Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
স্টাম্পে বল লাগার পরও বেঁচে গেলেন স্টোকস

খেলা

টিবিএস ডেস্ক
07 January, 2022, 02:10 pm
Last modified: 07 January, 2022, 02:18 pm

Related News

  • আগামী আইপিএলে খেলবেন না স্টোকস
  • অবসর ভেঙে ফেরা স্টোকসের ইতিহাস
  • ‘নিজের ইচ্ছাতেই ওয়ানডেতে ফিরেছে স্টোকস’
  • বিশ্বকাপের আগে অবসর ভেঙে ওয়ানডেতে ফিরলেন স্টোকস
  • অবসর ভেঙে বিশ্বকাপে ফিরতে প্রস্তুত স্টোকস

স্টাম্পে বল লাগার পরও বেঁচে গেলেন স্টোকস

স্টোকসের প্যাডে লেগে বল উইকেটের পেছেনে গেছে ভেবে এলবিডব্লিউর আবেদন করেন গ্রিন, অস্ট্রেলিয়ার বাকি ক্রিকেটাররাও তাতে সুর মেলান। আম্পায়ার পল রেইফেল আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন। কিন্তু স্টোকস নিশ্চিত ছিলেন তিনি আউট হননি, নিয়ে নেন রিভিউ। 
টিবিএস ডেস্ক
07 January, 2022, 02:10 pm
Last modified: 07 January, 2022, 02:18 pm

ক্রিকেট মাঠে এমন ঘটনা বিরলই। পেসারদের ডেলিভারির ক্ষেত্রে অনেক সময় বলের বাতাসেই স্টাম্পের বেল পড়ে যায়। কিন্তু বেন স্টোকসের বেলায় ঘটলো অদ্ভুত ঘটনা। স্টাম্পে বল লাগার পরও বেল পড়েনি, এ যাত্রায় তাই নিশ্চিত আউট হওয়া থেকে বেঁচে যান ইংল্যান্ডের তারকা এই অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে দলের দুঃসময়ে হাল ধরেন স্টোকস। ৩১তম ওভারটি করতে আসেন অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। প্রথম বলেই ঘটে এই ঘটনা। গ্রিনের ডেলিভারিটি ভেতরে ঢুকছিল, স্টোকস না খেলে ছেড়ে দেন। 

স্টোকসের প্যাডে লেগে বল উইকেটের পেছেনে গেছে ভেবে এলবিডব্লিউর আবেদন করেন গ্রিন, অস্ট্রেলিয়ার বাকি ক্রিকেটাররাও তাতে সুর মেলান। আম্পায়ার পল রেইফেল আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন। কিন্তু স্টোকস নিশ্চিত ছিলেন তিনি আউট হননি, নিয়ে নেন রিভিউ। 

রিভিউতে দেখা যায় স্টোকসের প্যাডে নয়, স্টাম্পে লেগে বল পেছনে চলে গেছে। কিন্তু এরপরও স্টাম্প ছিল অক্ষত, বেল পড়েনি। রিভিউতে বিষয়টি দেখার পর অট্টহাসিতে মাতেন স্টোকস। এভাবে বেঁচে যাবেন, সেটা হয়তো ভাবেননি ইংলিশ অলরাউন্ডার।

UNBELIEVABLE #Ashes pic.twitter.com/yBhF8xspg1— cricket.com.au (@cricketcomau) January 7, 2022

ব্যক্তিগত ১৬ রানে বেঁচে যাওয়ার পর সুযোগটি কাজে লাগিয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন স্টোকস। টেস্ট ক্যারিয়ারের ২৫তম হাফ সেঞ্চুরি তুলে নেওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান নাথান লায়নের বলে আউট হওয়ার আগে ৯১ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৬৬ রান করেন।

এরপরও অবশ্য ইংল্যান্ডের অবস্থা ভালো হয়নি। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামা সফরকারী ৭০ ওভারে ৭ উইকেটে ২৫৮ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। প্রথম ইনিংসে এখনও তারা অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৮ রানে পিছিয়ে। অজিরা ৮ উইকেটে ৪১৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। প্রথম টেস্ট জিতে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।  

Related Topics

টপ নিউজ

বেন স্টোকস / অ্যাশেজ সিরিজ / ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • আগামী আইপিএলে খেলবেন না স্টোকস
  • অবসর ভেঙে ফেরা স্টোকসের ইতিহাস
  • ‘নিজের ইচ্ছাতেই ওয়ানডেতে ফিরেছে স্টোকস’
  • বিশ্বকাপের আগে অবসর ভেঙে ওয়ানডেতে ফিরলেন স্টোকস
  • অবসর ভেঙে বিশ্বকাপে ফিরতে প্রস্তুত স্টোকস

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net