Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
আন্তর্জাতিক যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষার জন্য ১৬ হাসপাতাল নির্ধারণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 July, 2020, 09:35 pm
Last modified: 18 July, 2020, 09:39 pm

Related News

  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী
  • স্বাস্থ্যখাতে বড় রূপান্তর: নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনা সরকারের 
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • ঢাকার বাইরের রোগীরা দেরিতে হাসপাতালে আসায় হামে মৃত্যুর সংখ্যা বাড়ছে

আন্তর্জাতিক যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষার জন্য ১৬ হাসপাতাল নির্ধারণ

প্রতিজন আন্তর্জাতিক যাত্রীর কাছ থেকে হাসপাতালে গিয়ে টেস্ট করালে সাড়ে ৩ হাজার টাকা কিংবা বাসা থেকে নমুনা সংগ্রহ করালে সাড়ে ৪ হাজার টাকা ফি নেওয়া হবে।
টিবিএস রিপোর্ট
18 July, 2020, 09:35 pm
Last modified: 18 July, 2020, 09:39 pm

বিদেশে যাবেন, এমন যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষার জন্য ১৬টি হাসপাতাল নির্দিষ্ট করে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিভাগের সুপারিশকৃত হাসপাতালগুলো হলো:

ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন; নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল; চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস; বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ; কক্সবাজার মেডিকেল কলেজ (আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি); কুমিল্লা মেডিকেল কলেজ; খুলনা মেডিকেল কলেজ; কুষ্টিয়া মেডিকেল কলেজ; ময়মনসিংহ মেডিকেল কলেজ; বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ; রাজশাহী মেডিকেল কলেজ; এম আবদুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর; রংপুর মেডিকেল কলেজ এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ।

ওই বিজ্ঞপ্তিতে হাসপাতালগুলোর জন্য ১০টি শর্ত জুড়ে দেওয়া হয়।

প্রতিজন আন্তর্জাতিক যাত্রীর কাছ থেকে হাসপাতালে গিয়ে টেস্ট করালে সাড়ে ৩ হাজার টাকা কিংবা বাসা থেকে নমুনা সংগ্রহ করলে সাড়ে ৪ হাজার টাকা ফি নিতে হবে।

যে জেলায় টেস্ট করাবেন, সেখানকার সিভিল সার্জন অফিসে বসানো একটি আলাদা বুথে নমুনা জমা দেবেন ভ্রমণকারীরা।

নমুনা জমা দেওয়ার আগে বিমানের টিকেট ও পাসপোর্ট দেখাতে হবে।

নমুনা জমা দেওয়ার পর যাত্রীকে বাধ্যতামূলক আইসোলেশনে পাঠাতে হবে। 

ফ্লাইটের ৭২ ঘণ্টা আগে কোনো নমুনা গ্রহণ করা যাবে না; প্রস্থান বা ডিপারচারের ২৪ ঘণ্টা আগে রিপোর্ট ডেলিভারি দিতে হবে।

রিপোর্ট দেওয়ার সময় ব্যক্তিগত গোপনীয়তা সুনিশ্চিত করতে হবে। 

রেজাল্টের প্রতিবেদন প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে পাঠাতে হবে। ২৩ জুলাই থেকে কোভিড-১৯ সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক।

হাসপাতালগুলোকে ইমিগ্রেশন ওয়েবসাইটে করোনাভাইরাস টেস্টের রেজাল্ট প্রকাশ করতে হবে। এর ভিত্তিতেই সুরক্ষা সেবা বিভাগ ব্যবস্থা নেবে।

সংশ্লিষ্ট সব সিভিল সার্জন অফিসে কল সেন্টার চালু করতে হবে এবং হটলাইন নম্বরগুলো 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাতে হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ও ওইসব নমুনা পরীক্ষা ও রিপোর্ট পাওয়ার পুরো প্রক্রিয়া প্রকাশ করবে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে করোনাভাইরাস / হাসপাতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী
  • স্বাস্থ্যখাতে বড় রূপান্তর: নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনা সরকারের 
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • ঢাকার বাইরের রোগীরা দেরিতে হাসপাতালে আসায় হামে মৃত্যুর সংখ্যা বাড়ছে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net