Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
অনির্দিষ্টকালের জন্য বন্ধ খুলনা বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বাংলাদেশ

খুলনা ব্যুরো
17 July, 2024, 11:35 am
Last modified: 17 July, 2024, 12:37 pm

Related News

  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
  • গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  • বাংলাদেশ–পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ‎যৌথ সহযোগিতা ও এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর পরামর্শ শিক্ষামন্ত্রীর
  • যেসব দেশ ভালো করছে, আমরা তাদের অনুসরণ করব: শিক্ষামন্ত্রী

অনির্দিষ্টকালের জন্য বন্ধ খুলনা বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

জানতে চাইলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান গোলাম কুদ্দুস বলেন, এ সিন্ডেকেট থেকে যে সিন্ধান্ত আসবে, আমরা সেভাবে বিজ্ঞপ্তি দেব। এখন বিশ্ববিদ্যালয় বন্ধ হবে কি না বা হল বন্ধ হবে কি না তা সিন্ডিকেট সিদ্ধান্ত দেবে। তবে কোটা সংস্কারের দাবিতে এই দুই বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করা নেতৃত্বস্থানীয় শিক্ষার্থীরা জানিয়েছেন, সিদ্ধান্ত আসলেও তারা আপাতত হল ছাড়তে চান না।
খুলনা ব্যুরো
17 July, 2024, 11:35 am
Last modified: 17 July, 2024, 12:37 pm
খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তানুযায়ী সকল শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করা হয়েছে। 

আজ (বুধবার) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারক সিন্ডিকেটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার খান গোলাম কুদ্দুস। তিনি বলেন, "পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আজ  বিকাল ৫টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে (গতকাল) মঙ্গলবার দেশের সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ঘোষণার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। যার প্রেক্ষিতে খুবিতে জরুরী সিন্ডেকেন্ট অনুষ্ঠিত হয়।

এছাড়া কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখায় সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার বলেন, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় সমন্বয় সভায় বসেছে। সেখান থেকে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে কোটা সংস্কারের দাবিতে এই দুই বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করা নেতৃত্বস্থানীয় শিক্ষার্থীরা জানিয়েছেন, সিদ্ধান্ত আসলেও তারা আপাতত হল ছাড়তে চান না।

এদিকে বেলা ১১টায় খুলনার দৌলতপুরে নতুন রাস্তা মোড়ে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে খুবি ও কুয়েটের শিক্ষার্থীরা দুপুর ১২টায় খুলনার জিরো পয়েন্ট অবোরধের প্রস্তুতি নিচ্ছে।

এর আগে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়ার জন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের চিঠি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে গতকাল ও আগের দিন সোমবার দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

Related Topics

টপ নিউজ

খুলনা / বিশ্ববিদ্যালয় / ইউজিসি / হল / সিন্ডিকেট সভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
  • গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  • বাংলাদেশ–পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ‎যৌথ সহযোগিতা ও এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর পরামর্শ শিক্ষামন্ত্রীর
  • যেসব দেশ ভালো করছে, আমরা তাদের অনুসরণ করব: শিক্ষামন্ত্রী

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net