Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ভারত কেন পাকিস্তানে খেলতে চায় না, জানতে আইসিসিকে পিসিবির চিঠি

খেলা

টিবিএস ডেস্ক
12 November, 2024, 08:20 pm
Last modified: 12 November, 2024, 08:24 pm

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

ভারত কেন পাকিস্তানে খেলতে চায় না, জানতে আইসিসিকে পিসিবির চিঠি

২০২৩ এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তখনও নিরাপত্তা শঙ্কা ও রাজনৈতিক কারণ দেখিয়ে পাকিস্তানে যায়নি ভারত। টুর্নামেন্টটি আয়োজন করা হয় হাইব্রিড মডেলে।
টিবিএস ডেস্ক
12 November, 2024, 08:20 pm
Last modified: 12 November, 2024, 08:24 pm

আগামী বছর অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে চায় না ভারত। বিষয়টি ইতোমধ্যে আইসিসিকে জানিয়ে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসি)। পাকিস্তান না যেতে চাওয়ার কারণ নিশ্চয়ই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়েছে বিসিসিআই। সেটা কী, তা জানতে চেয়ে আইসিসিতে চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, পর্দা নামবে ৯ মার্চ। এবারের আসরের আয়োজক পাকিস্তান, যা বেশ আগে থেকেই চূড়ান্ত হয়ে আছে। কিন্তু প্রতিবেশি দেশটিতে নিজেদের দল পাঠাবে না বলে আইসিসিকে চিঠি পাঠায় বিসিসিআই। পরে ওই চিঠি পাওয়ার কথা পিসিবিকে জানায় আইসিসি। 

আইসিসির কাছ থেকে বিষয়টি জানতে পেরে হতাশ পিসিবি। এ বিষয়ে পিসিবির এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, 'বিষয়টি পরিস্কার করতে আইসিসিকে একটি চিঠি পাঠিয়ে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে। (আইসিসির) মেইলটি ফরোয়ার্ড করে (পাকিস্তান) সরকারের কাছে থেকেও সিদ্ধান্ত ও পরামর্শের অপেক্ষায় আছি আমরা।'

রাজনৈতিক কারণে সরকারের নির্দেশে ২০০৮ সাল থেকে পাকিস্তান সফরে যায়নি ভারতীয় ক্রিকেট দল। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান সর্বশেষ ভারতে গেছে ২০১২-১৩ সালে। এরপর থেকে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি দল দুটি। 

২০২৩ এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তখনও নিরাপত্তা শঙ্কা ও রাজনৈতিক কারণ দেখিয়ে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায় ভারত। এরপর হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হয়। ভারত তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে এ ধরনের হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে রাজি নয় পিসিবি। 

কেবল ভারতই নয়, ২৮ বছর আগে নিরাপত্তা শঙ্কায় শ্রীলঙ্কায় খেলতে যায়নি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ১৯৯৬ বিশ্বকাপের ওই দুই ম্যাচে লঙ্কানদের জয়ী ঘোষণা করে পয়েন্ট দেওয়া হয়েছিল। তাই পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের দাবি, ভারত যদি পাকিস্তানে না যায়; পাকিস্তানকে জয়ী ঘোষণা করে পয়েন্ট দেওয়া হোক। 

Related Topics

টপ নিউজ

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) / ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) / চ্যাম্পিয়ন্স ট্রফি / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net