Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
যা আছে সালাউদ্দিনের নির্বাচনী ইশতেহারে

খেলা

টিবিএস রিপোর্ট
21 September, 2020, 02:50 am
Last modified: 21 September, 2020, 10:53 am

Related News

  • নির্বাচনি ইশতেহারে আদানির সঙ্গে চুক্তি বাতিলসহ জ্বালানি খাত সংস্কারে ১৩ দাবি ক্যাব যুব সংসদের
  • ‘জনতার ইশতেহার’: নির্বাচনী ইশতেহার প্রণয়নে জনগণের মতামত চাইল জামায়াত
  • ‘নারী ফুটবলের মাস্টারমাইন্ড কাজী সালাউদ্দিন’
  • সৎ ও নিষ্ঠাবান ফুটবলপ্রেমীদের নির্বাচিত করার আহ্বান বিদায়ী সভাপতি সালাউদ্দিনের 
  • বাফুফে নির্বাচন: ৯ অক্টোবর থেকে কেনা যাবে মনোনয়নপত্র

যা আছে সালাউদ্দিনের নির্বাচনী ইশতেহারে

অনেক পুরনো প্রতিশ্রুতিই নতুন করে দেওয়া হয়েছে ইশতেহারে। যদিও তিন মাস গবেষণা করে এই ইশতেহার তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সভাপতি পদে নির্বাচন করতে যাওয়া কাজী সালাউদ্দিন। 
টিবিএস রিপোর্ট
21 September, 2020, 02:50 am
Last modified: 21 September, 2020, 10:53 am

আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। এ লক্ষ্যে রোববার নির্বাচনী ইশতেহার দিয়েছে কাজী সালাউদ্দিনের কাজী সালাউদ্দিন, কাজী নাবিল, সালাম মুর্শেদীদের নিয়ে করা সম্মিলিত পরিষদ। গতবার ছিল ২৫ দফা, এবার ৩৬ দফার ইশতেহার দেওয়া হয়েছে। 

অনেক পুরনো প্রতিশ্রুতিই নতুন করে দেওয়া হয়েছে এই ইশতেহারে। যদিও তিন মাস গবেষণা করে এই ইশতেহার তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সভাপতি পদে নির্বাচন করতে যাওয়া কাজী সালাউদ্দিন। 

রোববার রাজধানীর একটি হোটেলে সম্মিলিত পরিষদের নেতৃবৃন্দ গণমাধ্যমের সামনে ৩৬ দফা নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। ইশতেহার ঘোষণা ছাড়াও বিগত ১২ বছরে নিজেদের সাফল্যের খতিয়ানও তুলে ধরেছে সম্মিলিত পরিষদ।

ইশতেহারে জাতীয় দলের দীর্ঘমেয়াদী বাস্তবসম্মত পরিকল্পনা, বঙ্গবন্ধু গোল্ড কাপ নিয়মিত আয়োজন, সাফ চ্যাম্পিয়নশিপ ও এসএ গেমসের শিরোপা পুনরুদ্ধার ও ফিফা র‌্যাঙ্কিংয়ের উন্নতির জন্য পরিকল্পনা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

র‌্যাঙ্কিংয়ে উন্নতির বিষয়টি বিশেষভাবে প্রাধান্য পাবে বলে ইশতেহারে বলা হয়েছে। আগামী চার বছরের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে ছেলেদের অবস্থান ১৫০-এর কাছাকাছি ও মেয়েদের অবস্থান ৯০-এর কাছাকাছি নিয়ে আসার লক্ষ্যের কথা আছে ইশতেহারে। গতবারের ব্যর্থতা আগামীতে মুছে দেয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

ঘরোয়া ফুটবলের সুনির্দিষ্ট পঞ্জিকা প্রণয়ন, নির্ধারিত সময়ে দলবদল, জেলা ফুটবল লিগগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে আয়োজন, প্রথম-দ্বিতীয়-তৃতীয় বিভাগ লিগে অংশ নেওয়া দলগুলোকে লাইসেন্সের আওতায় আনা ও বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে।

ছয় বছর বিরতি দিয়ে শুরু হওয়া মেয়েদের লিগের ধারাবাহিকতা ধরে রাখা, সাফ চ্যাম্পিয়নশিপ ও এসএ গেমসে শিরোপা জয়ের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়ার বিষয়গুলো আছে ইশতেহারে।

এ ছাড়া আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়ামের সংখ্যা বৃদ্ধি, দেশের চারটি স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজন, টার্ফগুলোর পুনঃউন্নয়ন, ঘরোয়া ফুটবলের দলগুলোর হোম ভেন্যুর প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানের জিমনেশিয়াম তৈরির উদ্যোগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

