Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
দুর্বল সরকার দেশের সম্পদ লুটের দরজা খুলে দেবে: তারেক রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 December, 2024, 09:30 pm
Last modified: 19 December, 2024, 10:48 pm

Related News

  • আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
  • বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
  • ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • সরকারের প্রথম বাজেটে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে: প্রধানমন্ত্রী

দুর্বল সরকার দেশের সম্পদ লুটের দরজা খুলে দেবে: তারেক রহমান

তিনি বলেন, ‘দেশে যদি একটি দুর্বল জনমর্থনহীন সরকার ক্ষমতায় আসে, তবে অনেকেই এ দেশ থেকে সবকিছু লুটেপুটে নিয়ে যাবে। এ দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে।’
টিবিএস রিপোর্ট
19 December, 2024, 09:30 pm
Last modified: 19 December, 2024, 10:48 pm
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। ফাইল ছবি: ইউএনবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, জনসমর্থন ও প্রতিনিধিত্ববিহীন দুর্বল সরকার দেশের সম্পদের জন্য হুমকি।

তিনি বলেন, 'দেশে যদি একটি দুর্বল জনমর্থনহীন সরকার ক্ষমতায় আসে, তবে অনেকেই এ দেশ থেকে সবকিছু লুটেপুটে নিয়ে যাবে। এ দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে।'

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে বিএনপি আয়োজিত মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় তারেক রহমান এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, 'দেশে যদি কোনো বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে অনেকের জন্য সুবিধা হবে। এসব থেকে দেশকে রক্ষা করতে এবং দেশের মানুষকে রক্ষা করতে এমন একটি সরকার প্রয়োজন যারা জনগণের কথা বলবে, যারা দেশের কথা বলবে, দেশের কথা চিন্তা করবে, এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে তখন দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে।'

তারেক রহমান বলেন, 'রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে। এটা বাস্তবায়নের জন্য বিএনপির নেতাকর্মীদের জনগণের কাছে যেতে হবে। জনগণকে ৩১ দফা সম্পর্কে জানাতে হবে। নিজেদের প্রস্তুত করতে হবে।'

তিনি বলেন, '৫ আগস্টের আগপর্যন্ত আমাদের সংগ্রাম স্বৈরাচারের পতন, স্বৈরাচারকে সরিয়ে দেওয়া এবং স্বৈরাচারকে ফেলে দেওয়ার। দলমত নির্বিশেষে দেশের সকল মানুষের অংশগ্রহণে দেশের মানুষ সক্ষম হয়েছে স্বৈরাচারকে বিদায় করতে, বাধ্য করেছে পালিয়ে যেতে।'

দেশের ভেতরে-বাইরে দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র থেমে নেই জানিয়ে তিনি আরও বলেন, 'এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার, সার্বভৌমত্ব রক্ষার ও দেশ গড়ার এবং মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রাম।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব আপনার ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে আপনাদের। আমাদের সবাইকে গড়ে তুলতে হবে। আসুন আমরা নিজেদের প্রস্তুত করি। এই প্রস্তুতি কিন্তু খুব সহজ ব্যাপার নয়, এই প্রস্তুতি অত্যন্ত কঠিন কাজ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী এই দায়িত্ব পালনে প্রস্তুত। এটি আমার বিশ্বাস। এখন সময় প্রমাণের। প্রমাণ আপনাদের করতে হবে। দলের নেতা হিসেবে দলের কাছেই আপনাকে প্রমাণ করতে হবে এবং জনগণের কাছে প্রমাণ করতে হবে।'

নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে কর্মশালায় তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আরলি ও সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য দেন।

Related Topics

টপ নিউজ

বিএনপি / ৩১ দফা / তারেক রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
  • বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
  • ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • সরকারের প্রথম বাজেটে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে: প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net