Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: অন্য মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে কী চলছে?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 May, 2024, 08:10 pm
Last modified: 02 May, 2024, 09:38 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ
  • ফিলিস্তিনিদের উৎসর্গ করে পিংক ফ্লয়েডের ‘কমফোর্টেবলি নাম্ব’-এর নতুন সংস্করণ প্রকাশ করলেন রজার ওয়াটার্স
  • মা এসে গেছেন! অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: অন্য মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে কী চলছে?

বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে কিছু সমঝোতায় পৌঁছেছে।
টিবিএস ডেস্ক
02 May, 2024, 08:10 pm
Last modified: 02 May, 2024, 09:38 pm
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে এক বিক্ষোভকারীকে আটক করছে পুলিশ। ২ মে, ২০২৪। ছবি: রয়টার্স/ডেভিড সোয়ানসন

মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে চলছে তাদের এ বিক্ষোভ। সম্প্রতি অনেক ক্যাম্পাসে বিক্ষোভ সংঘাতে রূপ নিয়েছে। খবর বিবিসির। 

মার্কিন পুলিশ ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভকারী শিক্ষার্থীদেরকে তাদের অবস্থান থেকে সরিয়ে দিয়েছে। এদিকে দেশটির আরও অনেক বিশ্ববিদ্যালয়েও পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ পরিস্থিতির কথা জানা গেছে বিবিসির সূত্রে।

ইয়েল ইউনিভার্সিটি: গতরাতে পুলিশ প্রায় ২০০ বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়টির দুজন শিক্ষার্থী ও দুই বহিরাগতকেও আটক করা হয়েছে। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি: ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন ব্লক বন্ধ করতে করতে এগিয়ে যাচ্ছে পুলিশ।

স্টোনি ব্রুক ইউনিভার্সিটি: স্থানীয় সংবাদপত্রগুলো জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টির ২৯ শিক্ষার্থী, ফ্যাকাল্টি সদস্য ও আরও কয়েকজনকে আটক করা হয়েছে।

ইউনিভার্সিটি অব উইসকনসিন: বুধবার বিক্ষোভকারীদের সরাতে ম্যাডিসন পুলিশকে খবর দেওয়া হয়েছে। জানা গেছে, পুলিশ ৩৪ জনকে আটক করেছে। এর মধ্যে চারজনকে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।

দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাস: এ ক্যাম্পাস থেকে পুলিশ কমপক্ষে ১৭ জনকে আটক করেছে। এছাড়া বিক্ষোভকারীদের অবস্থান গুঁড়িয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে কিছু সমঝোতায় পৌঁছেছে:

ইউনিভার্সিটি অব ভারমন্ট: দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টি এর বিনিয়োগের তালিকা প্রকাশ করতে রাজি হয়েছে।

নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি: বিক্ষোভকারীদের তাঁবুগুলোর শান্তিপূর্ণভাবে সরিয়ে নেওয়ার বিনিময়ে নতুন একটি উপদেষ্টা কমিটি গঠনে রাজি হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ব্রাউন ইউনিভার্সিটি: ইসরায়েলি সেনাবাহিনীকে অর্থায়ন করছে এমন কোম্পানিগুলো থেকে পাওয়া তহবিল বিশ্ববিদ্যালয় স্থগিত করবে কি না এমন সিদ্ধান্তের ওপর ভোটের আয়োজনের প্রতিশ্রুতির বিনিময়ে বিক্ষোভকারীরা শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে সরে যেতে রাজি হয়েছে।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / ক্যাম্পাস বিক্ষোভ / শিক্ষার্থীদের বিক্ষোভ / ফিলিস্তিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ
  • ফিলিস্তিনিদের উৎসর্গ করে পিংক ফ্লয়েডের ‘কমফোর্টেবলি নাম্ব’-এর নতুন সংস্করণ প্রকাশ করলেন রজার ওয়াটার্স
  • মা এসে গেছেন! অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net