Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
চট্টগ্রাম বন্দরে পৌঁছালেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 May, 2024, 05:25 pm
Last modified: 15 May, 2024, 05:56 pm

Related News

  • সরকারি দুই সংস্থার টানাপোড়েনে ৮ বছর ধরে বেহাল দশায় চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়ক  
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে যুবলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রাম বন্দরে পৌঁছালেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক

এর আগে গতকাল সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় কুতুবদিয়া অ্যাংকরেজ এরিয়ায় নোঙ্গর করে এমভি আবদুল্লাহ। ওইদিন ২৩ নাবিকের নতুন একটি টিম চট্টগ্রাম থেকে রওনা দিয়ে রাত সাড়ে ৮টায় কুতুবদিয়ায় এমভি আবদুল্লাহ জাহাজে পৌঁছায়।
টিবিএস রিপোর্ট
14 May, 2024, 05:25 pm
Last modified: 15 May, 2024, 05:56 pm

ছবি: টিবিএস

সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তির এক মাস পর চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছেন এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকেরা।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় কুতুবদিয়া থেকে লাইটার জাহাজযোগে তারা বন্দরের নিউমুরিং টার্মিনালে পৌঁছান।

এর আগে গতকাল সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় কুতুবদিয়া অ্যাংকরেজ এরিয়ায় নোঙ্গর করে এমভি আবদুল্লাহ। ওইদিন ২৩ নাবিকের নতুন একটি টিম চট্টগ্রাম থেকে রওনা দিয়ে রাত সাড়ে ৮টায় কুতুবদিয়ায় এমভি আবদুল্লাহ জাহাজে পৌঁছায়।

বন্দরে পৌঁছানোর পর নাবিকরা স্বজনদের দেখে আবেগ-আপ্লুত হয়ে পড়েন। স্বজনরা ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানান।

MV Abdullah reaches Ctg port.#MVAbdullah #somalipirates #hijackedship #TBSNews pic.twitter.com/DiZHQDdUoD— The Business Standard (@tbsnewsbd) May 14, 2024

জেটি চত্বরে ছেলে ও এমভি আবদুল্লাহ জাহাজের নাবিক আইনুল হক অভির মা বলেন, 'ঈদের চেয়ে বেশি আনন্দ হচ্ছে। জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার পর ছেলের জন্য দুশ্চিন্তায় ছিলাম। এখন ছেলেকে কাছে পেয়েছি, এর চেয়ে আর বড় সুখ কী হতে পারে?'

এদিন নাবিকদের ফিরে আসার উপলক্ষে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বন্দর কর্তৃপক্ষ।

নাবিকদের বরণ করে নিতে বন্দর জেটিতে ছিলেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। এ সময় এমভি আবদুল্লাহর মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, উপব্যবস্থাপনা পরিচালক সরওয়ার জাহান রোকন, শাহরিয়ার জাহান রাহাত ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম উপস্থিত ছিলেন।

গত ১২ মার্চ ৫৫ হাজার টন কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার সময় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ নাবিকসহ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি হয়। জলদস্যুদের মুক্তিপণ দিয়ে ১৪ এপ্রিল এমভি আবদুল্লাহকে মুক্ত করা হয়।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো জলদস্যুদের হাতে বাংলাদেশি জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটল।

এর আগে ২০১০ সালে একই কোম্পানির এমভি জাহান মনি জাহাজও সোমালি জলসদ্যুরা ছিনতাই করেছিল। ওইসময় জাহাজে ২৫ ক্রু এবং ক্যাপ্টেনের স্ত্রীসহ মোট ২৬ ব্যক্তি ছিলেন। মুক্তিপণ দিয়ে ১০০ দিন পর তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

Related Topics

টপ নিউজ

এমভি আবদুল্লাহ / বন্দর / চট্টগ্রাম / নাবিক / সোমালি জলদস্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • সরকারি দুই সংস্থার টানাপোড়েনে ৮ বছর ধরে বেহাল দশায় চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়ক  
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে যুবলীগের ঝটিকা মিছিল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net