Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ঈদের দিনে অবিরাম আক্রমণ আর ক্ষুধায় জর্জর গাজা

আন্তর্জাতিক

আল জাজিরা; আনাদোলু এজেন্সি
16 June, 2024, 03:20 pm
Last modified: 16 June, 2024, 03:22 pm

Related News

  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • গাজার 'পুরনো ছকেই' ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

ঈদের দিনে অবিরাম আক্রমণ আর ক্ষুধায় জর্জর গাজা

আল জাজিরা; আনাদোলু এজেন্সি
16 June, 2024, 03:20 pm
Last modified: 16 June, 2024, 03:22 pm

দক্ষিণ গাজার খান ইউনিসে আল-রাহমা মসজিদের ধ্বংসস্তূপে ঈদুল আজহার নামাজ আদায় করছেন ফিলিস্তিনিরা। ১৬ জুন ২০২৪। ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বহু দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আজ ঈদ ফিলিস্তিনের গাজা উপত্যকায়ও। 

ঈদের দিনের সাধারণ চিত্র গাজায় অনুপস্থিত। মুসলিমদের উৎসবের এই দিনে গাজাবাসী লড়াই করছে ক্ষুধা আর ইসরায়েলি বাহিনীর আক্রমণের হাট থেকে বাঁচতে। 

ঈদের দিনেই রাফাহ শহরের পশ্চিমাঞ্চলে আগ্রাসী আক্রমণ চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। হামলা করেছে পার্শ্ববর্তী তাল আস-সুলতান এলাকাতেও। 

ঈদের দিনেও শত শত পরিবার আটকা পড়েছে এলাকাগুলোতে।

ছবি: রয়টার্স

ইসরায়েলি বাহিনীর আক্রমণে ঈদের দিনেও ধ্বংস হয়েছে বহু বাড়ি, সরকারি স্থাপনা। আতঙ্কিত হয়ে উঠেছে মানুষ।

গাজার কেন্দ্রীয় এলাকায়, মূলত পূর্ব দেই আল-বালাহ সিটিতে, আর্টিলারি গোলা ফেলা হচ্ছে। যেসব এলাকা ফিলিস্তিনি যোদ্ধারা ব্যবহার করেছে বলে দাবি ইসরায়েলি বাহিনীর, ওইসব এলাকাকে লক্ষ্য করে চলছে গোলাবর্ষণ। যদিও ইসরায়েল এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

এসব আক্রমণের ফলে অভ্যন্তরীণভাবে আরও মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিশেষ করে গাজার উত্তর অংশে মানুষ শুধু বোমার সঙ্গেই লড়াই করছে না…লড়াই করছে পানিশূন্যতা এবং ক্ষুধার সঙ্গে। 

ছবি: রয়টার্স

এই ধ্বংসযজ্ঞের মাঝেও হাজার হাজার ফিলিস্তিনি পরিবার ঈদের নামাজ আদায়ের চেষ্টা করেছে। আবার প্রিয়জনকে হারানোর ব্যথায় কাতর হয়ে নামাজে দাঁড়িয়েছেন অনেকে।

এর মাঝেই গাজা উপত্যকায় ঈদুল আজহা উদযাপনের জন্য কোরবানির পশু প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েল। 

ইসরায়েলের আক্রমণে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ঈদের দিনেও সেখানে আনন্দের চিহ্ন নেই। 

ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস হয়ে গেছে গাজার বেশিরভাগ দোকানপাট, ঘরবাড়ি। অর্থ-সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে পড়া ফিলিস্তিনিদের কোরবানি দেওয়ার সামর্থ্যও নেই। তাদের দিন কাটছে অনাহারে-অর্ধাহারে। রোববার ঈদের দিন খোলা আকাশের নিচেই ঈদের নামাজ আদায় করেছেন তারা। 

ছবি: রয়টার্স

সরকারি চাকরিজীবী সামির আরাফাত নিজের দুর্দশা জানাতে গিয়ে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে বলেন, আর্থিক সংকটে এবারের ঈদে কিছুই কিনতে পারেননি। 

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন পোশাকও কিনতে পারেননি সামির। এছাড়া পুরো বেতনও পাননি তিনি। সব গাজাবাসীর এই অবস্থা—এবার তাদের কাটছে শোকসন্তপ্ত, বিবর্ণ এক ঈদ।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। এতে ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হন। এছাড়া জিম্মি হিসেবে আটক করে যায় আরও প্রায় ২৪০ জনকে।

ছবি: রয়টার্স

এর জবাবে ওই দিন থেকেই গাজায় অবিরাম পাল্টা-হামলা শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের আক্রমণে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

Related Topics

টপ নিউজ

গাজা / গাজা উপত্যকা / গাজায় ঈদ / ফিলিস্তিনে ঈদ / ইসরায়েল-ফিলিস্তিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • গাজার 'পুরনো ছকেই' ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net