Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
যশোরের বধ্যভূমিগুলো বেহালদশায়: মুছে যাচ্ছে পাক হানাদার আর রাজাকারদের নির্মমতার চিহ্ন

বাংলাদেশ

যশোর প্রতিনিধি
14 December, 2024, 08:45 pm
Last modified: 15 December, 2024, 01:34 pm

Related News

  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • যশোরে চার শতাধিক দুস্থ নারীকে নিজ হাতে আপ্যায়ন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
  • যশোরে কোরবানির হাটে মরুভূমির উট, দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা
  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক

যশোরের বধ্যভূমিগুলো বেহালদশায়: মুছে যাচ্ছে পাক হানাদার আর রাজাকারদের নির্মমতার চিহ্ন

বিরামপুরেও বেশ কয়েকটি গণহত্যা হয়। ৬ ডিসেম্বর যশোর মুক্ত হওয়ার পর বিরামপুরের একটি কুয়া থেকে ১০টি মাথার খুলি উদ্ধার করা হয়।
যশোর প্রতিনিধি
14 December, 2024, 08:45 pm
Last modified: 15 December, 2024, 01:34 pm
যশোরের চাঁচড়া রায়পাড়া বধ্যভূমি সারাবছর ধরেই পড়ে থাকে অযত্ন-অবহেলায়। ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধে যশোরের অন্যতম স্মৃতিচিহ্ন বধ্যভূমিগুলো বেহাল অবস্থায় রয়েছে। অযত্ন আর অবহেলায় হারিয়ে যেতে বসেছে এগুলো। অনেক বধ্যভূমির ওপর বাড়িঘরও গড়ে উঠেছে। '৭১-এর রক্তাক্ত ইতিহাসের মর্মন্তুদ স্মৃতিবিজড়িত অর্ধশতাধিক বধ্যভূমি রয়েছে প্রাচীনতম এ জেলায়।

মুক্তিযুদ্ধের নয় মাসে দেশের আর সব স্থানের মতো গোটা যশোর জেলায় পাক হানাদার ও তাদের দোসররা চালিয়েছিল নির্মম তাণ্ডব। বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবীসহ নিরীহ শত শত মানুষকে ধরে এনে বধ্যভূমিগুলোতে হত্যা করা হয়েছিল।

শহরের অন্যতম বধ্যভূমি শংকরপুর রায়পাড়া এলাকায় অসংখ্য মানুষকে হত্যা করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর এখান থেকে কয়েক ট্রাক মানুষের হাড়-কঙ্কাল উদ্ধার করে মিত্রবাহিনী ভারতে নিয়ে যায়।

এ বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মিত হলেও এটি অযত্ন অবহেলায় পড়ে থাকে সারাবছর। প্রতিবছর শহীদ বুদ্ধিজীবী দিবসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে শ্রদ্ধা জানাতে আসেন। কিন্তু বছরের অন্য সময়গুলোতে এ বধ্যভূমির আর কোনো খোঁজ নেওয়া হয় না।

এছাড়া যশোর শহর ও শহরতলিতে অন্তত ৫০টি বধ্যভূমি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিরামপুর, ধোপাখোলা, খয়েরতলা, যশোর সেনানিবাস, হর্টিকালচার সেন্টার, যশোর ২৫০ শয্যা হাসপাতাল, কোতোয়ালি থানা চত্বর, বকচর, মুড়লি মোড়, ব্যাপ্টিস্ট চার্চ, রূপদিয়া, রূপদিয়া নীলকুঠি, রেলস্টেশন মাদরাসা, চৌগাছার ডাকবাংলো, কপালিয়া খেয়াঘাট, খাজুরা, বাঘারপাড়ার চিত্রা নদীর তীর, অভয়নগরের ভৈরব নদ তীর, কেশবপুরের মঙ্গলকোট ব্রিজ, সীমান্তের মাশিলা গ্রাম এবং শার্শা থানার বধ্যভূমি।

