Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
জুলাই-আগস্টে দুই রাশিয়ান হেলিকপ্টার পাচ্ছে পুলিশ 

বাংলাদেশ

শেখ আবদুল্লাহ
21 May, 2024, 12:05 pm
Last modified: 21 May, 2024, 12:10 pm

Related News

  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  

জুলাই-আগস্টে দুই রাশিয়ান হেলিকপ্টার পাচ্ছে পুলিশ 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের বাজেট ব্যবস্থাপনা কমিটির সভার কার্যপত্র থেকে জানা যায়, আগামী জুলাইয়ে একটি এবং আগস্টে আরেকটি হেলিকপ্টার সরবরাহ করবে সরবরাহকারী সংস্থা জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স
শেখ আবদুল্লাহ
21 May, 2024, 12:05 pm
Last modified: 21 May, 2024, 12:10 pm
ইনফোগ্রাফ: টিবিএস

আগামী অর্থবছরের শুরুতে পুলিশ সদর দপ্তরের এয়ার উইং দুটি রাশিয়ান এমআই-১৭১এ২ হেলিকপ্টার পেতে যাচ্ছে। হেলিকপ্টার দুটির দাম পরিশোধের জন্য আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় অর্থও বরাদ্দ রাখা হচ্ছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের বাজেট ব্যবস্থাপনা কমিটির সভার কার্যপত্র থেকে জানা যায়, আগামী জুলাইয়ে একটি এবং আগস্টে আরেকটি হেলিকপ্টার সরবরাহ করবে সরবরাহকারী সংস্থা জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স। 

এর আগে, ২০২১ সালের ১৯ নভেম্বর ঢাকায় পুলিশ সদর দপ্তরে এই হেলিকপ্টার কেনার চুক্তি হয়। ওই সময় পুলিশ সদর দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে এমআই-১৭১এ২ ধরনের দুইটি হেলিকপ্টার কেনা হবে। তার আগে ২০২১ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই হেলিকপ্টার কেনার অনুমোদন দেয়। 

কিন্তু পরবর্তীতে করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, যুদ্ধ পরবর্তী রাশিয়ার সঙ্গে লেনদেনে জটিলতাসহ বিভিন্ন কারণে চুক্তি হলেও রাশিয়ান সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশকে হেলিকপ্টার দুটি সরবরাহ করতে পারেনি। 

এই হেলিকপ্টার কেনার অর্থ পরিশোধের জন্য চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সরকার ১৯১ কোটি বরাদ্দ রাখে, যা সংশোধিত বাজেটেও রয়েছে। কিন্তু হেলিকপ্টার না পাওয়ায় এই বরাদ্দ আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে স্থানান্তর করা হচ্ছে। এরসঙ্গে, হেলিকপ্টারের অর্থ পরিশোধে বাড়তি বরাদ্দও থাকবে।

গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত জননিরাপত্তা বিভাগের বাজেট ব্যবস্থাপনা কমিটির সভায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ট্রান্সপোর্ট) সারোয়ার মোর্শেদ শামীম জানান, রাশিয়ান সরবরাহকারী প্রতিষ্ঠান আগামী জুলাইয়ে একটি এবং আগস্টে আরেকটি হেলিকপ্টার সরবরাহ করবে। এজন্য তিনি চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে থাকা বরাদ্দ আগামী অর্থবছরের বাজেটে স্থানান্তরের অনুরোধ করেন।

প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ, বিভিন্ন অপারেশন এবং উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের লক্ষ্যে ২০২১ সালে পুলিশের এই এভিয়েশন শাখাটি গঠিত হয়। হেলিকপ্টার দুটি কেনার মাধ্যমে উইংটিতে প্রথমবারের মতো উড়োযান সংযোজন হচ্ছে।

জরুরি সেবার সক্ষমতা বৃদ্ধি

জননিরাপত্তা বিভাগের বাজেট সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, বাংলাদেশ পুলিশের হেলিকপ্টার কেনার পাশাপাশি তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নেও আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে।

