Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
প্রস্তুতি ম্যাচেও সেই একই বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
02 June, 2024, 12:45 am
Last modified: 02 June, 2024, 12:45 am

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

প্রস্তুতি ম্যাচেও সেই একই বাংলাদেশ

জিম্বাবুয়ে সিরিজের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষেও বাংলাদেশের ব্যাটিং দেখে কেউই খুব বেশি আশাবাদী হবেন না। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলার মধ্য দিয়ে এক প্রকার বিশ্বকাপেরই আমেজে ঢুকে যাওয়া হয় বললেও চলে। সেখানেও হতশ্রী ব্যাটিংয়ে হতাশার সঙ্গে শঙ্কাও বাড়িয়েছে লিটন-শান্ত-সৌম্যদের ব্যাটিং পারফরম্যান্স।
টিবিএস রিপোর্ট
02 June, 2024, 12:45 am
Last modified: 02 June, 2024, 12:45 am

নামে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ, কিন্তু বাংলাদেশের হাল যেই কে সেই। জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু হওয়া ব্যাটিং ব্যর্থতা টেনেই চলেছেন লিটন-শান্তরা। আজ ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে নামার আগে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে উড়ে গেছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারের সবকটি বল খেলে নয় উইকেট হারিয়ে ১২২ রান করতে পেরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ-সাকিব আল হাসানরা। আর বাংলাদেশ ম্যাচ হেরেছে ৬০ রানের ব্যবধানে। 

জিম্বাবুয়ে সিরিজের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষেও বাংলাদেশের ব্যাটিং দেখে কেউই খুব বেশি আশাবাদী হবেন না। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলার মধ্য দিয়ে এক প্রকার বিশ্বকাপেরই আমেজে ঢুকে যাওয়া হয় বললেও চলে। সেখানেও হতশ্রী ব্যাটিংয়ে হতাশার সঙ্গে শঙ্কাও বাড়িয়েছে লিটন-শান্ত-সৌম্যদের ব্যাটিং পারফরম্যান্স। 

বিশেষ করে অধিনায়ক নাজমুল হাসান শান্ত আর লিটন দাসের ফর্মের যা অবস্থা তাতে বাংলাদেশের সমর্থকদের ভালো কিছু আশা করাও মুশকিল। ধুঁকতে থাকা শান্ত আজ ছয় বল খেলে কোনো রানই করতে পারেননি। অপরদিকে লিটন আট বল মোকাবেলা করে একটি চার মেরেই নিজের কাজ শেষ মনে করে ফিরে গেছেন সাজঘরে। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম আর তাওহিদ হৃদয়রাও হয়েছেন ব্যর্থ। 

যা একটু রান করেছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ আর সাকিব আল হাসান। মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ২৮ বলে চার ছয় ও এক চারে ৪০ রান। সাকিব ২৮ রান করেছেন বটে, তবে খেলছেন ৩৪ বল। ভারতের সব বোলারই বলতে গেলে উইকেট পেয়েছেন। 

এর আগে ব্যাট করে ২০ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে ভারত। সর্বোচ্চ ৫৩ রান করেছেন এই ম্যাচ দিয়ে অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা রিশভ পন্ত। ৩২ বলের ইনিংসে চারটি করে চার ও ছয় মেরেছেন এই বাঁহাতি উইকেটকীপার ব্যাটসম্যান। হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে এসেছে ২৩ বলে ৪০ রান। 

বাংলাদেশের হয়ে আটজন বল করেছেন। চার ওভার বল করে ৪৭ রান খরচ করেছেন সাকিব আল হাসান, উইকেট পেয়েছেন একটি। মেহেদি হাসান চার ওভার বল করে দিয়েছেন ২২ রান, তিনিও পেয়েছেন একটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ, শরিফুল ও তানভির ইসলাম। 

Related Topics

টপ নিউজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ / বাংলাদেশ ক্রিকেট দল / ভারত ক্রিকেট দল / বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net