Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
একমাত্র ‘লর্ড অলমাইটি’ নেমে এসে বললেই আমি সরে দাঁড়াব: বাইডেন

আন্তর্জাতিক

বিবিসি
06 July, 2024, 11:20 am
Last modified: 06 July, 2024, 12:34 pm

Related News

  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ

একমাত্র ‘লর্ড অলমাইটি’ নেমে এসে বললেই আমি সরে দাঁড়াব: বাইডেন

বিবিসি
06 July, 2024, 11:20 am
Last modified: 06 July, 2024, 12:34 pm

২০২৪ সালের ৫ জুলাই উইসকনসিনে এক কর্মসূচিতে বক্তব্য রাখছেন জো বাইডেন। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে তিনি কোনোভাবেই সরে দাঁড়াচ্ছেন না। এক সাক্ষাৎকারের তিনি বলেছেন, একমাত্র 'সর্বশক্তিমান প্রভু' তাকে নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়াতে রাজি করাতে পারেন।

ডোনাল্ড ট্রাম্পের কাছে বিতর্কে হারের পর থেকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য যখন বাইডেনের ওপর ক্রমাগত চাপ আসছে, তখনই এ মন্তব্য করলেন তিনি।

শুক্রবার (৫ জুলাই) এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এছাড়া সাক্ষাৎকারে আগামী পাঁচ বছরের জন্য যে ফিট আছেন—এ নিয়ে 'কগনিটিভ টেস্ট' (জ্ঞানীয় পরীক্ষা) দিয়ে এর ফলাফল প্রকাশ্যে জানানোর সম্ভাবনাও উড়িয়ে দেন বাইডেন।

জর্জ স্টেফানোপোলসকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, 'প্রতিদিনই আমার কগনিটিভ টেস্ট হয়। প্রতিদিনই আমার এ টেস্ট থাকে—আমি যা করছি, তার সবই [কগনিটিভ টেস্ট]।' 

বেশ কয়েকজন ডেমোক্রেটিক নেতা ও দাতাসহ অনেকেই বাইডেনকে নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়িয়ে অপেক্ষাকৃত তরুণ কাউকে লড়ার সুযোগ করে দিতে চাপ দিচ্ছেন। এই সাক্ষাৎকারে সেসব চাপ উড়িয়ে দিলেন ৮১ বছর বয়সি প্রেসিডেন্ট।

বাইডেন আরেক মেয়াদে দায়িত্ব পালনের জন্য ফিট কি না—পুরো সাক্ষাৎকারজুড়ে এ নিয়ে কথা বলেন জর্জ স্টেফানোপোলোস। 

এর জবাবে বাইডেন বলেছেন, 'প্রেসিডেন্ট হওয়ার বা এ প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য আমার যোগ্য আর কেউ আছে বলে মনে করি না।'

এ সময় বাইডেন প্রথম নির্বাচনি বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশয়ী হওয়ার জন্য ক্লান্তি ও 'বাজের রকমের ঠান্ডা' লাগাকে দায়ী করেন। 

২২ মিনিটের এ সাক্ষাৎকারে তাকে নিয়ে ডেমোক্রেটিকদের আশঙ্কাও দূর করার চেষ্টা করেন বাইডেন। মিত্ররা তাকে সরে দাঁড়াতে বলতে পারেন, এ সম্ভাবনাও উড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। 

এছাড়া কোন ঘটনা ঘটলে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন, এমন প্রশ্নও বারবার উড়িয়ে দেন বাইডেন। তিনি বলেন, 'যদি সর্বশক্তিমান প্রভু মর্ত্যে নেমে এসে বলেন, "জো, প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াও", তাহলে আমি লড়াই থেকে সরে যাব। আর সর্বশক্তিমান প্রভু মর্ত্যে নেমে আসছেন না।'

গত সপ্তাহে বিতর্কে হতাশাজনক ফল করার পর থেকেই প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জোরালো হয়। তার দলের অনেক নেতাকর্মী, এমনকি কিছু বড় দাতাও বাইডেনকে সরে দাঁড়াতে বলছেন। 

কিছু ডেমোক্রেটিক ভোটারও বাইডেনের লড়াইয়ের সক্ষমতার ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। শুক্রবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের এক জরিপে দেখা যায়, ৮৬ শতাংশ ডেমক্র্যাট বাইডনকে সমর্থন দেবেন; অথচ ফেব্রুয়ারিতে এ হার ছিল ৯৩ শতাংশ।

Related Topics

টপ নিউজ

বাইডেন / জো বাইডেন / মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন / ডোনাল্ড ট্রাম্প / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net