Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
যে দুই পিস্তল দিয়ে নেপোলিয়ন আত্মহত্যা করতে চেয়েছিলেন ১.৭ মিলিয়ন ইউরোতে বিক্রি হলো

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
08 July, 2024, 12:45 pm
Last modified: 08 July, 2024, 12:47 pm

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • নারায়ণগঞ্জে পুলিশের ‘অন-ডিউটি’ এএসআই ছিনতাইয়ের শিকার, সরকারি পিস্তল লুট

যে দুই পিস্তল দিয়ে নেপোলিয়ন আত্মহত্যা করতে চেয়েছিলেন ১.৭ মিলিয়ন ইউরোতে বিক্রি হলো

১৮১৪ সালে নেপোলিয়ন পিস্তলগুলো ব্যবহার করে প্রায় আত্মহত্যা করতে নিয়েছিলেন কারণ বিদেশি বাহিনী তার সেনাবাহিনীকে পরাজিত করে প্যারিস দখল করায় তিনি ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন।
দ্য গার্ডিয়ান
08 July, 2024, 12:45 pm
Last modified: 08 July, 2024, 12:47 pm
ছবিতে থাকা পিস্তল দিয়েই আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন নেপোলিয়ন। ছবি: এএফপি

আত্মহত্যা করতে নেপোলিয়ন যে দুটি পিস্তল ব্যবহারের পরিকল্পনা করেছিলেন, সে পিস্তল দুটি রোববার (৫ জুলাই) ফ্রান্সে ১.৬৯ মিলিয়ন ইউরোতে বিক্রির জন্য নিলামে তুলেছিল নিলাম হাউজ ওসেনাট। এর আগে ফ্রান্সের সরকার পিস্তলগুলোর রপ্তানি নিষিদ্ধ করে জাতীয় সম্পদ হিসেবে রাখার জন্য নির্দেশ দিয়েছিল।

প্যারিসের দক্ষিণের ফন্টেইনব্লুতে আয়োজিত নিলামে পিস্তল দুটি কিনে নেওয়ার পর ক্রেতার পরিচয় প্রকাশ করা না হলেও ফিসহ এদের চূড়ান্ত বিক্রয় মূল্য আনুমানিক ১.২ থেকে ১.৫ মিলিয়নের চেয়ে বেশি ছিল।

সোনা ও রুপা দিয়ে মোড়ানো অলংকৃত পিস্তলগুলোতে সম্পূর্ণ সাম্রাজ্যিক পোশাকে সজ্জিত নেপোলিয়নের ছবি খোদাই করা আছে।

১৮১৪ সালে নেপোলিয়ন পিস্তলগুলো ব্যবহার করে প্রায় আত্মহত্যা করতে নিয়েছিলেন কারণ বিদেশি বাহিনী তার সেনাবাহিনীকে পরাজিত করে প্যারিস দখল করায় তিনি ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন।

নিলাম বিশেষজ্ঞ জিন-পিয়ের ওসেনাট এএফপিকে বলেছেন, 'তার পরাজয়ের পর, নেপোলিয়ন এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে তিনি আত্মহত্যার জন্য এই পিস্তলগুলো ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু তার গ্র্যান্ড স্কয়ার পিস্তল থেকে গান পাউডার সরিয়ে দেয়।'

ওসেনাট বলেন, পরবর্তীতে নেপোলিয়ন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বমি করে বেঁচে যান। পরে তিনি তার আনুগত্যের জন্য ধন্যবাদ জানাতে তার স্কয়ারকে পিস্তলটি দিয়েছিলেন।

সোনা ও রুপা দিয়ে মোড়ানো অলংকৃত পিস্তলগুলোতে সম্পূর্ণ সাম্রাজ্যিক পোশাকে সজ্জিত নেপোলিয়নের ছবি খোদাই করা আছে। ছবি: এএফপি

ক্ষমতা ছেড়ে দেয়ার পর নেপোলিয়ন ইতালির উপকূলের এলবা দ্বীপে নির্বাসিত হন। কিন্তু ১৮১৫ সালে ওয়াটারলু যুদ্ধে ব্রিটিশদের কাছে পরাজিত হওয়ার আগে অল্প সময়ের জন্য ফ্রান্সে ফিরে আসেন। ছয় বছর পরে তিনি সেন্ট হেলেনায় নির্বাসনে মারা যান।

নেপোলিয়ন স্মারক সংগ্রাহকদের কাছে খুব বেশি জনপ্রিয়। উদাহরণস্বরূপ, তার একটি বিখ্যাত কালো 'বাইকর্ন' টুপি গত বছরের নভেম্বর মাসে ১.৯ মিলিয়নে ইউরোতে বিক্রি হয়েছিল।

পিস্তল বিক্রির আগে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় এগুলোকে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করে এবং রপ্তানি নিষিদ্ধ করে। শনিবার (৪ জুলাই) সরকারের অফিসিয়াল জার্নালে প্রকাশিত এ সিদ্ধান্তের অর্থ হল, নতুন মালিকের কাছ থেকে সেগুলো কেনার প্রস্তাব দেওয়ার জন্য ফরাসি সরকারের কাছে ৩০ মাস সময় রয়েছে। তবে অজানা ক্রেতা প্রস্তাব প্রত্যাখ্যান করার অধিকার রাখেন।

ফ্রান্সের জাতীয় সম্পদকে কেবল সাময়িকভাবে দেশটির বাইরে নেওয়া যেতে পারে। সেটিকে পরে অবশ্যই দেশে ফিরিয়ে আনতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওসেনাট নিলাম ঘরের একজন প্রতিনিধি বলেছেন, 'জাতীয় সম্পদ হিসেবে শ্রেণিবদ্ধ করা হলে একটি বস্তুর মূল্য ব্যাপকভাবে বেড়ে যায়।'

অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

নেপোলিয়ন / পিস্তল / নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • নারায়ণগঞ্জে পুলিশের ‘অন-ডিউটি’ এএসআই ছিনতাইয়ের শিকার, সরকারি পিস্তল লুট

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net