Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
রাজা চার্লসের চেয়েও ধনী ঋষি সুনাক-অক্ষতা মূর্তি দম্পতি

আন্তর্জাতিক

এনডিটিভি, দ্য গার্ডিয়ান
19 May, 2024, 05:00 pm
Last modified: 20 May, 2024, 01:35 pm

Related News

  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের
  • কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

রাজা চার্লসের চেয়েও ধনী ঋষি সুনাক-অক্ষতা মূর্তি দম্পতি

সম্প্রতি প্রকাশিত সানডে টাইমস রিচ লিস্ট অনুযায়ী, যুক্তরাজ্যের ধনী ব্যক্তিদের তালিকায় ঋষি সুনাক রয়েছেন ২৪৫ নম্বরে, যেখানে রাজা চার্লসের অবস্থান ২৫৮ তম।
এনডিটিভি, দ্য গার্ডিয়ান
19 May, 2024, 05:00 pm
Last modified: 20 May, 2024, 01:35 pm
ঋষি সুনাক (বামে) ও রাজা চার্লস। ছবি: এএফপি

সম্পদের দিক থেকে রাজা চার্লসকে ছাড়িয়ে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও অক্ষতা মূর্তি দম্পতি।

সম্প্রতি প্রকাশিত সানডে টাইমস রিচ লিস্ট অনুযায়ী, যুক্তরাজ্যের ধনী ব্যক্তিদের তালিকায় ঋষি সুনাক রয়েছেন ২৪৫ নম্বরে, যেখানে রাজা চার্লসের অবস্থান ২৫৮ তম।

যুক্তরাজ্যে বসবাসকারী শীর্ষ এক হাজার ধনী ব্যক্তি ও পরিবারের সম্পদের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে।

তালিকা অনুযায়ী, গত বছর ঋষি-অক্ষতা দম্পতির ব্যক্তিগত সম্পদ বেড়েছে ১২০ মিলিয়ন পাউন্ডেরও বেশি। তারা বর্তমানে ৬৫১ মিলিয়ন পাউন্ডের মালিক। ২০২৩ সালে তাদের সম্পদের পরিমাণ ছিল ৫২৯ মিলিয়ন পাউন্ড।

গত বছর এ দম্পতির সম্পদবৃদ্ধিতে ভূমিকা রেখেছিল ইনফোসিস-এ থাকা অক্ষতা মূ্র্তির মালিকানা। ৭০ বিলিয়ন ডলারের ভারতীয় এ তথ্যপ্রযুক্তি ফার্মটির সহপ্রতিষ্ঠাতা ছিলেন তার ধনকুবের বাবা। ওই বছর অক্ষতার শেয়ারের মূল্যমান ১০৮ মিলিয়ন পাউন্ড বেড়ে প্রায় ৫৯০ মিলিয়ন পাউন্ডে দাঁড়ায়।

তবে ২০২২ সালের সম্পদের তুলনায় এ বছর এ দম্পতির সম্পদের পরিমাণ কম। ২০২২ সালে ঋষি-অক্ষতার সম্পদ অনুমান করা হয়েছিল ৭৩০ মিলিয়ন পাউন্ড।

ঋষির পরিবারের যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা মনিকায় একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। জীবনের ২০-এর কোঠার বেশিরভাগ ও ৩০-এর দশকের শুরুটা যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্টে কাটিয়েছিলেন ঋষি।  সেখানে স্ট্যানফোর্ড বিজনেস স্কুলে অক্ষতার সঙ্গে পরিচয় হয় তার।

স্কাই নিউজের খবরে বলা হয়েছে, তালিকার ৩৫০ জন ধনী ব্যক্তির সম্মিলিত সম্পদের পরিমাণ ৭৯৫ বিলিয়ন পাউন্ড, যা পোল্যান্ডের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চেয়েও বেশি।

এ তালিকায় এবারও শীর্ষে রয়েছেন হিন্দুজা গ্রুপের চেয়ারপারসন গোপীচাঁদ হিন্দুজা। তার সম্পদের পরিমাণ ৩৭.১৯৬ বিলিয়ন পাউন্ড। গত বছরও তিনি তালিকার শীর্ষে ছিলেন।

অনুবাদ: রেদওয়ানুল হক
 
Related Topics

টপ নিউজ

ধনী / যুক্তরাজ্য / ঋষি সুনাক / রাজা চার্লস / সম্পদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের
  • কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net