Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
ফাইনাল পাতানোর অভিযোগ তদন্তে ডি সিলভাকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

খেলা

টিবিএস ডেস্ক
01 July, 2020, 06:40 pm
Last modified: 01 July, 2020, 06:46 pm

Related News

  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • মার্কিন সাবমেরিন হামলার একদিন পর দ্বিতীয় ইরানি নৌযানের নিয়ন্ত্রণ নিল শ্রীলঙ্কা
  • ভারত মহাসাগরে টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ 
  • বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলতে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবলের প্রস্তাব বিসিবির, আইসিসির 'না'
  • টি২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আগ্রহী পাকিস্তান

ফাইনাল পাতানোর অভিযোগ তদন্তে ডি সিলভাকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও ২০১১ বিশ্বকাপে প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা অরবিন্দ ডি সিলভাকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে লঙ্কান পুলিশ। মঙ্গলবার কলম্বোতে লঙ্কান এই কিংবদন্তি ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হয়।
টিবিএস ডেস্ক
01 July, 2020, 06:40 pm
Last modified: 01 July, 2020, 06:46 pm
কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনের সঙ্গে ডি সিলভা। ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে ২০১১ বিশ্বকাপ ফাইনালটি ছেড়ে দিয়েছিল শ্রীলঙ্কা; এমন অভিযোগে গরম বাতাস বইছে শ্রীলঙ্কার ক্রিকেটে। ৯ বছর আগের ম্যাচটিতে আসলেই কিছু ঘটেছে কিনা, সেটা জানতে তদন্ত শুরু করেছে লঙ্কান পুলিশের ইন্ডিপেনডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট। 

এরই অংশ হিসেবে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও ২০১১ বিশ্বকাপে প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা অরবিন্দ ডি সিলভাকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে লঙ্কান পুলিশ। মঙ্গলবার কলম্বোতে লঙ্কান এই কিংবদন্তি ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হয়।

২০১১ বিশ্বকাপে কুমার সাঙ্গাকারার নেতৃত্বে দারুণ ছন্দে ছিল শ্রীলঙ্কা। শেষ চারে নিউজল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে শ্রীলঙ্কা। দারুণ ছন্দে থাকলেও উইনিং কম্বিনেশন ভেঙে ফাইনালে একাদশে চারটি পরিবর্তন আনে লঙ্কানরা। 

জয়ের ধারায় থাকার পরও ফাইনালের মতো ম্যাচে একাদশে চারটি পরিবর্তন দেখে সে সময়ই অনেকে বিস্ময় প্রকাশ করেছিলেন। পরেও এ নিয়ে অনেক আলোচনা হয়েছে।

ডি সিলভা যেহেতু প্রধান নির্বাচক ছিলেন, তাই তাকে দিয়েই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। শ্রীলঙ্কার গণমাধ্যমের খবর, এরপর জিজ্ঞাসাবাদ করা হবে ২০১১ ফাইনাল খেলা শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে। 

এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় ডি সিলভার পূর্ণ সমর্থন আছে। গত মাসের শুরুতে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে অভিযোগ তোলার পর সি সিলভা নিজেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে আলাদা করে তদন্ত করার আহ্বান জানিয়েছিলেন। দরকার হলে করোনাভাইরাস মহামারীর মধ্যেই ভারতে গিয়ে তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছিলেন তিনি।  

মুম্বাইয়ে অনুষ্ঠিত ২০১১ বিশ্বকাপের ফাইনাল নিয়ে চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী অভিযোগ তোলেন। মহিন্দানন্দ আলুথগামাগের অভিযোগ, ভারতকে ফাইনাল ম্যাচটি ছেড়ে দিয়েছিল শ্রীলঙ্কা। আর ওই ঘটনায় শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার জড়িত ছিলেন।

আলুথগামাকে একাই ম্যাচটি নিয়ে প্রশ্ন তোলেননি। শ্রীলঙ্কাকে ৯৬ বিশ্বকাপ জেতানো অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাও ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে এরআগে সন্দেহ প্রকাশ করেন। তিনিও ম্যাচটি নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছিলেন।

Related Topics

টপ নিউজ

২০১১ বিশ্বকাপ ফাইনাল / পাতানো ম্যাচের অভিযোগ / শ্রীলঙ্কা / অরবিন্দ ডি সিলভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • মার্কিন সাবমেরিন হামলার একদিন পর দ্বিতীয় ইরানি নৌযানের নিয়ন্ত্রণ নিল শ্রীলঙ্কা
  • ভারত মহাসাগরে টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ 
  • বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলতে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবলের প্রস্তাব বিসিবির, আইসিসির 'না'
  • টি২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আগ্রহী পাকিস্তান

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net