতে। ২০২৩ সালের তুলনায় গত বছর (২০২৪ সালে) বেনাপোল বন্দরে যাত্রী সংখ্যা কমেছে ২ লাখ ৩৩ হাজার ১৩ জন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া জানান, ২০২৪ সালে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে যাতায়াত করেছেন ২০ লাখ ২৪ হাজার ১৩ জন পাসপোর্টধারী। এর মধ্যে বাংলাদেশি ছিলেন ১৫ লাখ ৬৫ হাজার ১১০ জন, ভারতীয় চার লাখ ৬৫ হাজার ৪১৩ জন এবং অন্যান্য দেশের যাত্রী ছিলেন দুই হাজার ৪৯০ জন।

২০২৩ সালে এ সংখ্যা ছিল ২২ লাখ ৬৭ হাজার ৫৩১ জন। এর মধ্যে বাংলাদেশি ছিলেন ১৮ লাখ ৮৪ হাজার ২১৫ জন।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, বেনাপোল-পেট্রাপোল রুট ব্যবহার করেন চিকিৎসা, ব্যবসা এবং অন্যান্য কাজে ভারত-বাংলাদেশ যাতায়াত করা বহু পাসপোর্টধারী।

'স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে আট থেকে ১০ হাজার যাত্রী যাতায়াত করতেন এ রুট দিয়ে। কিন্তু ভিসা বন্ধ থাকায় এ সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে,' বলেন তিনি।

গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতীয় দূতাবাস ভিসা দেওয়া বন্ধ করে দেয়। এরপর রাজনৈতিক স্থিতিশীলতা আগের তুলনায় স্বাভাবিক হলেও ভারত এখনো ভিসা দেওয়ার প্রক্রিয়া স্বাভাবিক করেনি।

ভারতগামী বাংলাদেশি যাত্রী মঞ্জুর হায়দার বলেন, 'দেশে স্থিতিশীলতা ফিরে এসেছে। ভারত সরকার ভিসা দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করলে দুই দেশই উপকৃত হবে।'

অন্যদিকে, ভারতীয় পাসপোর্টধারী রবিন সরকার বলেন, 'ভিসা বন্ধে দুই দেশেরই ক্ষতি হচ্ছে। বাংলাদেশিদের আসা বন্ধ হওয়ায় পশ্চিমবঙ্গের ব্যবসা, বাণিজ্য এবং পর্যটন খাতে বড় ধরনের ক্ষতি হয়েছে।'

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক ফয়সাল আহসান সজীব জানান, যাত্রীসংখ্যা কমায় ভ্রমণ খাত অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে।

তবে দ্রুতই এ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বেনাপোল / বাংলাদেশ-ভারত / ভারতে ভ্রমণ / ভারতীয় ভিসা / বেনাপোল বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • আরও ভালো শর্তে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার
  • ‘অনুপ্রবেশ’ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারতের
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্ব পরিবেশমন্ত্রীর

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net