শংকরপুর রায়পাড়ার বধ্যভূমির প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায়, শহরের বিভিন্ন এলাকা থেকে লোকজন ধরে এনে এখানে হত্যা করা হতো। ট্রেনে করেও অসংখ্য মানুষকে এখানে আনা হয়েছিল। সে সময় ওই এলাকা ছিল বনজঙ্গলঘেরা এবং নির্জন।

মুক্তিযুদ্ধ গবেষক মুনতাসীর মামুন সম্পাদিত মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) গ্রন্থে শংকরপুরের বধ্যভূমির উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, শংকরপুরের সরকারি হাঁস-মুরগি খামারে শত শত বাঙালিকে ধরে এনে জবাই করে হত্যা করেছিল বিহারিরা। খামারের বিভিন্ন শেড ও পাম্প হাউজের পাশে এবং কুয়ায় তাদের লাশ পুঁতে রাখা হয়েছিল।

বকচর এলাকার নটবর বাবুর বাঁশবাগানে বিহারিরা কয়েকশ বাঙালিকে হত্যা করেছিল। ধোপাখোলায় দুই রাজাকারকে হত্যার প্রতিশোধ হিসেবে পাকিস্তানি সেনা ও তাদের দোসররা ২৩ জন বাঙালিকে হত্যা করে।

সরকারি তথ্য বাতায়নে ধোপাখোলা বধ্যভূমির বর্ণনায় স্থানীয় মুক্তিযোদ্ধা বিশ্বজিৎ গাঙ্গুলীর যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি চালানোর বীরত্বপূর্ণ ঘটনার কথা বর্ণনা করা হয়েছে।

কথিত আছে, বীর মুক্তিযোদ্ধা বিশ্বজিৎ তার থ্রি নট থ্রি বন্দুক দিয়ে বিমানবন্দরে অবতরণরত যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন। সে গুলিতে বিমান বা বিমানের কোন আরোহীর কোনো ক্ষতি হয়নি।

সে সময়ের ধোপাখোলার আরবপুর ইউনিয়নে ছিল শান্তি কমিটির সেক্রেটারি জেনারেল সলেমান মুন্সীর বাড়ি। এ গুলির ঘটনার পর তার চেনানো পথে রাজাকারেরা আক্রমণ করে ধোপাখোলায়।

বিরামপুরেও বেশ কয়েকটি গণহত্যা হয়। ৬ ডিসেম্বর যশোর মুক্ত হওয়ার পর বিরামপুরের একটি কুয়া থেকে ১০টি মাথার খুলি উদ্ধার করা হয়। ভৈরব নদের দড়াটান ব্রিজের পাশেও বহু মুক্তিকামী মানুষের মৃতদেহ ফেলা হয়েছিল।

সূত্র জানায়, যশোর জেনারেল হাসপাতাল, বকচর, কোতোয়ালি থানা এবং রেলস্টেশন মাদরাসা এলাকার বধ্যভূমি সংরক্ষিত হলেও সেগুলো অযত্নে রয়েছে। অন্য বধ্যভূমিগুলোর সংরক্ষণের উদ্যোগ নেই। অনেক জায়গায় গড়ে উঠেছে বাড়িঘর।

মুক্তিযোদ্ধারা এবং নতুন প্রজন্ম প্রশাসন ও মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির প্রতি এ স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণের দাবি জানিয়ে আসছেন।

মুক্তিযুদ্ধের সময় লিবারেশন ফোর্স — মুজিব বাহিনীর (বিএলএফ) বৃহত্তর যশোর অঞ্চলের উপ-অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম বলেন, এ বধ্যভূমিগুলো বাঙালির সংগ্রামের চিহ্ন এবং পাক হানাদার ও তাদের দোসরদের নির্মমতার সাক্ষী।

'এগুলো সংরক্ষণ করা না হলে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাবে,' বলেন এ বীর মুক্তিযোদ্ধা।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

যশোর / বধ্যভূমি / মুক্তিযুদ্ধ / রাজাকার / মুক্তিযুদ্ধের ইতিহাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • যশোরে চার শতাধিক দুস্থ নারীকে নিজ হাতে আপ্যায়ন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
  • যশোরে কোরবানির হাটে মরুভূমির উট, দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা
  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net