Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
কুমিল্লায় সাবেক এমপি বাহার ও সিটি মেয়র সূচনাসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা 

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
19 August, 2024, 12:45 pm
Last modified: 19 August, 2024, 12:52 pm

Related News

  • শিবির নেতা জিসানের পক্ষে গণমাধ্যমে কথা বলা দুই এপিপির নিয়োগ বাতিল
  • ১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ 
  • হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবার পেছাল, নতুন তারিখ ২৮ জুন
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী

কুমিল্লায় সাবেক এমপি বাহার ও সিটি মেয়র সূচনাসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা 

গত ৪ আগস্ট মাসুম মিয়া কুমিল্লার নন্দনপুরে শিক্ষার্থী ও আওয়ামী লীগ-ছাত্রলীগের সাথে সংঘর্ষে নিহত হন।
কুমিল্লা প্রতিনিধি
19 August, 2024, 12:45 pm
Last modified: 19 August, 2024, 12:52 pm
সাবেক সংসদ সদস্য এ কে এম বাহাউদ্দিন বাহার (বামে) ও তার মেয়ে সিটি মেয়র তাহসিন বাহার সূচনা। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লার কোটবাড়িতে মাসুম মিয়া (২০) নামে এক যুবক নিহতের ঘটনায় কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সিটি মেয়র তাহসিন বাহার সূচনাসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

গতকাল রাতে (১৮ আগস্ট) সদর দক্ষিণ মডেল থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন নগরীর দিশাবন্দ এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে আবদুল হান্নান। এছাড়াও মামলায় ৪০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. আলমগীর ভূঁইয়া।

সূত্রের বরাতে জানা যায়, গত ৪ আগস্ট কুমিল্লার ২২ নম্বর ওয়ার্ডের উত্তর রামপুর এলাকার শাহিন মিয়ার ছেলে মাসুম মিয়া, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সমর্থিত অন্যান্য সংগঠনের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে নিহত হন। ঘটনাটি সদর দক্ষিণের নন্দনপুর কোতবাড়ি বিশ্বরোড এলাকায় ঘটে।

প্রথমে অজ্ঞাত হিসেবে তার লাশ দাফন করা হলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে স্বজনরা মাসুমের মরদেহ শনাক্ত করেন।

দায়েরকৃত মামলার প্রধান আসামি হিসেবে সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে, পলাতক কুমিল্লা সিটি মেয়র তাহসিন বাহার সূচনার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, মামলার অন্যান্য আসামিদের মধ্যে সাবেক এমপি বাহারের ঘনিষ্ঠ এবং তার নিয়ন্ত্রিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের নাম রয়েছে। 

মামলার বিবরণীতে বলা হয়েছে, গত ৪ আগস্ট দুপুর ২টার দিকে দক্ষিণ মডেল থানাধীন নন্দনপুর কোটবাড়ি বিশ্বরোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা একটি শান্তিপূর্ণ অবস্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন।

বিকেল ৪টা ২০ মিনিটের দিকে মামলার এক ও দুই নম্বর আসামি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে তাহসীন বাহারের নির্দেশে মাসুম মিয়াকে (২০) গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয় এবং এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়। 

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / তাহসিন বাহার সূচনা / আ ক ম বাহাউদ্দিন বাহার / হত্যা মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • শিবির নেতা জিসানের পক্ষে গণমাধ্যমে কথা বলা দুই এপিপির নিয়োগ বাতিল
  • ১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ 
  • হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবার পেছাল, নতুন তারিখ ২৮ জুন
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net