Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
ইউক্রেনের খারকিভে হামলা চালিয়েছে রুশ বাহিনী, নতুন ফ্রন্টে যুদ্ধ শুরু

আন্তর্জাতিক

রয়টার্স
11 May, 2024, 02:35 pm
Last modified: 11 May, 2024, 02:42 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

ইউক্রেনের খারকিভে হামলা চালিয়েছে রুশ বাহিনী, নতুন ফ্রন্টে যুদ্ধ শুরু

২০২২ সালে ইউক্রেনে রুশ আক্রমণের পরে খারকিভের বেশিরভাগ অঞ্চল থেকে রুশ সেনাদের পিছু হটিয়েছিল ইউক্রেনের সামরিক বাহিনী। কিন্তু বর্তমানে রুশ বাহিনী আবারো খারকিভ অঞ্চলে আক্রমণ শুরু করে ধীরে ধীরে দক্ষিণ দোনেৎস্ক অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।
রয়টার্স
11 May, 2024, 02:35 pm
Last modified: 11 May, 2024, 02:42 pm
রুশ হামলায় ইউক্রেনের খারকিভে ক্ষতিগ্রস্থ একটি বাড়ি। ছবি: রয়টার্স

উত্তরপূর্ব ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কাছে সাঁজোয়া যান নিয়ে হামলা চালিয়েছে রুশ সেনারা। দীর্ঘদিন থেকে ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণে হামলা চালিয়ে আসা রুশ বাহিনী নতুন ফ্রন্টে যুদ্ধ শুরু করেছে।

সীমান্তে যুদ্ধ অব্যাহত থাকায় ইউক্রেন আরো সৈন্য পাঠিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া গাইডেড বোমা ও কামান দিয়ে ভভচানস্ক শহরে বোমাবর্ষণ করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভে এক সংবাদ সম্মেলনে বলেছেন, "রাশিয়া পালটা আক্রমণাত্মক পদক্ষেপ নিয়ে নতুন করে যুদ্ধ শুরু করায় এখন এই দিকে ভয়ংকর যুদ্ধ চলছে।"

ইউক্রেন এ অঞ্চলে একটি রুশ আক্রমণ সংগঠিত হতে পারার ব্যাপারে সতর্ক করে জানিয়েছিল, এটি ইউক্রেনের প্রতিরক্ষাকে বিভ্রান্ত ও দুর্বল করার চেষ্টা হতে পারে। মস্কো হামলা চালিয়ে যাবে কিনা তা তখন পরিষ্কার ছিল না।

ইউক্রেনীয় জেনারেল স্টাফ প্রথমবারের মতো বলেছেন, রাশিয়া খারকিভের উত্তরে ইউক্রেনের সুমি অঞ্চল এবং চেরনিহিভের কিছু অংশের কাছে বাহিনী গড়ে তুলছে।

জেলেনস্কি বলেছেন, রাশিয়া বসন্ত বা গ্রীষ্মে একটি বড় আক্রমণ চালাতে পারে। কিয়েভের বাহিনী শুক্রবারের হামলা মোকাবেলার জন্য প্রস্তুত ছিল। কিন্তু মস্কো ঐ এলাকায় আরো সৈন্য পাঠাতে পারে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া সকাল ৫ টার দিকে একটি সাঁজোয়া হামলা শুরু করেছে। রাত ১০ টায় ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, খারকিভ অঞ্চলে রাশিয়ার অগ্রসর হওয়ার প্রচেষ্টা ঠেকাতে লড়াই চলছে।

ইউক্রেনের একটি ঊর্ধ্বতন সামরিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছে, রুশ বাহিনী ভভচানস্কের কাছে ইউক্রেনে ১ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে। সূত্রটি উল্লেখ করেছে, রুশ বাহিনী একটি বাফার জোন তৈরি করতে ইউক্রেনের সেনাদের ১০ কিলোমিটার ভেতরে ইউক্রেনের মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ইউক্রেনীয় সেনারা প্রতিরোধ করার চেষ্টা করে যাচ্ছে।

হোয়াইট হাউজ বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র খারকিভে রাশিয়ার আক্রমণের বিষয়ে ইউক্রেনের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের কাছে বলেছেন, "সম্ভবত রাশিয়া খারকিভে আরো বড় হামলার প্রস্তুতি নিচ্ছে।"

রাশিয়ার ১.৩ মিলিয়ন লোকের আবাসস্থল খারকিভ শহর দখল করার জন্য যথেষ্ট সামরিক শক্তি রাশিয়ার নেই বলে মনে করেন ইউক্রেনের শীর্ষ কর্মকর্তারা।

ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন যে সীমান্তবর্তী তিনটি গ্রাম স্ট্রিলেচা, পাইলনা ও বোরিসিভকা নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই চলছে।

সামরিক মুখপাত্র নাজার ভোলোশিন বলেছেন, মস্কোর অভিযানের লক্ষ্য ছিল পূর্ব ফ্রন্ট থেকে ইউক্রেনীয় সেনাদের খারকিভে টেনে আনা, যেখানে রাশিয়া তার আক্রমণকে কেন্দ্রীভূত করছে।

মস্কো এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনহুবভ বলেছেন, সীমান্তবর্তী বসতিতে ভারী গোলাবর্ষণের ফলে কমপক্ষে দুইজন বেসামরিক লোক নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

ভভচানস্কে প্রায় ১৭ হাজার মানুষের বসবাস। কর্তৃপক্ষ বলেছে, ভারী গোলাগুলির কারণে তারা বসতি এবং আশেপাশের এলাকা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নিতে শুরু করছে।

২০২২ সালে ইউক্রেনে রুশ আক্রমণের পরে খারকিভের বেশিরভাগ অঞ্চল থেকে রুশ সেনাদের পিছু হটিয়েছিল ইউক্রেনের সামরিক বাহিনী। কিন্তু বর্তমানে রুশ বাহিনী আবারো খারকিভ অঞ্চলে আক্রমণ শুরু করে ধীরে ধীরে দক্ষিণ দোনেৎস্ক অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।

মার্চ মাসে ইউক্রেনের উদ্বেগ আরো বেড়ে যায় যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে আক্রমণ থেকে রক্ষা করতে ইউক্রেনের অভ্যন্তরে একটি বাফার জোন তৈরি করার আহ্বান জানান।

খারকিভ রাশিয়ার কাছাকাছি হওয়ায় ভারী বিমান হামলার এর অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রমণের দুই বছরেরও বেশি সময় পরে রাশিয়া যুদ্ধক্ষেত্রে গতি পেয়েছে।

অন্যদিকে ইউক্রেন জনবলের ঘাটতি ও অস্ত্রসহ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহ কমে আসায় রুশ হামলার মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে।

অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / রাশিয়া / খারকিভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net