Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
চোটে পড়ে মৌসুম শেষ এনসোর, কোপা আমেরিকা খেলা শঙ্কায়

খেলা

টিবিএস রিপোর্ট
26 April, 2024, 04:40 pm
Last modified: 27 April, 2024, 05:56 pm

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তকে পাচ্ছে না বাংলাদেশ
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল

চোটে পড়ে মৌসুম শেষ এনসোর, কোপা আমেরিকা খেলা শঙ্কায়

আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট কড়া নাড়ছে দরজায়। আগামী জুনে যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকা। তার আগে আর্জেন্টিনা পেয়েছে এক দুঃসংবাদ।
টিবিএস রিপোর্ট
26 April, 2024, 04:40 pm
Last modified: 27 April, 2024, 05:56 pm

আর্জেন্টিনার ২০২২ কাতার বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছিলেন এনসো ফার্নান্দেজ। এরপরই ২০২৩ সালের জানুয়ারিতে তাকে ১২০ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় এক হাজার তিনশো কোটি টাকা ব্যয়ে কিনে নেয় ইংলিশ জায়ান্ট চেলসি। লন্ডনের ক্লাবটির হয়েও নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেছেন এই মিডফিল্ডার। 

আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট কড়া নাড়ছে দরজায়। আগামী জুনে যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকা। তার আগে আর্জেন্টিনা পেয়েছে এক দুঃসংবাদ। 

চোটে পড়ে চলতি মৌসুমে আর খেলা হবে না এনসো ফার্নান্দেজের। চেলসির বাকি থাকা ছয় ম্যাচে তো খেলতে পারবেনই না, কোপা আমেরিকায় খেলাও এখন শঙ্কায় পড়েছে ২২ বছর বয়সী মিডফিল্ডারের। আর্জেন্টিনার মাঝমাঠের অন্যতম ভর‍সাকে না পেলে বেশ সমস্যাতেই পড়তে হতে পারে লিওনেল স্কালোনিকে। 

মূলত কুঁচকির চোটে পড়েছেন এনসো। এই ব্যথা নিয়েই খেলেছেন শেষ কয়েকটি ম্যাচ। নিয়েছেন ব্যথানাশক ইনজেকশনও। কিন্তু আর্সেনালের বিপক্ষে ম্যাচের পর এনসোর মৌসুম শেষ হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চেলসি। 

২০২২ কাতার বিশ্বকাপে সেরা উদীয়মান তারকার পুরস্কার জিতেছিলেন এনসো ফার্নান্দেজ। একটি করে গোল ও এসিস্ট করেছেন আলবিসেলেস্তেদের তৃতীয়বার বিশ্বজয়ের দৌড়ে। এখন সামনের কোপা আমেরিকার আগেই ফিট হয়ে উঠাটাই এনসোর সামনে বড় চ্যালেঞ্জ।

Related Topics

টপ নিউজ

এনসো ফার্নান্দেজ / আর্জেন্টিনা ফুটবল দল / চোট / ২০২৪ কোপা আমেরিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তকে পাচ্ছে না বাংলাদেশ
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net