Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
রেমিট্যান্সের ডলারের দর ১১৮ টাকার বেশি না দেওয়ার নির্দেশ

অর্থনীতি

তন্ময় মোদক
26 June, 2024, 09:55 am
Last modified: 26 June, 2024, 10:05 am

Related News

  • ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক
  • ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

রেমিট্যান্সের ডলারের দর ১১৮ টাকার বেশি না দেওয়ার নির্দেশ

মঙ্গলবার (২৫ জুন) ১৫টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে এক সভায় এ নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের একজন ডেপুটি গভর্নর
তন্ময় মোদক
26 June, 2024, 09:55 am
Last modified: 26 June, 2024, 10:05 am
প্রতীকী ছবি: সংগৃহীত

রেমিট্যান্সের ডলার কেনার ক্ষেত্রে ১১৮ টাকার বেশি দর না দেওয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২৫ জুন) ১৫টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে এক সভায় এ নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের একজন ডেপুটি গভর্নর।

সভায় উপস্থিত বেশ কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, সভায় রেমিট্যান্সের ডলার বেশি দামে কেনা নিয়ে ব্যাংকগুলোকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, ১১৮ টাকার বেশি দামে কোনো ব্যাংক রেমিট্যান্সের ডলার কিনলে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে।

ব্যাংকাররা জানান, ব্যাংকগুলো রেমিট্যান্সের ডলার সংগ্রহ করছে ১১৭.৮০ টাকা থেকে ১১৮.৩০ টাকা দরে। ইউরোপের বাজার থেকে যেসব রেমিট্যান্স আসে, সেগুলো কিছুটা কম দামে সংগ্রহ করা গেলেও দুবাই ও কাতারের বাজার থেকে আসা রেমিট্যান্স কিনতে ব্যাংকগুলোকে কিছুটা বেশি দাম দিতে হয়।

সভায় উপস্থিত একটি ব্যাংকের এমডি বলেছেন, এখন ডলারের বাজার আগের তুলনায় কিছুটা স্থিতিশীল হয়ে এসেছে। অন্য বছরগুলোতে হজের সময়ে ডলারের দাম কিছু বাড়ে, তবে এ বছর বাড়েনি। ফলে ব্যাংকগুলো ১১৮ টাকা দরে রেমিট্যান্সের ডলার সংগ্রহ করলে খুব বেশি সমস্যায় পড়ার কথা নয়।

ব্যাংকগুলোকে দেশি-বিদেশি বিল সময়মতো পরিশোধের নির্দেশ

আরেক ব্যাংকের এমডি জানিয়েছেন, সভায় ব্যাংকগুলোকে দেশি-বিদেশি বিল সময়মতো পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে অনেক ব্যাংকই সময়মতো সেগুলো পেমেন্ট করছে না। 

"বলা হয়েছে, আমরা যেন কোনো ফরেন বিল (বিদেশি বিল) ফেলে না রাখি। যেসব বিল আগামী ৩০ জুনের মধ্যে ম্যাচিউর হবে, সেগুলোকে পরবর্তী ৩১ জুলাইয়ের মধ্যে ক্লিয়ার করার জন্যও বলা হয়েছে," বলেন তিনি। 

জানা যায়, এ সময় বেশ কয়েকজন এমডি কেন্দ্রীয় ব্যাংককে বলেছেন— অনেকসময় যেসব রপ্তানির বিপরীতে লোকাল বিল তৈরি হয়, সেগুলো সময়মতো রপ্তানি হয় না। আবার অনেকসময় রপ্তানি বাতিল হয়ে যায়। অনুমোদিত বিল সময়মতো পরিশোধ না হওয়ার পেছনে এটি একটি বড় কারণ।

এ সময়, রপ্তানি বিল আসতে নিয়ম অনুযায়ী ১২০ দিনের বেশি লাগলে, তা কেন্দ্রীয় ব্যাংককে জানানোর জন্যেও বলা হয়েছে ব্যাংকগুলোকে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক টিবিএসকে বলেন, "বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আমাদের কাছে অভিযোগ করেছিল যে, কিছু ব্যাংক এক্সেপটেড বিল ম্যাচুরিটির তারিখে পরিশোধ করছে না। এসব কারণে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। তাই সভা করে ব্যাংকগুলোকে সময়মতো পেমেন্ট ক্লিয়ার করার জন্য বলা হয়েছে।" 

তিনি বলেন, "এছাড়া দেশের ব্যাংকগুলোতে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ বাড়াতে অফশোর ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা সহজ করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে।"

এদিকে, রেমিট্যান্সের ডলারের দাম নিয়ে নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

 

Related Topics

টপ নিউজ

ডলার দর / ডলারের দাম / ডলার রেট / রেমিট্যান্সের ডলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক
  • ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net