Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 24, 2026
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়িয়ে ৯ শতাংশ করল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 August, 2024, 08:10 pm
Last modified: 25 August, 2024, 11:14 pm

Related News

  • সাইবার হামলার আশঙ্কায় ওয়েবসাইট বন্ধ রাখল বাংলাদেশ ব্যাংক
  • রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • বন্ধ কারখানা চালুর তহবিল থেকে ৫৬০ কোটি টাকা ঋণ বিতরণ, এখনো অপেক্ষায় বিজিএমইএর কারখানা
  • ভুয়া ঋণ অ্যাপের মাধ্যমে গ্রাহকের তথ্য-ছবি হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • পুনঃঅর্থায়ন স্কিম: বন্ধ কারখানা চালু করতে ১৮ দিনে বাংলাদেশ ব্যাংকের ঋণ বিতরণ ৪৫০ কোটি টাকা

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়িয়ে ৯ শতাংশ করল বাংলাদেশ ব্যাংক

আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
25 August, 2024, 08:10 pm
Last modified: 25 August, 2024, 11:14 pm

উচ্চ মূল্যস্ফীতি কমাতে নীতি সুদহার (পলিসি রেট) ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে চলতি বছরে তিনবার নীতি সুদহার বাড়ানো হলো।

আগামী মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে নতুন সুদের হার কার্যকর হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন। রোববার (২৫ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংকাররা বলেন, নীতি সুদহার বাড়ানোর ফলে তারল্যে সংকটে পড়া কোনো বাণিজ্যিক ব্যাংক প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকা ধার করবে, সেটির সুদহার বাড়বে। একইসঙ্গে ব্যাংকগুলোর গ্রাহক পর্যায়ে ঋণের সুদহারও বাড়বে। গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার বেড়ে যাওয়ায় ব্যয় কমে এলে মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমে আসবে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন উর্ধ্বতন টিবিএসকে কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে সংকোচনমূলক নীতি অনুসরণ করছে, কারণ মূল্যস্ফীতির মাসিক গড় ১০ শতাংশের কাছাকাছি রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এখন লক্ষ্যই হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, যার জন্য পলিসি রেট বৃদ্ধির সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও যেসব পদক্ষেপ প্রয়োজন, সেগুলো নেওয়া হবে।

এ নিয়ে ২০২৩ সাল থেকে এ পর্যন্ত সাতবার নীতি সুদহার বাড়াল কেন্দ্রীয় ব্যাংক। ২০২৩ সালের শুরুতে নীতি সুদহার ছিল ৬ শতাংশ।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে অচিরেই সুদের হার বাড়াবে কেন্দ্রীয় ব্যাংক। প্রথম দফায় কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী বা রেপোর সুদহার বাড়িয়ে ৯ শতাংশ করা হবে। পরে এ হার আরও বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করা হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ব্যবসায়ীরা মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য তাগাদা দিয়েছেন। এর জবাবে বাংলাদেশ ব্যাংক তাদের আশ্বস্ত করেছে।

তিনি আরও বলেন, 'বর্তমান মুদ্রানীতি ঠিকভাবে কাজ করছে। এটি আরও কিছুটা সংকোচন করা হবে; তবে খুব বেশি নয়। যথাযথভাবে চললে সাত থেকে আট মাসের মধ্যে মূল্যস্ফীতি পরিস্থিতি ভালো অবস্থায় আসবে। তখন এটি ৫-৬ শতাংশে নেমে আসবে বলে আশা করা যায়।'

আহসান এইচ মনসুর বলেন, 'কেন্দ্রীয় ব্যাংকের নীতি হচ্ছে, মূল্যস্ফীতি কমতে শুরু করার আগপর্যন্ত সুদহার বাড়িয়ে যেতে হবে। আমরা এ নীতিতে রয়েছি। পাশাপাশি বর্তমানে মুদ্রার বিনিময় হার যেহেতু মোটামুটি স্থিতিশীল রয়েছে, তাই এটিও মূল্যস্ফীতি কমাতে সহায়ক হবে।'

দেশে টানা কয়েক সপ্তাহব্যাপী রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে গত জুলাইয়ে ১১ দশমিক ৬৬ শতাংশে পৌঁছায় মূল্যস্ফীতির হার। এমন সময়ে তা ঘটছে যখন দেশের মুদ্রা রিজার্ভ পড়তি অবস্থার মধ্যে আছে, রপ্তানি আয়ের প্রধান উৎস পোশাক শিল্পও রাজনৈতিক অস্থিরতা ও সবশেষ বন্যা পরিস্থিতিতে গভীরভাবে প্রভাবিত হয়েছে। এমন প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক। 

