Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
জিজ্ঞাসাবাদের জন্য এবার সাঙ্গাকারা-জয়াবর্ধনেকে তলব

খেলা

টিবিএস ডেস্ক
02 July, 2020, 02:40 pm
Last modified: 02 July, 2020, 02:45 pm

Related News

  • সুজনের মন্তব্যের পর জয়াবর্ধনের ‘হুমকি’
  • '১৩৫ দিন আমি আমার মেয়েকে দেখিনি': টি-টোয়েন্টি বিশ্বকাপের বায়ো-বাবল ছাড়ছেন জয়াবর্ধনে
  • বিশ্বকাপ ফাইনাল পাতানোর প্রমাণ আইসিসিকে দিতে চান লঙ্কান ক্রীড়ামন্ত্রী
  • ফাইনাল পাতানোর অভিযোগ তদন্তে ডি সিলভাকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
  • ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে শ্রীলঙ্কায় তদন্ত শুরু

জিজ্ঞাসাবাদের জন্য এবার সাঙ্গাকারা-জয়াবর্ধনেকে তলব

ফাইনাল ম্যাচটি ভারতের কাছে ছেড়ে দিয়েছিল শ্রীলঙ্কা; এমন অভিযোগ ওঠার পর শুরু হয়েছে তদন্ত। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে শ্রীলঙ্কার দুই কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারাকে।
টিবিএস ডেস্ক
02 July, 2020, 02:40 pm
Last modified: 02 July, 2020, 02:45 pm

২০১১ বিশ্বকাপের ফাইনাল। যে ফাইনালে হারের ব্যথাও হয়তো এতদিনে ভুলে গেছে শ্রীলঙ্কার ক্রিকেটভক্তরা। কিন্তু ৯ বছর আগের সেই ফাইনাল নিয়েই উত্তাল হয়ে পড়েছে শ্রীলঙ্কার ক্রিকেট। ম্যাচটি ভারতের কাছে ছেড়ে দিয়েছিল শ্রীলঙ্কা; এমন অভিযোগ ওঠার পর শুরু হয়েছে তদন্ত। 

যে তদন্ত প্রক্রিয়ায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে শ্রীলঙ্কার দুই কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারাকে। ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক ছিলেন সাঙ্গাকারা, তার ডেপুটি ছিলেন জয়াবর্ধনে। 

কেবল এই দুই ক্রিকেটারই নন, ইতোমধ্যে আরও দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে শ্রীলঙ্কার পুলিশ। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও ২০১১ বিশ্বকাপে প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা অরবিন্দ ডি সিলভাকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হয়। কলম্বোতে লঙ্কান এই কিংবদন্তি ক্রিকেটারকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ করা হয় ২০১১ বিশ্বকাপে ফাইনাল খেলা লঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে। 

২০১১ বিশ্বকাপে কুমার সাঙ্গাকারার নেতৃত্বে দারুণ ছন্দে ছিল শ্রীলঙ্কা। শেষ চারে নিউজল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে শ্রীলঙ্কা। দারুণ ছন্দে থাকলেও উইনিং কম্বিনেশন ভেঙে ফাইনালের একাদশে চারটি পরিবর্তন আনে লঙ্কানরা। 

জয়ের ধারায় থাকার পরও ফাইনালের মতো ম্যাচের একাদশে চারটি পরিবর্তন দেখে সে সময়ই অনেকে বিস্ময় প্রকাশ করেছিলেন। পরেও এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই চার পরিবর্তনের কারণেই মূলত অভিযোগ উঠেছে। চারজন ক্রিকেটার পরিবর্তনের মধ্যে দুজন ছিলেন মুত্তিয়া মুরালিধরন ও অ্যাঞ্জেলো ম্যাথুস। এই দুজনকে ছাড়াই ফাইনাল খেলতে নেমেছিল শ্রীলঙ্কা। 

মুম্বাইয়ে অনুষ্ঠিত ২০১১ বিশ্বকাপের ফাইনাল নিয়ে চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে অভিযোগ তোলেন। তার অভিযোগ, ভারতকে ফাইনাল ম্যাচটি ছেড়ে দিয়েছিল শ্রীলঙ্কা। আর ওই ঘটনায় শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার জড়িত ছিলেন।

আলুথগামাকে একাই ম্যাচটি নিয়ে প্রশ্ন তোলেননি। শ্রীলঙ্কাকে ৯৬ বিশ্বকাপ জেতানো অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাও ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে এরআগে সন্দেহ প্রকাশ করেন। তিনিও ম্যাচটি নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছিলেন।

Related Topics

টপ নিউজ

২০১১ বিশ্বকাপ ফাইনাল / পাতানো ম্যাচের অভিযোগ / কুমার সাঙ্গাকারা / মাহেলা জয়াবর্ধনে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • সুজনের মন্তব্যের পর জয়াবর্ধনের ‘হুমকি’
  • '১৩৫ দিন আমি আমার মেয়েকে দেখিনি': টি-টোয়েন্টি বিশ্বকাপের বায়ো-বাবল ছাড়ছেন জয়াবর্ধনে
  • বিশ্বকাপ ফাইনাল পাতানোর প্রমাণ আইসিসিকে দিতে চান লঙ্কান ক্রীড়ামন্ত্রী
  • ফাইনাল পাতানোর অভিযোগ তদন্তে ডি সিলভাকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
  • ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে শ্রীলঙ্কায় তদন্ত শুরু

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net