Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
নিজ দেশে ফিরে গেলে অভিবাসীদের ৩৪ হাজার ডলার দেবে সুইডেন

আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমস
14 September, 2024, 12:30 pm
Last modified: 14 September, 2024, 12:32 pm

Related News

  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • চাকরি, চিকিৎসা ও আবাসন বন্ধ করে যেভাবে অভিবাসীদের কোণঠাসা করছেন ট্রাম্প
  • গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা

নিজ দেশে ফিরে গেলে অভিবাসীদের ৩৪ হাজার ডলার দেবে সুইডেন

নিউইয়র্ক টাইমস
14 September, 2024, 12:30 pm
Last modified: 14 September, 2024, 12:32 pm
ছবি: রয়টার্স

যেসব অভিবাসী স্বেচ্ছায় সুইডেন ছেড়ে যাবে, তাদের ৩৪ হাজার ডলার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির ডানপন্থি সরকার। 

কয়েক দশক ধরে অনেক অভিবাসীকে আশ্রয় দিয়ে 'মানবিক পরাশক্তি' হিসেবে পরিচয় পেয়েছে দুইডেন। কিন্তু বিগত বছরগুলোতে নতুন আসা অভিবাসীদের নিজেদের সঙ্গে একীভূত করে নিতে হিমশিম খেয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।

বৃহস্পতিবার সুইডেন সরকার ঘোষণা দিয়েছে, কোনো অভিবাসী নিজ দেশে ফিরে গেলে প্রণোদনা হিসেবে মাথাপিছু ৩৪ হাজার ডলার বা সাড়ে ৩ লাখ ক্রোনা করে দেওয়া হবে। আগে দেওয়া হতো মাথাপিছু ১০ হাজার ক্রোনা। পাশাপাশি এ অর্থ পাওয়ার আমলাতান্ত্রিক জটিলতাও কমানো হবে। 

বর্তমানে একটি পরিবার সর্বোচ্চ ৪০ হাজার ক্রোনা বা ৩ হাজার ৭১৭ ডলার পায়। নতুন ঘোষণায় অনুদানে এরকম সীমা থাকার কথা উল্লেখ করা হয়নি।

২০২৬ সাল থেকে নতুন ঘোষণাটি কার্যকর হবে। 

সংঘাত ও যুদ্ধপীড়িত আশ্রয়প্রার্থীদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য বিখ্যাত সুইডেনের নীতিতে বড় পরিবর্তনের অংশ এই উদ্যোগ। 

ইউরোপে ডানপন্থি ও জনতুষ্টিবাদী দলগুলোর উত্থানের মধ্যে অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দেশের  সংখ্যা ক্রমেই বাড়ছে।

সুইডেনের জোট সরকারের সঙ্গী সুইডেন ডেমোক্র্যাট। ২০২২ সালের নির্বাচনে কট্টর ডানপন্থি এ দল দ্বিতীয় সর্বোচ্চ আসন জেতে। ১৯৮০-র দশকে নব্য-নাৎসি আন্দোলন শুরু দলটি, তবে পরে পরিচয় পাল্টে রক্ষণশীল দল হয়। এ দলের মূল এজেন্ডা অভিবাসন। 

সুইডেনের জনসংখ্যা ১০.৬ মিলিয়ন। এর মধ্যে ২০২৩ সালের মাঝামাঝি নাগাদ শরণার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৫০ হাজার। 

গত বছর মাত্র ৭০ জন মানুষ দেশটিতে আশ্রয়ের জন্য আবেদন করেছে। আবেদন মঞ্জুর করা হয়েছে মাত্র একটি। 

অন্যদিকে গত বছর প্রণোদনার অর্থ না নিয়েই আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার ১৬ হাজার অভিবাসী সুইডেন ছেড়েছে।

গত বছর সুইডিশ সরকার নতুন অভিবাসন নীতি প্রণয়ন করে। এ নীতির আওতায় বসবাসের অনুমতির (রেসিডেন্স পারমিট) জন্য আবেদন আরও কঠিন করে তোলার পাশাপাশি অভিবাসীদের প্রত্যর্পণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 

এ উদ্যোগের সমালোচনা করে মানবাধিকার সংস্থা সিভিল রাইটস ডিফেন্ডারস-এর আইন উপদেষ্টা মার্তিন নিমান বলেন, সুইডেনের কঠোর অভিবাসন ও আশ্রয় নীতি অভিবাসীদের জন্য অনিশ্চয়তা তৈরি করছে। এ নীতির ফলে অভিবাসীদের জন্য আনুষ্ঠানিক খাতে কাজ পাওয়া কঠিন হয়ে যাবে। 

তিনি বলেন, 'বাইরের মানুষ সুইডেনে আসবে না—এই হলো এ সরকারের বার্তা।'

প্রণোদনা বাড়ানোর পরও অভিবাসীদের সুইডেন ছাড়ার সম্ভাবনা নিয়েও সন্দিহান বিশেষজ্ঞরা।

সুইডেনের শরণার্থীদের বড় একটা অংশ সিরিয়া, আফগানিস্তানসহ বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালিয়ে এসেছে বলে জানান বাল্টিক ও নর্ডিক দেশগুলোর জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থার আন্নিকা স্যান্ডলান্ড। '১০ হাজার সুইডিশ ক্রোনা দিন, আর সাড়ে ৩ লাখ ক্রোনাই দিন, মাঠের বাস্তবতা বদলাবে না।'

Related Topics

টপ নিউজ

অভিবাসন / সুইডেন / অভিবাসী / অভিবাসীদের প্রণোদনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • চাকরি, চিকিৎসা ও আবাসন বন্ধ করে যেভাবে অভিবাসীদের কোণঠাসা করছেন ট্রাম্প
  • গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net