Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
কেফিয়েহ নিষেধাজ্ঞায় নিউ ইয়র্কের জাদুঘরের পুরস্কার প্রত্যাখান পুলিৎজার জয়ী ঝুম্পা লাহিড়ি’র

আন্তর্জাতিক

রয়টার্স
26 September, 2024, 03:10 pm
Last modified: 26 September, 2024, 04:22 pm

Related News

  • ঢাকার আগারগাঁওয়ে যাত্রা শুরু করল ‘প্রত্নতাত্ত্বিক জাদুঘর’
  • দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে জীর্ণশীর্ণ অবস্থায় ঐতিহাসিক জিয়া স্মৃতি জাদুঘর
  • জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
  • আকাশছোঁয়া দাম বিশ্বকাপ টিকিটের; 'চরম বিশ্বাসঘাতকতা' বলছেন সমর্থকরা
  • লাওহে ওয়া কালাম: চিত্রশিল্পী মকবুল ফিদা স্মরণে দোহায় উদ্বোধন হলো জাদুঘর

কেফিয়েহ নিষেধাজ্ঞায় নিউ ইয়র্কের জাদুঘরের পুরস্কার প্রত্যাখান পুলিৎজার জয়ী ঝুম্পা লাহিড়ি’র

গতকাল বুধবার নোগুচি জাদুঘর এক বিবৃতিতে জানিয়েছে, “তাদের নতুন আরোপিত পোশাক নীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ঝুম্পা লাহিড়ি ২০২৪ সালের ইসামু নোগুচি পুরস্কার গ্রহণ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।”
রয়টার্স
26 September, 2024, 03:10 pm
Last modified: 26 September, 2024, 04:22 pm
ঝুম্পা লাহিড়ি। ছবি: লিয়ানা মিউচ্চিও/ ভোগ ম্যাগাজিন

পুলিৎজার বিজয়ী লেখিকা ঝুম্পা লাহিড়ি নিউ ইয়র্ক সিটির নোগুচি জাদুঘরের পুরস্কার প্রত্যাখান করেছেন। তিনি অভিযোগ করেন, কেফিয়েহ স্কার্ফ পরার কারণে জাদুঘরটি তার তিন কর্মচারীকে বরখাস্ত করেছে।

গতকাল বুধবার জাদুঘরটি এক বিবৃতিতে জানিয়েছে, "তাদের নতুন আরোপিত পোশাক নীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ঝুম্পা লাহিড়ি ২০২৪ সালের ইসামু নোগুচি পুরস্কার গ্রহণ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।"

২০০০ সালে 'ইন্টারপিটার অব ম্যালাডিস' বইয়ের জন্য পুলিৎজার পান লাহিড়ি। তার বিষয়ে জাদুঘর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, "আমরা তার মতামতকে সম্মান করি এবং বুঝতে পারি যে এই নীতি প্রত্যেকের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য নাও হতে পারে।"

সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে প্রথম এই সংবাদটি প্রকাশিত হয়।

গত মাসে জাপানী-আমেরিকান ভাস্কর ইসামু নোগুচির প্রতিষ্ঠিত এই আর্ট মিউজিয়াম ঘোষণা করে, 'রাজনৈতিক বার্তা, স্লোগান বা প্রতীক' বহন করে এ ধরণের কোনো পোশাক পরা যাবে না। আর এ নীতি ভঙ্গ করায় সেখানকার তিন কর্মচারীকে বরখাস্ত করা হয়।

বিশ্বজেুড়ে ফিলিস্তিনের উপর ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ অনেকেই সাদা-কালো কেফিয়েহ স্কার্ফ পরছে। দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলাকেও অনেকবার এ কেফিয়েহ স্কার্ফ পরতে দেখা গেছে।

অন্যদিকে, ইসরায়েলের সমর্থকরা দাবি করেন এ পোশাক চরমপন্থীদের প্রতি সমর্থনকে নির্দেশ করে।

গত নভেম্বরে ভার্মন্টে ফিলিস্তিন বংশোদ্ভূত তিনজন শিক্ষার্থীকে গুলি করা হয়। তাদের মধ্যে দুইজন কেফিয়েহ পরা ছিল।

যুক্তরাষ্ট্রে আরও অনেকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় চাকরি থেকে বরখাস্ত হয়েছেন।

গত মে মাসে নিউ ইয়র্কের একটি হাসপাতালের এক ফিলিস্তিনীয়-আমেরিকান নার্সকে বরখাস্ত করা হয়। একটি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে গাজা পরিস্থিতিকে 'গণহত্যা' বলে অভিহিত করায় তাকে বরখাস্ত করা হয়। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা অভিযোগ এনেছে দক্ষিণ আফ্রিকা। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল।

Related Topics

টপ নিউজ

ঝুম্পা লাহিড়ি / পুলিৎজার / নিউ ইয়র্ক / জাদুঘর / পুরস্কার প্রত্যাখ্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ঢাকার আগারগাঁওয়ে যাত্রা শুরু করল ‘প্রত্নতাত্ত্বিক জাদুঘর’
  • দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে জীর্ণশীর্ণ অবস্থায় ঐতিহাসিক জিয়া স্মৃতি জাদুঘর
  • জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
  • আকাশছোঁয়া দাম বিশ্বকাপ টিকিটের; 'চরম বিশ্বাসঘাতকতা' বলছেন সমর্থকরা
  • লাওহে ওয়া কালাম: চিত্রশিল্পী মকবুল ফিদা স্মরণে দোহায় উদ্বোধন হলো জাদুঘর

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net