Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
রেললাইনের তাপমাত্রা বাড়লে গতি কমিয়ে চলবে ট্রেন

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
16 April, 2024, 10:20 pm
Last modified: 16 April, 2024, 10:22 pm

Related News

  • এআই ডেটা সেন্টারের কারণে বাড়ছে তাপমাত্রা; বিশ্বজুড়ে কোথায় গড়ে উঠছে এসব বিশাল স্থাপনা?
  • জুনের প্রথমার্ধে গরমের দাপট, মাসের মাঝামাঝি বাড়তে পারে বৃষ্টিপাত
  • তীব্র তাপে ফাঁকা রাস্তাঘাট: ভারতের এক শহরে তাপমাত্রা রেকর্ড ৪৮.২ ডিগ্রি
  • সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

রেললাইনের তাপমাত্রা বাড়লে গতি কমিয়ে চলবে ট্রেন

মঙ্গলবার পূর্বাঞ্চল রেলপথের বিভিন্ন স্থানে রেললাইনের ওপর তাপমাত্রা ৪৮ থেকে ৫০ ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
16 April, 2024, 10:20 pm
Last modified: 16 April, 2024, 10:22 pm
কচুরিপানা ও পানি দিয়ে বেঁকে যাওয়া উত্তপ্ত রেললাইন ঠান্ডা করার চেষ্টা করা হচ্ছে। ফাইল ছবি: টিবিএস

অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে যাওয়ার আশঙ্কায় পূর্বাঞ্চল রেলপথে যাত্রী এবং পণ্যবাহী ট্রেন চলাচলের ক্ষেত্রে গতি নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ।

এর ফলে রেললাইনে তাপমাত্রা ৪৮–৫০ ডিগ্রি সেলসিয়াস হলে যাত্রীবাহী ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার এবং পণ্যবাহী ট্রেন ৩০ কিলোমিটার গতিতে চলবে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টায় রেলওয়ের আখাউড়া সেকশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান তারেক এ তথ্য জানিয়েছেন।

দেশে বর্তমানে বিভিন্ন স্থানে বাড়ছে তাপমাত্রা, বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন।

মেহেদী হাসান তারেক বলেন, 'তাপমাত্রা ৪৮-৫০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেই যাত্রীবাহী ট্রেন ঘণ্টায় ৪০ কিলোমিটার এবং পণ্যবাহী ট্রেন ৩০ কিলোমিটার গতিতে চালানো হবে।'

গরমের কারণে প্রতি আধাঘণ্টা পরপর রেললাইনের তাপমাত্রা পরীক্ষা করা হয় বলে জানান এ সহকারী নির্বাহী প্রকৌশলী।

খোঁজ নিয়ে জানা গেছে, রেললাইনের ওপর ৪৫ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহনীয় হিসেবে ধরা হয়। এর বেশি গরম হলে রেললাইন বেঁকে গিয়ে দুর্ঘটনার শঙ্কা থাকে। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে গতি কমিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেওয়া হয়।

মঙ্গলবার পূর্বাঞ্চল রেলপথের বিভিন্ন স্থানে রেললাইনের ওপর তাপমাত্রা ৪৮ থেকে ৫০ ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়। ফলে এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত এ রেলপথে আন্তঃনগরসহ সব ধরনের ট্রেনের গতি কমিয়ে চলার নির্দেশনা দেওয়া হয়।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

রেললাইন বেঁকে যাওয়া / রেললাইন / তাপমাত্রা বৃদ্ধি / তাপমাত্রা / তীব্র গরম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • এআই ডেটা সেন্টারের কারণে বাড়ছে তাপমাত্রা; বিশ্বজুড়ে কোথায় গড়ে উঠছে এসব বিশাল স্থাপনা?
  • জুনের প্রথমার্ধে গরমের দাপট, মাসের মাঝামাঝি বাড়তে পারে বৃষ্টিপাত
  • তীব্র তাপে ফাঁকা রাস্তাঘাট: ভারতের এক শহরে তাপমাত্রা রেকর্ড ৪৮.২ ডিগ্রি
  • সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net