গতবারের ইশতেহারে শেরেবাংলা কাপ, সোহরাওয়ার্দী কাপ আয়োজন করার কথা বলা হয়েছিল। কিন্তু কোনোটাই আয়োজন করা হয়নি। বঙ্গবন্ধু গোল্ডকাপও নিয়মিত অনুষ্ঠিত হয়নি। নির্ধারিত সময়ে দলবদল ও বর্ষপঞ্জিকা মেনে কার্যক্রম চালাতে পারেনি বাফুফে। একাডেমি, আন্তর্জাতিক মানসম্পন্ন জিমনেশিয়াম নির্মাণের প্রতিশ্রুতিও পুরণ করেননি সালাউদ্দিন। 

এরপরও সালাউদ্দিনের দাবি, প্রতিশ্রুতির ৭৫ ভাগ কাজ করা হয়েছে। যদিও গতবারের ইশতেহার তার দেওয়া ছিল না বলে জানান তিনি। সালাউদ্দিন বলেন, '২০১৬ সালের ইশতেহারের ৭০-৭৫ শতাংশ কাজ হয়েছে। ওই ইশতেহার আমার দেওয়া ছিল না। ওই সময় দ্বিধা ছিল। যখন ইশতেহার দেওয়া হয়, ওই মিটিংয়ে কিন্তু আমি ছিলাম না।' 

'আমি অফিস থেকে যে ইশতেহার দিয়েছি, সেখানে অনেক কিছু যোগ করা হয়েছিল। সেটা দিয়েছিলেন তরফদার রুহুল আমিন। ২৫ শতাংশ কাজ না হওয়ায় আমি খুবই দুঃখিত। তবে এখানে যা বলা হয়েছে, প্রায় তিন মাস গবেষণা করেই আপনাদেরকে দেওয়া হয়েছে।' যোগ করেন সালাউদ্দিন।

আগেরবার সবচেয়ে বড় প্রতিশ্রুতি ছিল ২০২২ বিশ্বকাপে অংশগ্রহণ করার বিষয়টি নিশ্চিত করা। তবে এ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলে মনে করেন গত ১২ বছর ধরে বাফুফের সভাপতি হিসেবে থাকা সালাউদ্দিন। তিনি বলেন, 'এখানে আপনাদের একটা কনফিউশন আছে। বিশ্বকাপ খেলব বলিনি। কোয়ালিফাই করার চেষ্টা করব বলেছি। আমাকে তো লক্ষ্য নিয়ে এগোতে হবে।'

'আমরা যখন এসেছিলাম, ১৮০ ছিল। এখন ১৮৭। দেখুন ফ্রান্স বিশ্বচ্যাম্পিয়ন, কিন্তু ওরা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে না। ফিফার প্রীতি ম্যাচগুলো গুরুত্বপূর্ণ। যদি বেশি খেলেন, ভালো করলে এগোনোর সুযোগ থাকে। আমাদের আর্থিক সঙ্কট ছিল, যে কারণে আমরা প্রীতি ম্যাচগুলো খেলতে পারিনি।' 

র‌্যাঙ্কিংয়ে উন্নতির প্রতি জোর দেওয়ার কথা জানিয়ে সালাউদ্দিন আরও বলেন, 'আগামী অক্টোবর ২০২৪ এর মধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফিফা র‌্যাঙ্কিং উন্নতির লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে, যাতে করে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ১৫০-এর কাছাকাছি এবং বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলকে ৯০-এর কাছাকাছি উন্নীত করা যায়।'

Related Topics

টপ নিউজ

বাফুফে নির্বাচন / কাজী সালাউদ্দিন / নির্বাচনী ইশতেহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • নির্বাচনি ইশতেহারে আদানির সঙ্গে চুক্তি বাতিলসহ জ্বালানি খাত সংস্কারে ১৩ দাবি ক্যাব যুব সংসদের
  • ‘জনতার ইশতেহার’: নির্বাচনী ইশতেহার প্রণয়নে জনগণের মতামত চাইল জামায়াত
  • ‘নারী ফুটবলের মাস্টারমাইন্ড কাজী সালাউদ্দিন’
  • সৎ ও নিষ্ঠাবান ফুটবলপ্রেমীদের নির্বাচিত করার আহ্বান বিদায়ী সভাপতি সালাউদ্দিনের 
  • বাফুফে নির্বাচন: ৯ অক্টোবর থেকে কেনা যাবে মনোনয়নপত্র

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net