Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
শিক্ষাবৃত্তি পেলেন ১৫ খুুদে ক্রিকেটার

খেলা

টিবিএস রিপোর্ট
28 April, 2024, 12:10 am
Last modified: 28 April, 2024, 12:40 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • ৭৩১ শিক্ষার্থীকে ৯২ লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি দিলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর

শিক্ষাবৃত্তি পেলেন ১৫ খুুদে ক্রিকেটার

সারা দেশের ৩৫২টি স্কুলের প্রায় ৮ হাজার ৮০০ ক্ষুদে ক্রিকেটারের অংশগ্রহণে শুরু হয় স্কুল ক্রিকেট। শনিবার শেষ হয়েছে জেলা পর্যায়ের খেলা। ৬৪ জেলার সেরা স্কুলগুলো নিয়ে এদিনই বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হয়।
টিবিএস রিপোর্ট
28 April, 2024, 12:10 am
Last modified: 28 April, 2024, 12:40 pm

স্কুলের আঙিনা পেরিয়ে আরও কয়েকটি ধাপ শেষে দেখা মিলতে পারে জাতীয় দল নামের স্বপ্নের ঠিকানার। সেই স্বপ্নে বিভোর খুদে ক্রিকেটাররা একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে অনেকের গতির ক্ষিপ্রতা বাকিদের চেয়ে আলাদা, পারফরম্যান্স করে থাকেন সবার সামনে। তাদের পরিচয় তারা সেরা। 

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের এমন সেরা ১৫ ক্রিকেটারকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে কক্ষে ক্রিকেটারদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। 

বৃত্তিপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও শিক্ষাবৃত্তির ৬০ হাজার টাকা করে তুলে দেন বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান খালেদ মাহমুদ সুজন, প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী ও গেম ডেভেলপমেন্ট বিভাগের ভাইস-চেয়ারম্যান ফাহিম সিনহা। এদিন ২০২৩-২৪ মৌসুমের স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ট্রফিও উন্মোচন করা হয়।

বৃত্তি পাওয়া ক্রিকেটাররা হলেন আজিজুল হাকিম তামিম, মারুফ হোসেন, শাহরিয়ার রাফিন, আলআমিন হোসেন রনি, শাহরিয়ার রহমান, এহসানুল হক মাহিম, আরেফিন নুর সিফাত, হৃদয় হোসেন, সামিউল ইসলাম শুভ, সাদ ইসলাম রাজিন, নাদিম হোসেন, শেখ ইমতিয়াজ শিহাব, রিয়াদুল, মোহাম্মদ ইসলাম খলিফা, তাওয়াফ মাশরাফি। 

তাওয়াফ, সামিউল, ইমতিয়াজ ও আজিজুল গত বছরও শিক্ষাবৃত্তি পান। এ ছাড়া স্কুল ক্রিকেটে পারফর্ম করেই ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দলে জায়গা করে নেন ইমতিয়াজ ও আজিজুল। 

সারা দেশের ৩৫২টি স্কুলের প্রায় ৮ হাজার ৮০০ ক্ষুদে ক্রিকেটারের অংশগ্রহণে শুরু হয় স্কুল ক্রিকেট। শনিবার শেষ হয়েছে জেলা পর্যায়ের খেলা। ৬৪ জেলার সেরা স্কুলগুলো নিয়ে এদিনই বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হয়। এই ধাপে ১৪টি ভেন্যুতে ৫৭ ম্যাচ শেষে সাত বিভাগের সেরা দল পাওয়া যাবে। 

দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব স্কুল ক্রিকেটের সঙ্গে ২০১৫ সাল থেকে আছে প্রাইম ব্যাংক। তাদের একক পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টটি হয়ে আসছে। আসর আয়োজনের পাশাপাশি গত তিন বছর ধরে শিক্ষাবৃত্তি দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া গত বছর বাছাইকৃত একটি দলকে ভারতে পাঠিয়েছিল তারা।

Related Topics

টপ নিউজ

স্কুল ক্রিকেট / শিক্ষাবৃত্তি / বিসিবি / প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • ৭৩১ শিক্ষার্থীকে ৯২ লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি দিলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net