Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
রাজশাহীতে মহাসড়কে হাজারো আন্দোলনকারী; ভাঙচুর ও অগ্নিসংযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 August, 2024, 12:55 pm
Last modified: 04 August, 2024, 02:57 pm

Related News

  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে

রাজশাহীতে মহাসড়কে হাজারো আন্দোলনকারী; ভাঙচুর ও অগ্নিসংযোগ

কর্মসূচি ১১টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ১০টার দিক থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষাথীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জামায়েত হতে শুরু করেন। এসময় নগরীর বিভিন্ন মহল্লার লোকজনকে আন্দোলনে অংশ নিতে দেখা যায়। 
টিবিএস রিপোর্ট
04 August, 2024, 12:55 pm
Last modified: 04 August, 2024, 02:57 pm
ছবি: টিবিএস

এক দফা দাবিতে উত্তপ্ত রাজশাহী। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা রাজশাহীর মতিহার থানায় ইটপাটকেল নিক্ষেপ এবং মোহনপুর উপজেলায় থানা ও ইউএনও কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ চালিয়েছে। এছাড়া, কেশরহাট পৌরসভায় অগ্নিসংযোগ এবং মোহনপুর বাজারেও ব্যাপক ভাঙচুর চালানোর খবর পাওয়া গেছে। 

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। 

বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সামনে জড়ো হন আন্দোলনকারীরা। রুয়েট গেট থেকে মিছিল নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এখন তালাইমারীতে অবস্থান নিয়েছেন। তাদের সাথে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ইতিমধ্যে আন্দোলনকারীদের অবস্থানের কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। আন্দোলনে অংশ নিয়ে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তুলছে পুরো এলাকা।

আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা কুমার পাড়ায় তাদের দলীয় কার্যালয়ে অবস্থান নিতে দেখা গেছে। এছাড়া, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আন্দোলনকারীরা জানান, তাদের কর্মসূচি ১১টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ১০টার দিক থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষাথীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জামায়েত হতে শুরু করেন। এসময় নগরীর বিভিন্ন মহল্লার লোকজনকে আন্দোলনে অংশ নিতে দেখা যায়। 

আন্দোলনকারীরা জানান, একমাত্র সরকারের পদত্যাগই আমাদের এই আন্দোলন থেকে সরাতে পারবে। সরকারের পদত্যাগ ছাড়া আমরা আন্দোলন থেকে সরছি না।

Related Topics

টপ নিউজ

কোটা আন্দোলন / কোটা সংস্কার আন্দোলন / রাজশাহী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net