Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
মুক্ত হয়ে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 June, 2024, 09:00 am
Last modified: 27 June, 2024, 09:21 am

Related News

  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • মুক্তি পেলেন আনিস আলমগীর  
  • দুদকের মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, কারামুক্তিতে বাধা নেই 
  • অবৈধ অনুপ্রবেশ: ভারতীয় নাগরিক সখিনার জামিন, কারামুক্তিতে বাধা নেই

মুক্ত হয়ে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

ক্যানবেরা বিমানবন্দরে নামার পরপরই সেখানে এক আবেগঘন দৃশ্য তৈরি হয়। অ্যাসাঞ্জকে বিমানবন্দরে স্বাগত জানাতে এসেছিলেন তার স্ত্রী স্টেলা ও বাবা রিচার্ড অ্যাসাঞ্জ।
টিবিএস ডেস্ক
27 June, 2024, 09:00 am
Last modified: 27 June, 2024, 09:21 am
ছবি: উইলিয়াম ওয়েস্ট/এএফপি

অবশেষে জন্মভূমি অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে  দীর্ঘ ১৪ বছরের আইনি লড়াই শেষে স্থানীয় সময় বুধবার বাড়ি ফিরলেন তিনি। খবর বিবিসির। 

ক্যানবেরা বিমানবন্দরে নামার পরপরই সেখানে এক আবেগঘন দৃশ্য তৈরি হয়। অ্যাসাঞ্জকে বিমানবন্দরে স্বাগত জানাতে এসেছিলেন তার স্ত্রী স্টেলা ও বাবা রিচার্ড অ্যাসাঞ্জ। তাদেরকে জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন উইকিলিকস প্রতিষ্ঠাতা।

এসময় বিমানবন্দরেই এক সংবাদ সম্মেলনে অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জ বলেন,  "মুক্ত হয়ে নিজেকে ফিরে পেতে এবং স্বাধীনতায় অভ্যস্ত হতে জুলিয়ানের কিছুটা সময় লাগবে।"

মার্কিন আদালতে গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের অভিযোগ স্বীকার করে মুক্ত হন অ্যাসাঞ্জ। এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দোষ স্বীকারের চুক্তিতে পৌঁছানোর পর স্থানীয় সময় সোমবার তাকে লন্ডনের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

বুধবার ক্যানবেরা বিমানবন্দরে স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জের সঙ্গে জুলিয়ান অ্যাসাঞ্জ। ছবি: উইলিয়াম ওয়েস্ট/এএফপি

পরে যুক্তরাষ্ট্রের অধীনে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের একটি আদালতে অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। চুক্তি অনুযায়ী অভিযোগ স্বীকারও করে নেন অ্যাসাঞ্জ এবং কারামুক্ত হন।

৫২ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে মার্কিন জাতীয় প্রতিরক্ষা বিভাগের গোপন তথ্য সংগ্রহ ও প্রকাশের অভিযোগ আনা হয়েছিল।

বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল, ইরাক ও আফগানিস্তান যুদ্ধের যেসব গোপন তথ্য উইকিলিকস প্রকাশ করেছে, তা মানুষের জীবন বিপন্ন করার জন্য দায়ী।

এ অভিযোগে গত পাঁচ বছর ব্রিটিশ কারাগারে কাটিয়েছেন অ্যাসাঞ্জ। এই পুরোটা সময়জুড়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে গেছেন।

যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস আগেই জানিয়েছিল, চুক্তি মোতাবেক দোষ স্বীকারের পর অ্যাসাঞ্জকে আর মার্কিন কারাগারে সময় কাটাতে হবে না। কারণ এই অভিযোগে ইতোমধ্যেই তিনি লন্ডনের কারাগারে ৫ বছর বন্দি থেকেছেন। 

এই ৫ বছর কারাবন্দি থাকার বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনায় নিয়ে, দোষ স্বীকারের পর তাকে মুক্তি দিয়েছে।

এদিকে, ক্যানবেরা বিমানবন্দরের সংবাদ সম্মেলনে যোগ দেননি উইকিলিকস প্রতিষ্ঠাতা। তার পরিবর্তে কথা বলেছেন স্ত্রী এবং তার আইনজীবী।

স্টেলা অ্যাসাঞ্জ আরও বলেন, "আপনাদের বুঝতে হবে সে (জুলিয়ান) কী ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। আমাদের পরিবারকে আগে এক হতে দিন, আমাদের সময় প্রয়োজন।"

২০২২ সালে লন্ডনের বেলমার্শ কারাগারে বিয়ে করেন জুলিয়ান-স্টেলা দম্পতি। একসঙ্গে তাদের দুই সন্তান রয়েছে।
 

Related Topics

টপ নিউজ

জুলিয়ান অ্যাসাঞ্জ / কারামুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • মুক্তি পেলেন আনিস আলমগীর  
  • দুদকের মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, কারামুক্তিতে বাধা নেই 
  • অবৈধ অনুপ্রবেশ: ভারতীয় নাগরিক সখিনার জামিন, কারামুক্তিতে বাধা নেই

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net