Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
যমুনা নদীর ওপর উদ্বোধনের অপেক্ষায় থাকা রেল সেতুর নাম পরিবর্তন হচ্ছে

বাংলাদেশ

মোঃ ফয়সাল আহমেদ
27 November, 2024, 09:45 pm
Last modified: 28 November, 2024, 05:51 pm

Related News

  • এক অর্থে র‌্যাব আগের মতো থাকছে না, নামও সম্ভবত পাল্টাচ্ছে: জাহেদ উর রহমান
  • শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন
  • পেন্টাগনের নাম পরিবর্তন করে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ করতে যাচ্ছেন ট্রাম্প

যমুনা নদীর ওপর উদ্বোধনের অপেক্ষায় থাকা রেল সেতুর নাম পরিবর্তন হচ্ছে

১৭ হাজার কোটি টাকা ব্যয়ের এই সেতুর কাজ আগামী মাসে শেষ হবে, এরপর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এটি চালু হতে পারে।
মোঃ ফয়সাল আহমেদ
27 November, 2024, 09:45 pm
Last modified: 28 November, 2024, 05:51 pm
ছবি: সংগৃহীত

যমুনা নদীর ওপর নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, আগামী বছরের জানুয়ারিতে এ সেতু উদ্বোধনের কথা রয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন,উদ্বোধনের আগেই এটির নাম পরিবর্তন করা হবে। তবে নাম এখনও চূড়ান্ত করা হয়নি। তবে সেতু এলাকা বা জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের কোনো শহীদের নামে এর নামকরণ করা হতে পারে এমন ইঙ্গিত দেন তিনি।

১৭ হাজার কোটি টাকা ব্যয়ের এই সেতুর কাজ আগামী মাসে শেষ হবে, এরপর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এটি চালু হতে পারে।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান টিবিএসকে বলেন, এপর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯৬ শতাংশ, তবে নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে ৯৯ শতাংশ। ডিসেম্বর নাগাদ আমরা ট্রেন চলাচলের সব কাজ সম্পন্ন করতে পারব। আমরা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই এই সেতু রেল চলাচলের জন্য উন্মুক্ত করতে চাই।

তাঁরা দ্বিতীয় সপ্তাহে উদ্বোধনের প্রস্তাব দিয়েছেন, তবে নির্দিষ্ট তারিখ সেতু উপদেষ্টাই ঠিক করবেন বলে জানান প্রকল্প পরিচালক (পিডি)।

এদিকে জানুয়ারিতে সেতুতে রেল চলাচল শুরু হলেও, একটি ডিজিটাল কম্পিউটার-ভিত্তিক সিগনালিং ব্যবস্থা স্থাপনের কাজ এপ্রিল পর্যন্ত চলতে পারে।

পিডি মাসুদুর রহমান বলেন,  ডিজিটাল কম্পিউটার-বেজড সিগনাল ইনস্টল করতে এপ্রিল পর্যন্ত লাগতে পারে। তবে এই বিলম্বের কারণে রেল চলাচলে সমস্যা হবে না, কারণ সাময়িকভাবে এনালগ সিগনাল ব্যবহার করা যাবে।

যমুনা সেতুর ৩০ মিটার দূরত্ব রেখে নতুন রেল সেতুটি নির্মাণ করা হয়েছে। ১৯৯৮ সালে চালু হওয়া যমুনা সেতুতেও রেলপথ পরে যুক্ত করা হয়। তবে এতে সেতুর কাঠামোগত সমস্যা দেখা দেওয়ায়– ট্রেনের গতি বেশ কম রাখতে হয়।  এতে যাত্রাপথে দেরী হওয়াসহ ভোগান্তির শিকার হন ট্রেনের যাত্রীরা।

তাছাড়া বিদ্যমান যমুনা সেতুতে ট্রেন চলাচলের লাইন মাত্র একটি। ট্রেন চলাচলের কারণে সেতুতে একটি ফাটল দেখা দেওয়ার পর ২০০৮ সালে ট্রেনের গতি কম রাখার মতো বিধিনিষেধ দেওয়া হয়। তাই বর্তমানে এই লাইন দিয়ে মন্থর গতিতে ট্রেন চলাচল করে। আবার যমুনা সেতুর পূর্ব স্টেশন থেকে ট্রেন সেতুতে প্রবেশ করলে, পশ্চিম স্টেশন প্রান্তে অন্য ট্রেনকে অপেক্ষা করতে হয়। বর্তমানে ২০ কিলোমিটার গতিসীমা নিয়ে গড়ে ৩৮টি ট্রেন যমুনা সেতু পাড়ি দেয়।  

Related Topics

টপ নিউজ

রেল সেতু / নাম পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • এক অর্থে র‌্যাব আগের মতো থাকছে না, নামও সম্ভবত পাল্টাচ্ছে: জাহেদ উর রহমান
  • শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন
  • পেন্টাগনের নাম পরিবর্তন করে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ করতে যাচ্ছেন ট্রাম্প

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net