Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
প্রতিটি গুলির বিচার চাইব: সৈয়দা রিজওয়ানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 August, 2024, 07:10 pm
Last modified: 09 August, 2024, 07:14 pm

Related News

  • ব্যাংকিংখাতে আস্থা ফেরাতে দৃশ্যমান সংস্কার বাস্তবায়ন জরুরি: আহসান এইচ মনসুর
  • চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের অবস্থান 
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • সংস্কার শেষে শিগগিরই খুলবে জিয়া স্মৃতি জাদুঘর: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

প্রতিটি গুলির বিচার চাইব: সৈয়দা রিজওয়ানা

অর্থ মন্ত্রণালয় যখন তার পরিকল্পনা করবে, তখন জনগণের জীবন-জীবিকা নির্বাহে যে কষ্ট হচ্ছে, সেটি দূর করার বিষয়টি অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি।  
টিবিএস রিপোর্ট
09 August, 2024, 07:10 pm
Last modified: 09 August, 2024, 07:14 pm
বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, 'আন্দোলনে গণহত্যার বিচার কীভাবে নিশ্চিত করলে তা স্বচ্ছ হবে এবং কখনোই এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, সেটি নিশ্চিত করার জন্য কোন পথে আমরা আগাবো, তার উত্তর শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। আমরা প্রত্যেকটা গুলির বিচার চাইব।'

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আজ শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া নিয়ে আলোচনার বিষয়ে সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, 'এখনও রাস্তায় ট্রাফিক পুলিশ নেই। শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছে। এরকম পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারিনি যে আমরা কালই খুলে দেব। শিক্ষক সমাজের সঙ্গে আলোচনা করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।'

তিনি বলেন, 'সব সেক্টরের রিফর্ম (সংস্কার) নিয়ে আমরা কথা বলি। সিস্টেমটাকে আমাদের বদলাতে হবে। সেই রিফর্মগুলো একা তো আর করা যাবে না। সমাজের সবার সঙ্গে কথা বলা হবে, গণমাধ্যম, পেশাজীবীদের সঙ্গেও কথা বলা হবে। সবার সঙ্গে কথা বলে রিফর্ম এজেন্ডা ঠিক করে তারপরই আমরা এ নিয়ে আলোচনায় যাব।'

তিনি আরো বলেন, 'আর্থিক খাতগুলো কেবল চালু করলেই হবে না, সেগুলোকে সক্রিয় করতে হবে। আর নেতৃস্থানীয় পর্যায়ে যেখানে পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে, অনতিবিলম্বে সেখানে পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে।'

অর্থ মন্ত্রণালয় যখন তার পরিকল্পনা করবে, তখন জনগণের জীবন-জীবিকা নির্বাহে যে কষ্ট হচ্ছে, সেটি দূর করার বিষয়টি অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি।  

অন্তর্বর্তী সরকারের মেয়াদের বিষয়ে তিনি বলেন, 'এখন আলোচনা করা বা সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। আপনি কী রিফর্ম (সংস্কার) চান, সেটি না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারব না। আর আপনারা যদি সংস্কার না চান, তাহলে আবার আরেক কথা। আমরা সবাই যাতে একটি গণতান্ত্রিক দেশে যাত্রা শুরু করতে পারি, সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতি নেওয়ার জন্য যেটুকু সময়ের দরকার, সেটুকু সময়ই আমরা নেব।' 

সৈয়দা রিজওয়ানা বলেন, 'দুর্নীতির বিরুদ্ধে সিস্টেম পরিবর্তন করার জন্য তারা (শিক্ষার্থীরা) আন্দোলন করেছেন। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে আজ আমাদের বেশিরভাগ আলোচনা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।

তিনি আরও বলেন, 'ক্ষমতা একটা গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না। কিন্তু সরকার অগণতান্ত্রিক হলে তখন আইনের অপ্রয়োগ হয়। তাই সাইবার নিরাপত্তা আইনের যে বিধানগুলো অপ্রয়োগ করা যাচ্ছে, সেগুলো চিহ্নিত করে বাতিল করা নিয়েও আলোচনা হয়েছে।'
 
Related Topics

টপ নিউজ

অন্তর্বর্তী সরকার ২০২৪ / আন্দোলন / সংস্কার / বিচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ব্যাংকিংখাতে আস্থা ফেরাতে দৃশ্যমান সংস্কার বাস্তবায়ন জরুরি: আহসান এইচ মনসুর
  • চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের অবস্থান 
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • সংস্কার শেষে শিগগিরই খুলবে জিয়া স্মৃতি জাদুঘর: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net