Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
আজ শুরু ‘অসহযোগ আন্দোলন’, থমথমে ঢাকা, ফাঁকা রাস্তা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 August, 2024, 10:25 am
Last modified: 04 August, 2024, 11:03 am

Related News

  • ‘রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব’: আন্দোলনকারীদের নিয়ে ঢাবি ভিসিকে হাসিনা
  • আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই: নাহিদ ইসলাম
  • সারাদেশে রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
  • শেখ হাসিনা এখন কোথায় আছেন?
  • ১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের

আজ শুরু ‘অসহযোগ আন্দোলন’, থমথমে ঢাকা, ফাঁকা রাস্তা

সায়েদাবাদ থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।
টিবিএস রিপোর্ট
04 August, 2024, 10:25 am
Last modified: 04 August, 2024, 11:03 am

প্রায় ফাঁকা হোটেল সোনারগাঁও থেকে বাংলামোটর সড়ক। ছবি: টিবিএস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে আজ (৪ আগস্ট) সকালে ঢাকার রাস্তাগুলো বেশিরভাগই ফাঁকা ছিল।

সপ্তাহের শুরুর দিন সকালে সাধারণত রাস্তায় যত মানুষের চলাচল থাকে, আজ সেরকম মানুষের আনাগোনা দেখা যায়নি।

মূল সড়কে গণপরিবহন তেমন একটা চলছে না। অল্প কিছু ব্যক্তিগত গাড়ি বের হয়েছে। 

মগবাজার, কাকরাইল, শান্তিনগর, বিজয়নগর, বায়তুল মোকাররম, মৎস্য ভবন এলাকায় রাস্তায় বাসসহ তেমন কোনো গণপরিবহন দেখা যায়নি। এসব এলাকায় রিক্সা ও সিএনজি চলছে সীমিত সংখ্যায়। 

প্রায় ফাঁকা বাংলামোটর মোড়। ছবি: টিবিএস

প্রয়োজনীয় কাজে যারা ঘর থেকে বেরিয়েছেন, তারা গণপরিবহন না পেয়ে বিপাকে পড়েছেন। বিভিন্ন স্টপেজে দীর্ঘ সময় বাসের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মানুষকে। এছাড়া গণপরিবহন না পেয়ে অনেকে রিকশায় ভেঙে ভেঙে, অনেকে হেঁটেও গন্তব্যের উদ্দেশে রওনা হন। 

এদিকে আন্দোলনের নামে বিএনপির 'সন্ত্রাস ও নৈরাজ্যের' বিরুদ্ধে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

উভয় পক্ষের বিক্ষোভের আগে বাসাবো, আহমেদাবাদ, ধানমন্ডি, সোবহানবাগ, পান্থপথ ও মোহাম্মদপুরসহ ঢাকার বেশিরভাগ এলাকায় দোকানপাট বন্ধ ছিল।

সায়েদাবাদ থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

আজ সকালে ফাঁকা মিরপুর রোড। ছবি: টিবিএস

গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের রূপরেখা তুলে ধরেন আন্দোলনের সমন্বয়করা।

অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, 'মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। দফাটি হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ। '

Related Topics

টপ নিউজ

কোটা সংস্কার আন্দোলন / অসহযোগ আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • ‘রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব’: আন্দোলনকারীদের নিয়ে ঢাবি ভিসিকে হাসিনা
  • আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই: নাহিদ ইসলাম
  • সারাদেশে রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
  • শেখ হাসিনা এখন কোথায় আছেন?
  • ১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net