Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
বাটলার ঝড়ে সিরিজ ইংল্যান্ডের

খেলা

টিবিএস ডেস্ক
06 September, 2020, 11:00 pm
Last modified: 06 September, 2020, 11:03 pm

Related News

  • বেঁচে রইল ইংল্যান্ডের অ্যাশেজ স্বপ্ন
  • মদের আসরে বিশৃঙ্খলা: ইসিবির তদন্তের মুখে রুট-অ্যান্ডারসনরা
  • স্টাম্পে বল লাগার পরও বেঁচে গেলেন স্টোকস
  • মেলবোর্নে জয়ের সুবাস পাচ্ছে ভারত
  • ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি দল

বাটলার ঝড়ে সিরিজ ইংল্যান্ডের

সময়টা এখন যেন ইংল্যান্ডেরই। করোনাভাইরাসের ধাক্কা সামলে মাঠে ফেরা ক্রিকেটের আদি এই দেশ সিরিজ জিতেই চলেছে। করোনা পরবর্তী ক্রিকেটে এখন পর্যন্ত কোনো সিরিজ হারেনি ইংলিশরা।
টিবিএস ডেস্ক
06 September, 2020, 11:00 pm
Last modified: 06 September, 2020, 11:03 pm

সময়টা এখন যেন ইংল্যান্ডেরই। করোনাভাইরাসের ধাক্কা সামলে মাঠে ফেরা ক্রিকেটের আদি এই দেশ সিরিজ জিতেই চলেছে। করোনা পরবর্তী ক্রিকেটে এখন পর্যন্ত কোনো সিরিজ হারেনি ইংলিশরা। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো ইংল্যান্ড। 

সিরিজ জয়, সেটাও এক ম্যাচ হাতে রেখেই। সাউদাম্পটনে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। রোমাঞ্চকর জয় তুলে নেওয়ার পথে ব্যাট হাতে ইংল্যান্ডকে পথ দেখিয়েছেন ম্যাচ সেরা জস বাটলার। তার হার মানা ৭৭ রানের সুবাদে দারুণ এক জয় তুলে নেয় ইংলিশরা। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি সাউদাম্পটেন ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়া বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি। বেশ কয়েকজন ব্যাটসম্যান দারুণ শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি। ৭ উইকেটে ১৫৭ রান তোলে অজিরা। জবাবে ওপেনার জস বাটলার ও আগের ম্যাচের নায়ক দাউইদ মালানের ব্যাটে ৬ উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড। 

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। দলীয় ৩ রানের মধ্যেই ফিরে যান ডেভিড ওয়ার্নার ও অ্যালেক্স ক্যারি। দলীয় ৩০ রানে ফেরেন স্টিভ স্মিথও। তবে অধিনায়ক অ্যারন ফিঞ্চ এক পাশ সামাল দিয়ে ৪০ রান করেন। এরপর মার্কাস স্টয়নিস ৩৫, গ্লেন ম্যাক্সওয়েল ২৬ ও অ্যাস্টন অ্যাগার ২৩ রান করেন। ইংল্যান্ডের ক্রিস জর্ডান সর্বোচ্চ ২টি উইকেট নেন। 

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামা ইংল্যান্ডকে চাপই বুঝতে দেননি ম্যাচ সেরা জস বাটলার। প্রথম থেকে শেষ পর্যন্ত উইকেটে শাসন করেছেন ইংল্যান্ডের ডানহাতি এই ওপেনার। অজি বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়ে ৫৪ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেন বাটলার। দাউইদ মালান করেন ৪২ রান। মঈন আলী ১৩ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার অ্যাস্টন অ্যাগার সর্বোচ্চ দুটি উইকেট নেন। 

সংক্ষিপ্ত স্কোরকার্ড

অস্ট্রেলিয়া: ১৫৭/৭ (ফিঞ্চ ৪০, স্টয়নিস ৩৫, ম্যাক্সওয়েল ২৬, অ্যাগার ২৩; জর্ডান ২/৪০, আর্চার ১/৩২, উড ১/২৫, রশিদ ১/২৫)।

ইংল্যান্ড: ১৮.৫ ওভারে ১৫৮/৪ (বাটলার ৭৭*, মালান ৪২, মঈন ১৩*; অ্যাগার ২/২৭, স্টার্ক ১/২৫)।

ফল: ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: জস বাটলার (ইংল্যান্ড)।

সিরিজ: ইংল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে।

Related Topics

টপ নিউজ

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ / করোনা পরবর্তী ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • বেঁচে রইল ইংল্যান্ডের অ্যাশেজ স্বপ্ন
  • মদের আসরে বিশৃঙ্খলা: ইসিবির তদন্তের মুখে রুট-অ্যান্ডারসনরা
  • স্টাম্পে বল লাগার পরও বেঁচে গেলেন স্টোকস
  • মেলবোর্নে জয়ের সুবাস পাচ্ছে ভারত
  • ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি দল

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net