Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
এক শর্তে মেসির সঙ্গে আলোচনায় বসতে রাজি বার্সা

খেলা

টিবিএস রিপোর্ট
29 August, 2020, 03:30 pm
Last modified: 29 August, 2020, 03:38 pm

Related News

  • চুক্তির কাছাকাছি মনে হলেও— আরও চাপ সইবার মতো এক ইরানের মুখোমুখি আমেরিকা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • কাতারে ‘সবচেয়ে স্পর্শকাতর অমীমাংসিত বিষয়’ নিয়ে আলোচনা করছে ইরানের প্রতিনিধিদল
  • হতাশা বাড়ছে ট্রাম্পের, আবার ইরানে হামলা শুরু করতে চান

এক শর্তে মেসির সঙ্গে আলোচনায় বসতে রাজি বার্সা

দল ছাড়ার প্রক্রিয়াটা যেন সুন্দর হয়, এ কারণে বার্সার সঙ্গে আলোচনায় বসতে চান লিওনেল মেসি। আলোচনার কথা জানিয়ে আরেকটি ফ্যাক্স করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বার্সেলোনা।
টিবিএস রিপোর্ট
29 August, 2020, 03:30 pm
Last modified: 29 August, 2020, 03:38 pm

১৩ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন। এরপর বার্সার চোখ দিয়ে স্বপ্ন দেখে গেছেন লিওনেল মেসি। দলকে এনে দিয়েছেন বহু আনন্দের উপলক্ষ, নিজে পরেছেন সেরার মুকুট। অবশেষে ২০ বছরের সম্পর্কে ভাঙনের সুর বেজেছে। দল ছাড়ার কথা বার্সেলোনাকে জানিয়েছেন মেসি। 

যে দল নতুন জীবন দিয়েছে, সেই দলের সঙ্গে সম্পর্ক খারাপ করার ইচ্ছা নেই আর্জেন্টাইন ফুটবল জাদুকরের। দল ছাড়ার প্রক্রিয়াটা যেন সুন্দর হয়, এ কারণে বার্সার সঙ্গে আলোচনায় বসতে চান মেসি। আলোচনার কথা জানিয়ে আরেকটি বুরোফ্যাক্স করেছেন তিনি। কিন্তু মেসির সঙ্গে আলোচনায় বসতে নারাজ বার্সা। 

স্প্যানিশ সংবাদমাধ্যম এল পিরিওদিকোর জানিয়েছে, মেসির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বার্সেলোনা। কেবল একটি শর্তেই মেসির সঙ্গে আলোচনায় বসতে রাজি কাতালান ক্লাবটি। সেটা হচ্ছে চুক্তি নবায়ন করার আলোচনা। সিদ্ধান্ত পাল্টে মেসি যুক্তি নবায়ন করার সিদ্ধান্ত নেন, তবেই তার সঙ্গে আলোচনায় বসবে বার্সেলোনা। 

দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানানোর পর থেকেই মেসিকে আটকে রাখার চেষ্টায় আছে বার্সেলোনা। মেসির দল ছাড়ার ফ্যাক্স পাওয়ার পর বার্সা পাল্টা ফ্যাক্স পাঠায় তাকে। যে ফ্যাক্সে বার্সা জানায়, চুক্তিকে সম্মান করে মেসি তার ক্যারিয়ার বার্সাতেই শেষ করবে বলে তাদের বিশ্বাস। 

যদিও বার্সা ছাড়ার ব্যাপারে বদ্ধপরিকার মেসি। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ পদত্যাগ করলেই কেবল দল ছাড়ার চিন্তা থেকে সরে আসবেন মেসি। কিন্তু বিষয়টি আর সেই পর্যায়ে নেই। বার্তোমেউ পদত্যাগ করলেও বার্সায় থাকতে চান না ক্লাবটির ইতিহাসের সফলতম এই ফুটবলার। 

মেসির বিশ্বাস, বার্তোমেউ সরে গেলেও বার্সার পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না। এ কারণেই দীর্ঘ দিনের সম্পর্কটি টিকিয়ে রাখার মানে খুঁজে পাচ্ছেন না আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। যদিও বার্সা মনে করে, নতুন কোচ রোনাল্ড কোম্যানের পরিকল্পনারও মূল অংশ মেসি। 

এসবে আর ভরসা পাচ্ছেন না মেসি। কারণ বার্সার দায়িত্ব নিয়েই সিনিয়র ফুটবলারদের সতর্ক করে দেওয়ার পাশাপাশি মেসিকে কোম্যান সোজা ভাষায় বলে দেন, 'বাড়তি সুবিধার দিন শেষ। এখন থেকে সবাই সমান।' আরও অনেক কারণ ছিল, কিন্তু নতুন কোচের এমন মনোভাব দেখে দ্রুতই দল ছাড়ার সিদ্ধান্ত নেন মেসি।  

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / বার্সেলোনা ছাড়ছেন মেসি / আলোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • চুক্তির কাছাকাছি মনে হলেও— আরও চাপ সইবার মতো এক ইরানের মুখোমুখি আমেরিকা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • কাতারে ‘সবচেয়ে স্পর্শকাতর অমীমাংসিত বিষয়’ নিয়ে আলোচনা করছে ইরানের প্রতিনিধিদল
  • হতাশা বাড়ছে ট্রাম্পের, আবার ইরানে হামলা শুরু করতে চান

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net