Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ইউক্রেনে পরাজয় ঠেকাতে ‘যেকোনো পন্থা’ অবলম্বন করবে রাশিয়া: ল্যাভরভ

আন্তর্জাতিক

আল-জাজিরা
06 December, 2024, 10:40 pm
Last modified: 09 December, 2024, 02:39 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

ইউক্রেনে পরাজয় ঠেকাতে ‘যেকোনো পন্থা’ অবলম্বন করবে রাশিয়া: ল্যাভরভ

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের প্রকাশিত এক সাক্ষাৎকারে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা করার সময় ল্যাভরভ এ মন্তব্য করেন।
আল-জাজিরা
06 December, 2024, 10:40 pm
Last modified: 09 December, 2024, 02:39 pm
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ফাইল ছবি: ফ্লোরিয়ন গোগা/রয়টার্স

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন যুদ্ধে সম্প্রতি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার করে রাশিয়া পশ্চিমাদের বোঝাতে চেয়েছে, পরাজয় ঠেকাতে মস্কো 'যেকোনো পন্থা' অবলম্বন করতে প্রস্তুত।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের প্রকাশিত এক সাক্ষাৎকারে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা করার সময় ল্যাভরভ এ মন্তব্য করেন।

তিনি দাবি করেন, পশ্চিমারা 'বিশ্বের যেকোনো দেশে, যে কোনো অঞ্চলে, যেকোনো মহাদেশের ওপর তাদের আধিপত্য বজায় রাখার জন্য প্রভাব খাটাচ্ছে।'

এসময় তিনি ইংরেজিতে বলেন, 'আমরা আমাদের বৈধ নিরাপত্তা স্বার্থের জন্য লড়াই করছি।'

ল্যাভরভ বলেন, 'আমরা সংকেত পাঠাচ্ছি এবং আমরা আশা করছি শেষেরটি, কয়েক সপ্তাহ আগে হাইপারসিনিক অস্ত্র ওরেশনিক ব্যবহারের মাধ্যমে দেওয়া সংকেত, গুরুত্বের সঙ্গে নিয়েছে তারা।'

তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া পরিস্থিতির অবনতি ঘটাতে চায় না এবং ওয়াশিংটন ও তার মিত্রদের সঙ্গে 'যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে' চায়।

ল্যাভরভ সতর্ক করে বলেন, 'তবে এরপরও যদি তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত না নেয়, তাহলে আমরা আরও সংকেত পাঠাব।'

ওরেশনিক হামলা

রাশিয়া গত মাসে ইউক্রেনের ডিনিপ্রো শহরে ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছিল। অস্ত্রটি সম্পর্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, এই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা যাবে না।

ল্যাভরভ বলেন, ইউক্রেন তার আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার সুযোগ হারিয়েছে দু'বার একটি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে। একবার পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হওয়ার আগে এবং তারপরে ২০২২ সালের এপ্রিলে তুরস্কে আলোচনায়।

তিনি বলেন, 'আমরা এই যুদ্ধ শুরু করিনি। আমরা বছরের পর বছর, বছরের পর বছর ধরে সতর্ক করে আসছি যে ন্যাটোকে আমাদের সীমান্তের কাছাকাছি ঠেলে দিলে সমস্যা তৈরি হবে।'

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পুতিনের সাক্ষাৎকার নেওয়া প্রথম মার্কিন সাংবাদিক ও ডোনাল্ড ট্রাম্পের মিত্র কার্লসনের ৮০ মিনিটের সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, রাশিয়ার কোনো 'রেড লাইন' [সীমা] নেই এমন ধারণা পশ্চিমাদের বদলানো উচিত।

ল্যাভরভ বলেন, মস্কো যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। কিন্তু আমরা দৃঢ়ভাবে রাশিয়ার বৈধ নিরাপত্তা স্বার্থের প্রতি সম্মান দেখিয়ে, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানকে পছন্দ করি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহারকে 'রাশিয়ার উন্মাদনার সর্বশেষ পর্যায়' বলে অভিহিত করেছেন এবং নতুন হুমকি মোকাবিলায় আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান জানিয়েছেন।

ল্যাভরভ বৃহস্পতিবার মাল্টায় বার্ষিক নিরাপত্তা বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে পরোক্ষভাবে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

তিনি পশ্চিমাদের বিরুদ্ধে ইউক্রেন নিয়ে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি নেওয়ার অভিযোগ করেন।

তবে ব্লিঙ্কেন এবং অন্যান্য বক্তারা প্রতিক্রিয়া জানানোর আগেই তিনি সভা থেকে বেরিয়ে যান।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

রাশিয়া / ইউক্রেন / সের্গেই ল্যাভরভ / হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net