ওই কর্মকর্তা আরও জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সক্ষমতা বাড়ানো হবে। দেশের সাধারণ মানুষের এই সেবা গ্রহণ নিয়মিত বাড়ছে। সেজন্য আগামী অর্থবছরের বাজেটে ৪৮ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। 

অস্ত্র, গোলাবারুদ, নিরাপত্তা সামগ্রী, মোটরযান, গোয়েন্দা নিরাপত্তা সামগ্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সরঞ্জাম, বেতার যন্ত্র ও কম্পিউটার সফটওয়্যার কেনা বাবদ এই বাড়তি বরাদ্দ থাকছে আগামী বাজেটে। 

স্মার্ট আইন প্রয়োগে বাজেট

এর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের স্মার্ট বর্ডার সার্ভেইলেন্স বাবদ আলাদা বরাদ্দ থাকছে। উপকূলীয় নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ কোস্ট গার্ডের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে আগামী বাজেটে থাকছে বরাদ্দ। সামগ্রিকভাবে স্মার্ট আইনশৃঙ্খলা বাহিনী গঠনের উদ্যোগ থাকছে আগামী বাজেটে। 

বাজেট ব্যবস্থাপনা কমিটির সভার কার্যপত্রে বলা হয়েছে, আগামী অর্থবছরে জননিরাপত্তা বিভাগের জন্য মোট ২৬,৮৩৭ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হচ্ছে। এরমধ্যে পরিচালন বাজেট বাবদ ২৫,১২৯ কোটি টাকা এবং উন্নয়ন বাজেট বাবদ থাকছে ১,৭০৮ কোটি টাকা। 

পরিচালন বাজেটের ১৭,৩৫৫ কোটি টাকা ব্যয় হবে বাংলাদেশ পুলিশের জন্য। 

চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ পুলিশের জন্য ১৬,৬৩৭ কোটি টাকা পরিচালন বাজেটে বরাদ্দ রয়েছে। আর ২০২৪-২৫ অর্থবছরে বর্ডার গার্ড বাংলাদেশের জন্য পরিচালন বাজেট প্রস্তাব করা হয়েছে ৪,২৭৭ কোটি টাকা। 

এছাড়া, আনসার ও ভিডিপি অধিদপ্তরের জন্য ২,১৯২ কোটি টাকা পরিচালন বাজেট ধরা হয়েছে।

আনসার, ভিডিপির বকেয়া

জননিরাপত্তা বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিরা পুলিশের সাথে বিভিন্ন থানা, ফাঁড়ি, মন্দির ও সরকারের কেপিআইভুক্ত প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের জন্য যে ভাতা পাওয়ার কথা সেটি ২০১৮ সাল থেকে বকেয়া রয়েছে। ফলে আনসার সদস্যদের দায়িত্বপালনে নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে। 

সংস্থাটির পক্ষ থেকে এই বকেয়া পরিশোধে বাজেটে বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। যদিও মোট বকেয়ার পরিমাণ বাজেট বরাদ্দে উল্লেখ করা হয়নি। বাংলাদেশ পুলিশের পরিচালন বাজেটে এই বকেয়া বাবদ অর্থ বরাদ্দ রাখা হবে।

সুরক্ষা সেবা বিভাগের বাজেট

এদিকে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সুরক্ষা সেবা বিভাগের জন্য ৪,১৬৩ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে ২,৬৫১ কোটি টাকা পরিচালন বাজেট এবং ১,৫৪২ টাকা উন্নয়ন বাজেটে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। 

সুরক্ষা সেবা বিভাগ উন্নয়ন বাজেটের আওতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ করবে। একইসঙ্গে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও আধুনিকীকরণসহ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু এবং বিভিন্ন কারাগার নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
 

Related Topics

টপ নিউজ

হেলিকপ্টার / পুলিশ / বাংলাদেশ পুলিশ / বাজেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net