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, 'মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পলিসি রেট বাড়িয়েছে, এটা ভালো দিক। তবে পলিসির রেটের সঙ্গে ফিসকাল পলিসিও গুরুত্বসহ নিতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অ্যাদমিনিস্ট্রেটিভ ও অপারেশনাল কস্ট কমিয়ে আনতে হবে।'

সিপিডির নির্বাহী পরিচালক আরও বলেন, 'বাংলাদেশ ব্যাংক ক্যাশ সাপ্লাই কামাতে চাচ্ছে। তবে বিশেষ ক্ষেত্রে, যেমন যেসব অঞ্চল বন্যাকবলিত সেখানে সরকারের ব্যয় বাড়াতে হবে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে হবে।'

তিনি বলেন, 'এখন মূল্যস্ফীতি কমবে, কারণ নামে-বেনামে ঋণ নেওয়ার সুযোগ নেই। পণ্য সরবরাহে পথে পথে চাঁদা দিতে হয়েছে, এখন এটাও মোটামুটি কমে যাচ্ছে। যার ফলে ট্রানজেকশনাল কস্ট কমে গেলে পণ্যের দামও ভোক্তা পর্যায়ে কমে আসবে।'

এদিকে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) রেটও ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে। স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) রেট একইভাবে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭.৫০ শতাংশ করা হয়েছে।

তারল্যের প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংক যখন কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করে, তখন তার সুদহার ঠিক হয় রেপোর মাধ্যমে। আর স্পেশাল রোপোর নাম পরিবর্তন করে এখন এসএলএফ করা হয়েছে। ব্যাংকগুলোর যখন বিশেষ প্রয়োজনে ঋণ দরকার হয়, তখন এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিতে পারবে।

এছাড়া যেসব ব্যাংক উদ্বৃত্ত অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে বা কেন্দ্রীয় ব্যাংক চাইলে বাজার থেকে অতিরিক্ত তারল্য তুলে নিতে পারে, সেটা হয়ে থাকে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির (এসডিএফ) মাধ্যমে ।

একটি তফসিলি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক টিবিএসকে বলেন, 'আগে আমাদের মুদ্রানীতি হতো ভলিউম বেইজড। তখন কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলো রেপোর মাধ্যমে ঋণ দেওয়া বন্ধ করে দিত। এছাড়া ব্যাংকগুলোর ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) ও স্ট্যাটাটরি লিকুইডিটি রেশিওর (এসএলআর) রেট বাড়াত। যার ফলে আমাদের অতিরিক্ত ক্যাশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে গিয়ে মার্কেটে ঋণ কমে যেত। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসত।

'এখন আইএমএফের পরামর্শ হচ্ছে ইন্টারেস্ট রেট বেইজড মুদ্রানীতি করা। গত তিনবারের মুদ্রানীতি কেন্দ্রীয় ব্যাংকে ইন্টারেস্ট রেট বেইজড করেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। এর অন্যতম কারণ হচ্ছে একদিকে ইন্টারেস্ট বাড়িয়েছে, অন্যদিকে মানি সাপ্লাইও বাড়িয়ে সরকারকে ঋণ দিয়েছে। যা ছিল হিতে বিপরীত।'

তিনি বলেন, 'এখন ব্যাংকগুলোর বোর্ড রিফরম করা হচ্ছে। আশা করছি নামে-বেনামে ঋণ বের না হলে মানি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসবে।'

Related Topics

টপ নিউজ

নীতি সুদহার / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
    কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
  • গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
    টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস
  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
    ‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

Related News

  • সাইবার হামলার আশঙ্কায় ওয়েবসাইট বন্ধ রাখল বাংলাদেশ ব্যাংক
  • রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • বন্ধ কারখানা চালুর তহবিল থেকে ৫৬০ কোটি টাকা ঋণ বিতরণ, এখনো অপেক্ষায় বিজিএমইএর কারখানা
  • ভুয়া ঋণ অ্যাপের মাধ্যমে গ্রাহকের তথ্য-ছবি হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • পুনঃঅর্থায়ন স্কিম: বন্ধ কারখানা চালু করতে ১৮ দিনে বাংলাদেশ ব্যাংকের ঋণ বিতরণ ৪৫০ কোটি টাকা

Most Read

1
কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের

2
গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

4
শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম

6
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net