ঢাকা মেডিকেলে গুলিবিদ্ধ আরও একজন আন্দোলনকারীর মৃত্যু
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় আরও একজন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। ইমন (১৭) গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা নতুনবাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
আজ (শনিবার) ভোরে ইমনের মৃত্যু হয়। নিহত এই কিশোর কুমিল্লার মুরাদনগর উপজেলার চোনপুর গ্রামের সেলিম আলীর ছেলে।
ভাটারা নতুন বাজার এলাকায় একটি ভাতের হোটেলে চাকরি করতেন তিনি। সেখানেই তিনি থাকতেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, "ইমনের মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।"
