Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
২৪% বাসের ফিটনেস, ৬৯% শ্রমিকের নির্ধারিত মজুরি নেই: টিআইবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 March, 2024, 12:40 pm
Last modified: 05 March, 2024, 01:46 pm

Related News

  • সম্পদ বিবরণী প্রকাশের শর্তে নতুন পে-স্কেল কার্যকরের দাবি টিআইবির
  • সরকারের ১০০ দিনে সারাদেশে ৬০৫ হত্যাকাণ্ড: টিআইবি
  • আবারও রাষ্ট্রনিয়ন্ত্রিত ‘ঠুটো জগন্নাথ’ মানবাধিকার কমিশন গঠনের পথে সরকার: টিআইবি
  • দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে করার প্রস্তাব টিআইবির, প্রধানমন্ত্রীর ইতিবাচক সাড়া
  • সরকারের নীতি ও শাসনব্যবস্থায় গণমাধ্যমের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে: ইফতেখারুজ্জামান

২৪% বাসের ফিটনেস, ৬৯% শ্রমিকের নির্ধারিত মজুরি নেই: টিআইবি

সংস্থাটির দাবি, ১৮.৯ শতাংশ বাসের নিবন্ধন, ২৪ শতাংশ বাসের ফিটনেস, ১৮.৫ শতাংশ বাসের ট্যাক্স টোকেন ও ২২ শতাংশ বাসের রুট পারমিট নেই।
টিবিএস রিপোর্ট
05 March, 2024, 12:40 pm
Last modified: 05 March, 2024, 01:46 pm
ফাইল ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস

দেশে চলাচলকারী ২৪ শতাংশ বাসের ফিটনেস নেই; একইসঙ্গে প্রায় ৬৯ শতাংশ পরিবাহন শ্রমিকের নির্ধারিত কোনো বেতন নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ মঙ্গলবার (৫ মার্চ) সকালে ধানমন্ডির টিআইবি কার্যালয়ে ব্যক্তি মালিকানাধীন বাস পরিবহন ব্যবসায় শুদ্ধাচার শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি আরও জানিয়েছে, সড়কে বাণিজ্যিকভাবে চলাচলকারী প্রত্যেকটি বাসের জন্য নিবন্ধন ও ৩ ধরনের সনদ বাধ্যতামূলক হয়ে থাকলেও ৪০.৯ শতাংশ বাস কর্মী ও শ্রমিকদের মতে, সংশ্লিষ্ট কোম্পানির এক বা একাধিক বাসের নিবন্ধনসহ কোনো না কোনো সনদের ঘাটতি আছে।

সংস্থাটির দাবি, ১৮.৯ শতাংশ বাসের নিবন্ধন, ২৪ শতাংশ বাসের ফিটনেস, ১৮.৫ শতাংশ বাসের ট্যাক্স টোকেন ও ২২ শতাংশ বাসের রুট পারমিট নেই।

অনুষ্ঠানে টিআইবির গবেষক মুহাম্মাদ নূরুজ্জামান ফারহাদ, ফারহানা রহমান ও মোহাম্মদ নূরে আলম গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন  করেন।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাস শ্রমিকদের দৈনিক প্রায় ১১ঘণ্টা কাজ করতে হয়। যাদের মধ্যে ৮২ শতাংশের কোনো নিয়োগপত্র নেই, ৬৯.৩  শতাংশের নেই নির্ধারিত মজুরি। 

যাত্রী সেবা প্রসঙ্গে সংস্থাটি দাবি করে, জরিপে অংশগ্রণকারী ৭৫.৮ শতাংশ যাত্রী, ৪৮ শতাংশ শ্রমিক এবং ৫১.৮ শতাংশ মালিক বাসের মাত্রাতিরিক্ত গতিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

২২.২ শতাংশ কর্মী/শ্রমিকদের মতে, মদ্যপান বা নেশা জাতীয় দ্রব্য সেবন করে চালক গাড়ি চালান এবং কন্ডাক্টর/হেলপার/সুপারভাইজার বাসে দায়িত্ব পালন করেন- আর সিটি সার্ভিসের ক্ষেত্রে এই হার ৪৫.৯ শতাংশ এবং আন্তঃজেলার ক্ষেত্রে ১৯.২ শতাংশ বলে জানায় সংস্থাটি।

এছাড়া, নির্দেশনার যথাযথ প্রয়োগের অভাবে চলন্ত বাসে চালকেরা মোবাইল ফোন ব্যবহার বলে অনেক সময় প্রাণহানিসহ মারাত্মক দুর্ঘটনা ঘটে বলেও জানিয়েছে সংস্থাটি।

তবে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সাথে বিআরটিএ'র প্রকাশিত তথ্যের গরমিল রয়েছে বলে দাবি টিআইবির।

বিআরটিএ'র তথ্যানুযায়ী, ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা ৫,০২৪ জন এবং যাত্রী কল্যাণ সমিতির তথ্যানুযায়ী এ সংখ্যা ৭,৯০২ জন।

Related Topics

টপ নিউজ

টিআইবি / ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ / সড়ক পরিবহন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • সম্পদ বিবরণী প্রকাশের শর্তে নতুন পে-স্কেল কার্যকরের দাবি টিআইবির
  • সরকারের ১০০ দিনে সারাদেশে ৬০৫ হত্যাকাণ্ড: টিআইবি
  • আবারও রাষ্ট্রনিয়ন্ত্রিত ‘ঠুটো জগন্নাথ’ মানবাধিকার কমিশন গঠনের পথে সরকার: টিআইবি
  • দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে করার প্রস্তাব টিআইবির, প্রধানমন্ত্রীর ইতিবাচক সাড়া
  • সরকারের নীতি ও শাসনব্যবস্থায় গণমাধ্যমের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে: ইফতেখারুজ্জামান

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net