Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
রাজশাহীতে চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের পৈত্রিক বাড়ি ভাঙচুর

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি
14 August, 2024, 07:00 pm
Last modified: 14 August, 2024, 08:15 pm

Related News

  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে

রাজশাহীতে চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের পৈত্রিক বাড়ি ভাঙচুর

এদিকে ঋত্বিক ঘটকের পৈত্রিক বাড়ি ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সদস্যসহ ও রাজশাহীর সাংস্কৃতিক কর্মীরা। তারা জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, এর আগেও রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ জায়গাটি দখলের জন্য ঋত্বিক ঘটকের পৈত্রিক বাড়ি ভেঙে ফেলার চেষ্টা করেছিল। এমনকি বাড়িটির এক পাশ দখল করেই কলেজটি গড়ে তোলা হয়েছে।
রাজশাহী প্রতিনিধি
14 August, 2024, 07:00 pm
Last modified: 14 August, 2024, 08:15 pm
ছবি: টিবিএস

রাজশাহীর মিয়াপাড়ায় প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের শৈশব ও কৈশোরের স্মৃতিবিজড়িত পৈত্রিক বাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে বাড়িটি যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ঘটনার জন্য রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজকে দায়ী করছেন অনেকেই।

আজ বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বাড়িটিতে যে কয়টি ঘর অবশিষ্ট ছিল, সেগুলোর প্রতিটি ঘর ভেঙে ইটগুলো বাড়ির আঙিনায় স্তূপ করে রেখে দেওয়া হয়েছে।

এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সদস্যসহ ও রাজশাহীর সাংস্কৃতিক কর্মীরা। তারা জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। 

তারা বলেন, এর আগেও রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ জায়গাটি দখলের জন্য বাড়িটি ভেঙে ফেলার চেষ্টা করেছিল। এমনকি ভিটাটির এক পাশ দখল করেই কলেজটি গড়ে তোলা হয়েছে।

ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সংগঠক অনাবা কবির প্রকৃতি বলেন, 'পাশেই হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। সেখানে কোনো হামলা হলো না, অথচ ঋতিক ঘটকের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হলো, এটা কখনোই বিশ্বাসযোগ্য না।'

ওয়েব সিরিজ নির্মাতা তাওকীর শাইক বলেন, 'বাাড়িটি বাঁচানোর জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছি। সে কারণে ডিসি অফিস থেকে স্টে অর্ডার ছিল যে এটাতে কিছু করা যাবে না, ভাঙা যাবে না। আবার কলেজ অধ্যক্ষের কক্ষে সিসিটিভির মূল যন্ত্রপাতি থাকা সত্ত্বেও ৬ আগস্ট দুপুরের পর থেকে সিসিটিভির কোনো ফুটেজ নাই। কেন সিসিটিভি বন্ধ করা হলো?'

ছবি: টিবিএস

রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আনিসুর রহমান বলেন, 'গত ৬ আগস্ট রাত ৮টার দিকে আমার কাছে খবর আসে সাত-আটজনের একটি দল ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙচুর করছে। খবর পেয়ে গিয়ে তাদের বাধা দিই ও সেখান থেকে তাড়িয়ে দিই। তারা ছাত্র ছিল না।'

তিনি আরো বলেন, 'পরের দিন সকালে কলেজে গিয়ে দেখি বাড়ির অবস্থা খুব খারাপ। তখন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতিকে ছবি তুলে পাঠালে তিনি ক্লিন করতে বলেন। তারপর ঠিকাদার ডেকে সেগুলো পরিষ্কার করতে গিয়ে আরও খারাপ পরিস্থিতি দাঁড়ায়। কারণ ভবনগুলো খুবই পুরাতন। কাদামাটির গাঁথুনি দিয়ে তৈরি। তারপর নির্মাণ সামগ্রী সরিয়ে আঙিনায় স্তূপাকারে রাখা হয়েছে।'

ঠিকাদার শামীম মিয়া বলেন, 'আমরা এসে দেখি বাড়িটির একপাশটা ভাঙা। সেগুলো সরাতে গিয়ে দুর্বল ভবন হওয়ায় ভেতরের কক্ষগুলোও ভেঙে পড়েছে।'

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, ঘটনাটি তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহিনুল হাসানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
 
 

Related Topics

টপ নিউজ

ঋত্বিক ঘটক / ভাঙচুর / রাজশাহী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net