Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
১৬,০০০ স্কুল ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার

বাংলাদেশ

সাইফুদ্দিন সাইফ & তাওছিয়া তাজমিম
06 May, 2024, 01:30 pm
Last modified: 06 May, 2024, 01:32 pm

Related News

  • বাড়তে পারে বাইসাইকেলের দাম
  • অনলাইনেই দায়িত্ব পালন করছেন ডুয়েটের নতুন ভিসি; বিরোধীদের আন্দোলন অব্যাহত
  • বিছানাকান্দিতে নিখোঁজ শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ ৫ ঘণ্টা পর উদ্ধার
  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান; সিনেট থেকে হেঁটেই যোগ দিলেন শিক্ষার্থীদের সভায়
  • বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

১৬,০০০ স্কুল ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার

‘কিশোরী ক্ষমতায়নে স্কুলগামী ছাত্রীদের বাইসাইকেল প্রদান’— শীর্ষক এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো, দরিদ্র ও মেধাবী ছাত্রীদের স্কুলে যাতায়াতকে নিরাপদ ও সহজ করা। 
সাইফুদ্দিন সাইফ & তাওছিয়া তাজমিম
06 May, 2024, 01:30 pm
Last modified: 06 May, 2024, 01:32 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্কুলগামী নারী শিক্ষার্থীদের বাইসাইকেল দেবে সরকার। 

প্রাথমিকভাবে, সারাদেশের ১৬,০০০ ছাত্রীর মধ্যে এই সাইকেল বিতরণ করা হবে। এ লক্ষ্যে ২৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর। চলতি বছরেই এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

'কিশোরী ক্ষমতায়নে স্কুলগামী ছাত্রীদের বাইসাইকেল প্রদান'— শীর্ষক এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো, দরিদ্র ও মেধাবী ছাত্রীদের স্কুলে যাতায়াতকে নিরাপদ ও সহজ করা। 

প্রস্তাবিত প্রকল্প নিয়ে ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গত ২ এপ্রিল। 

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান জানান, প্রকল্পটি চলতি বছরের জুলাইয়ে শুরু হবে এবং চলবে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত।

এ প্রকল্প বাস্তবায়নের পেছনে আরও যে উদ্দেশ্যগুলো রয়েছে তা হলো— এর মাধ্যমে নিয়মিত শিক্ষা কার্যক্রম নিশ্চিতকরণে সহায়তার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করা, দরিদ্র ও মেধাবী ছাত্রীদের স্কুলে যাতায়াত নিরাপদ ও সহজ করা, স্কুলগামী ছাত্রীদের ঝরে পড়া রোধ করার মাধ্যমে নিরবচ্ছিন্ন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা, স্কুলগামী ছাত্রীদের আত্মবিশ্বাস ও সক্ষমতা বৃদ্ধি করে নেতৃত্বের মনোভাব সৃষ্টি করা। 

সাইকেল বিতরণের ক্ষেত্রে সরকারি স্কুলগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে ছাত্রীদের মেধা, দারিদ্র্য ও অন্যান্য প্রাসঙ্গিক চলকের ওপর স্কোরিং করে তার ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা হবে। 

প্রকল্পের উপকারভোগী নির্ধারণের জন্য উপজেলা পর্যায়ে নির্দিষ্ট ফরম্যাট বা ক্রাইটেরিয়া অনুসরণ করে ছাত্রীদের তালিকা তৈরি করা এবং উপকারভোগী বাছাই কমিটিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত কর্মকর্তা, লোকাল থানার পরিবর্তে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে অন্তর্ভুক্ত করা এবং উক্ত কমিটিতে ইউনিয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও পৌরসভার ক্ষেত্রে সংশ্লিষ্ট মেয়রকে অন্তর্ভুক্ত করা হবে। 

এ প্রকল্পের আওতায় ৮টি বিভাগের ৮টি জেলার ৪৮টি উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীরা সাইকেল পাবে। প্রাথমিকভাবে রাজবাড়ী, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, ঝিনাইদহ ও বরগুনায় এই বাইসাইকেল দেওয়া হবে।

স্কুল শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা দূর করতে বাইসাইকেল বিতরণের প্রকল্পটি নতুন নয়। পার্শ্ববর্তী দেশ ভারতে এরকম একটি প্রকল্প রয়েছে। স্কুল শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা দূর করতে ২০১৫ সালে 'সবুজ সাথী' নামে একটি প্রকল্প চালু করে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। ওই প্রকল্পের আওতায় স্কুল শিক্ষার্থীদের সাইকেল প্রদান করা হয়। এখন পর্যন্ত প্রকল্পের আওতায় ২,৭০০ কোটি টাকা ব্যয়ে ৮৫ লাখ শিক্ষার্থীকে সাইকেল বিতরণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। 

এদিকে, বাংলাদেশে এটি একটি পাইলট প্রকল্প। এটি সফল হলে পরবর্তীতে সারাদেশে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর। 
 

Related Topics

টপ নিউজ

বাইসাইকেল / স্কুল ছাত্রী / শিক্ষার্থী / ছাত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • বাড়তে পারে বাইসাইকেলের দাম
  • অনলাইনেই দায়িত্ব পালন করছেন ডুয়েটের নতুন ভিসি; বিরোধীদের আন্দোলন অব্যাহত
  • বিছানাকান্দিতে নিখোঁজ শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ ৫ ঘণ্টা পর উদ্ধার
  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান; সিনেট থেকে হেঁটেই যোগ দিলেন শিক্ষার্থীদের সভায়
  • বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net