Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
রাশিয়ার হয়ে যুদ্ধ করতে সৈন্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 October, 2024, 10:25 am
Last modified: 19 October, 2024, 10:37 am

Related News

  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন
  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়
  • রাষ্ট্রদ্রোহে নেতৃত্ব দেওয়ায় সাবেক প্রেসিডেন্ট ইউনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল দক্ষিণ কোরিয়ার আদালত
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে সৈন্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া

ইউক্রেনের গোয়েন্দা প্রধান কিরিলো বুদানোভ জানিয়েছেন, প্রায় ১১ হাজার উত্তর কোরিয়ান সৈন্য রাশিয়ার পূর্বাঞ্চলে ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছে।
টিবিএস ডেস্ক
19 October, 2024, 10:25 am
Last modified: 19 October, 2024, 10:37 am
ছবি; রয়টার্স

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে সৈন্য পাঠাতে শুরু করেছে উত্তর কোরিয়া—এমনটাই দাবি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার। সিউল এটিকে 'গুরুতর নিরাপত্তা হুমকি' হিসেবে আখ্যা দিয়েছে। খবর বিবিসি-র।

গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ১,৫০০ উত্তর কোরীয় সৈন্য রাশিয়ায় পৌঁছেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমকে জানিয়েছে, এই সংখ্যা ১২ হাজারের কাছাকাছি পৌঁছাতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবশ্য একদিন আগেই বলেছিলেন, প্রায় ১০ হাজার উত্তর কোরীয় সেনা যুদ্ধে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। 

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল শুক্রবার একটি নিরাপত্তা বৈঠকের আহ্বান জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে 'সব ধরনের উপায়ে' প্রতিক্রিয়া জানাতে হবে।

উত্তর কোরিয়া রাশিয়াকে গোলাবারুদ দিচ্ছে—এমন প্রমাণও মিলেছে। সম্প্রতি ইউক্রেনের পলটাভা অঞ্চলে উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র উদ্ধার হওয়ার পর এই সন্দেহ আরও জোরালো হয়। 

সাম্প্রতিক মাসগুলোতে মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যে সহযোগিতার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত সপ্তাহেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনে তাকে 'ঘনিষ্ঠতম সহচর' উল্লেখ করে শুভেচ্ছা পাঠিয়েছেন।

তবে সামরিক বিশেষজ্ঞরা বিবিসিকে বলেছেন, রুশ সেনাবাহিনীর জন্য হাজার হাজার উত্তর কোরিয়ান সৈন্য অন্তর্ভুক্ত করা সম্ভব হবে বলে তারা মনে করেন না।

ইউক্রেনের গোয়েন্দা প্রধান কিরিলো বুদানোভ জানিয়েছেন, প্রায় ১১ হাজার উত্তর কোরিয়ার সৈন্য রাশিয়ার পূর্বাঞ্চলে ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছে।

বুদানোভ জানান, ১ নভেম্বরের মধ্যে তারা ইউক্রেনে যুদ্ধের জন্য প্রস্তুত হবে। তিনি আরও বলেন, এই সৈন্যরা রাশিয়ার সরঞ্জাম ও গোলাবারুদ ব্যবহার করবে, এবং প্রথমে ২,৬০০ সৈন্য কুরস্ক অঞ্চলে পাঠানো হবে, যেখানে ইউক্রেন কিছু এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। 

এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একটি সামরিক চুক্তি অনুমোদনের বিল সংসদে উত্থাপন করেন, যেখানে রাশিয়া ও উত্তর কোরিয়া একে অপরকে আক্রমণের মুখে সাহায্য করার অঙ্গীকার করে। 

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়ার সৈন্যরা রাশিয়ার ভ্লাদিভোস্টক, উসুরি, খাবারোভস্ক এবং ভ্লাগোভেশেনস্কের ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছে। এছাড়াও, সংস্থাটি উসুরি ও খাবারোভস্কে শতাধিক উত্তর কোরীয় সৈন্যের উপস্থিতি দেখিয়ে আকাশ থেকে তোলা ছবি প্রকাশ করেছে।

এনআইএস জানিয়েছে, আগস্ট থেকে উত্তর কোরিয়া রাশিয়ায় ১৩ হাজার শিপিং কন্টেইনারে গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র এবং রকেট পাঠিয়েছে। এতে প্রায় ৮০ লাখ শেল সরবরাহ করা হয়েছে।

তবে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, ভাষাগত সমস্যা এবং সাম্প্রতিক যুদ্ধে অভিজ্ঞতা না থাকায় উত্তর কোরিয়ার সৈন্যদের সরাসরি ফ্রন্টলাইনে যুক্ত করা কঠিন হবে। বিশেষজ্ঞ ভ্যালেরি রায়াবিখ বলেন, "তারা সীমান্ত পাহারায় থাকতে পারে, যা রাশিয়ার সৈন্যদের অন্য স্থানে যুদ্ধে পাঠানোর সুযোগ করে দেবে"। 


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

রাশিয়া ইউক্রেন যুদ্ধ / উত্তর কোরিয়া-রাশিয়া / দক্ষিণ কোরিয়া / সেনা মোতায়েন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন
  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়
  • রাষ্ট্রদ্রোহে নেতৃত্ব দেওয়ায় সাবেক প্রেসিডেন্ট ইউনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল দক্ষিণ কোরিয়ার আদালত
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net