Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
লেফটেন্যান্ট তানজিম হত্যা: ২৫ জনের বিরুদ্ধে সেনাবাহিনী-পুলিশের পৃথক মামলা

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
26 September, 2024, 12:15 pm
Last modified: 26 September, 2024, 12:16 pm

Related News

  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে

লেফটেন্যান্ট তানজিম হত্যা: ২৫ জনের বিরুদ্ধে সেনাবাহিনী-পুলিশের পৃথক মামলা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে সেনাবাহিনী ডাকাত প্রতিরোধ অভিযান চালানোর সময় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার ছুরিকাঘাতে নিহত হন।
কক্সবাজার প্রতিনিধি
26 September, 2024, 12:15 pm
Last modified: 26 September, 2024, 12:16 pm
নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন ৮২তম লং কোর্সের একজন সেনা কর্মকর্তা। ছবি: সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার হত্যার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখসহ ২৫ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে পুলিশ ও সেনাবাহিনী বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে বলে জানিয়েছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া।

মামলা দুটিতে ১৭ জনের নাম উল্লেখ করে ৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "সেনাবাহিনীর ফাঁসিয়াখালী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ডাকাতি ও হত্যার ঘটনায় একটি এবং পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে অপর মামলাটি দায়ের করেছেন।"

মঞ্জুর কাদের আরও বলেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার হত্যার ঘটনায় বুধবার মধ্যরাতে পুলিশ ও সেনা সদস্য বাদী হয়ে পৃথক আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত অপর আসামিসহ অজ্ঞাতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে বুধবার সেনাবাহিনীর হাতে আটক হওয়া ছয়জনকে পুলিশ আদালতে প্রেরণ করেছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন ৮২তম লং কোর্সের একজন সেনা কর্মকর্তা। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে।

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে সেনাবাহিনী ডাকাত প্রতিরোধ অভিযান চালানোর সময় তিনি ছুরিকাঘাতে নিহত হন।

তার মৃত্যুর বিষয়ে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেইজে বলা হয়, "ডাকাত দলের কয়েকজন সদস্য অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) তাদের তাড়া করেন। এসময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"

পরবর্তীতে লেফটেন্যান্ট তানজিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে ছয়জনকে আটক করে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ সেনাবাহিনী / সেনা কর্মকর্তা নিহত / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net