Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
মহামারিকালে আইপিএল নিয়ে যেসব সিদ্ধান্ত

খেলা

টিবিএস ডেস্ক
03 August, 2020, 01:15 pm
Last modified: 03 August, 2020, 07:37 pm

Related News

  • আবারও আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স
  • মুম্বাইয়ের পাঁচ নাকি দিল্লির প্রথম?
  • চ্যাম্পিয়নদের হারিয়ে শুরু ধোনির দলের
  • মুম্বাই-চেন্নাই লড়াই দিয়ে শুরু এবারের আইপিএল
  • আইপিএল খেলার অনুমতি পাননি মুস্তাফিজ

মহামারিকালে আইপিএল নিয়ে যেসব সিদ্ধান্ত

ড্রেসিংরুমে ভিড় এড়াতে গভর্নিং কাউন্সিল এবার প্রতিটা স্কোয়াডে ক্রিকেটার সংখ্যা নির্দিষ্ট করে দিতে চেয়েছিল শুরু থেকেই। তবে প্রাথমিকভাবে যে সংখ্যা তারা বেঁধে দেওয়ার কথা ভেবেছিল, তা শেষমেশ সম্ভব হয়নি ফ্র্যাঞ্চাইজিদের চাপেই।
টিবিএস ডেস্ক
03 August, 2020, 01:15 pm
Last modified: 03 August, 2020, 07:37 pm

আইপিএল নিয়ে এখনও কোনও সুনির্দিষ্ট নির্দেশিকা তৈরি করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দ্রুতই ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বৈঠকের পর গর্ভনিং কাউন্সিল আলাদাভাবে আলোচনা করবে করোনা পরিস্থিতিতে আইপিএল চলাকালীন কী করা যাবে, আর কী করা যাবে না, তা নিয়ে। বৈঠকের পরই সে বিষয়ে ঘোষণা দেবে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।

তবে রোববার আইপিএল এর গর্ভনিং কাউন্সিলে টুর্নামেন্টে দলের স্কোয়াডে খেলোয়াড় সংখ্যাসহ কয়েকটি বিষয় চূড়ান্ত হয় বলে হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ড্রেসিংরুমে ভিড় এড়াতে গভর্নিং কাউন্সিল এবার প্রতিটা স্কোয়াডে ক্রিকেটার সংখ্যা নির্দিষ্ট করে দিতে চেয়েছিল শুরু থেকেই। তবে প্রাথমিকভাবে যে সংখ্যা তারা বেঁধে দেওয়ার কথা ভেবেছিল, তা শেষমেশ সম্ভব হয়নি ফ্র্যাঞ্চাইজিদের চাপেই। গভর্নিং কাউন্সিল চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিরা দলে ২০ জন করে ক্রিকেটার নিয়ে দুবাই যাক। তবে ফ্র্যাঞ্চাইজিরা আইপিএলের জন্য ২৫-২৮ জনের স্কোয়াডেই জেদ ধরে বসেছিল। পরে ঠিক হয় দলগুলি সর্বোচ্চ ২৪ জন ক্রিকেটার রাখতে পারবে স্কোয়াডে।

প্রতিবেদনে আরও বলা হয়, অর্ধেক ফ্র্যাঞ্চাইজির এতে অসুবিধা হওয়ার কথা নয়। কেননা, এখনও পর্যন্ত চারটি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে ২৪ বা তারও কম ক্রিকেটার রয়েছে। রাজস্থান, হায়দরাবাদ, মুম্বাই ও পাঞ্জাবের স্কোয়াডে ২৫ জন করে ক্রিকেটার থাকলেও করোনা মহামারির জন্য সকলকে দলে পাওয়া যাবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। সেক্ষেত্রে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলিরও এই শর্ত মেনে নিতে বিশেষ অসুবিধা হবে না।

আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়, তা হল-

  • আইপিএল ২০২০ শুরু হবে ১৯ সেপ্টেম্বর ও ফাইনাল ম্যাচ হবে ১০ নভেম্বর।
  • ৫৩ দিনের টুর্নামেন্টে ১০টি ডাবল হেডার ম্যাচ রাখা হয়েছে।
  • ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ডাবল হেডারের ক্ষেত্রে প্রথম ম্যাচ শুরু হবে ৩টা ৩০ মিনিটে।
  • প্রতিটা দল স্কোয়াডে সর্বাধিক ২৪ জন ক্রিকেটার রাখতে পারবে।
  • আন্তর্জাতিক ম্যাচের মতো প্রয়োজনে নেওয়া যাবে কোভিড-১৯ পরিবর্তন।
  • ১ থেকে ১০ নভেম্বর আইপিএলের প্লে-অফ উইকে অনুষ্ঠিত হবে মেয়েদের আইপিএল বা চ্যালেঞ্জার সিরিজ। তিনটি দলের মোট চারটি ম্যাচ খেলা হবে মেয়েদের আইপিএলে।
  • টাইটেল স্পনসর ভিভো-সহ সমস্ত চীনা স্পনসরদের সঙ্গে চুক্তি বজায় রাখা হয়েছে।  
     

Related Topics

টপ নিউজ

আইপিএল ২০২০

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • আবারও আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স
  • মুম্বাইয়ের পাঁচ নাকি দিল্লির প্রথম?
  • চ্যাম্পিয়নদের হারিয়ে শুরু ধোনির দলের
  • মুম্বাই-চেন্নাই লড়াই দিয়ে শুরু এবারের আইপিএল
  • আইপিএল খেলার অনুমতি পাননি মুস্তাফিজ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net