Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
৮৪ বছরের ক্যামেরার ব্যবসা গুটিয়ে নিচ্ছে অলিম্পাস

ফিচার

টিবিএস ডেস্ক
25 June, 2020, 04:15 pm
Last modified: 25 June, 2020, 05:25 pm

Related News

  • বাইনারি বিদ্যা: দূরত্ব আর মিলন
  • ভারতবর্ষের মানুষের পরিচয় নির্ধারণ ও শ্রেণিবিন্যাসে ব্রিটিশ সাম্রাজ্য যেভাবে কাজে লাগিয়েছিল আলোকচিত্রকে
  • নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডিক্যাম ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার
  • সশস্ত্রবাহিনী কীভাবে কাজ করবে, জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিয়ে ইসির পরিকল্পনা কী?
  • এক শ বছরের লাইকা: যেভাবে বদলে দিল আলোকচিত্রের ইতিহাস

৮৪ বছরের ক্যামেরার ব্যবসা গুটিয়ে নিচ্ছে অলিম্পাস

মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পরের বছর ১৯৩৬ সালে জাপানিজ কোম্পানি অলিম্পাস প্রথমবারের মতো ক্যামেরা তৈরি করে। এর পরবর্তীতে একের পর এক ক্যামেরা বের করতে থাকে তারা, যে কারণে মার্কেট শেয়ারের দিক থেকে এটি বিশ্বের অন্যতম শীর্ষ ক্যামেরার ব্র্যান্ড হয়ে ওঠে।
টিবিএস ডেস্ক
25 June, 2020, 04:15 pm
Last modified: 25 June, 2020, 05:25 pm

বিশ্বে একসময়কার অন্যতম জনপ্রিয় ক্যামেরার ব্র্যান্ড অলিম্পাস তাদের ৮৪ বছরের ক্যামেরার ব্যবসা গুটিয়ে নিচ্ছে। 

প্রতিষ্ঠানটি বলেছে, ডিজিটাল ক্যামেরার এই ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য নানাভাবে চেষ্টা করলেও, এটি এখন আর লাভজনক না হওয়ায় বন্ধ করতে বাধ্য হয়েছে তারা।

তারা বলছে, আধুনিক প্রযুক্তির স্মার্টফোনের কারণে আলাদাভাবে বানানো ক্যামেরার বাজারে পতন নামায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। গত তিন বছর যাবত ক্ষতির মুখোমুখি হয়েও ব্যবসা চালিয়ে গিয়েছিল তারা।

মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পরের বছর ১৯৩৬ সালে জাপানিজ কোম্পানি অলিম্পাস প্রথমবারের মতো ক্যামেরা তৈরি করে। জুইকো ব্র্যান্ডের লেন্স দিয়ে বানানো সেমি-অলিম্পাস ১ নামে ওই ক্যামেরাটি ছিলো বেশ ব্যয়বহুল।

এর পরবর্তীতে একের পর এক ক্যামেরা বের করতে থাকে অলিম্পাস কোম্পানি, যে কারণে মার্কেট শেয়ারের দিক থেকে এটি বিশ্বের অন্যতম শীর্ষ ক্যামেরার ব্র্যান্ড হয়ে ওঠে।

সত্তরের দশকে অলিম্পাসের ক্যামেরার ব্যবসা যখন তুঙ্গে, তখন ডেভিড বেইলি এবং লর্ড লিচফির্ল্ডের মতো আলোকচিত্রীরা অলিম্পাসের ক্যামেরার বিজ্ঞাপন করতেন টেলিভিশনে। 

অলিম্পাস ক্যামেরার ব্যবসা গুটিয়ে নেওয়ার খবরে অ্যামেচার ফটোগ্রাফার ম্যাগাজিনের সম্পাদক নাইজেল অ্যাথারটন বিবিসিকে বলেন, "অলিম্পাস ক্যামেরার প্রতি আমাদের অনেক আবেগ পেছনে ফেলে আসছি। ওই ক্যামেরাগুলো ছিলো যুগান্তকারী। খুব ছোট ছিল, হালকাও ছিল। সেগুলোর ডিজাইন ছিলো বেশ চমৎকার এবং খুবই  ভালো মানের লেন্স থাকতো সেগুলোতে।"

আর্থারটনের মতে, বিগত কয়েকবছর ধরেই কোম্পানির ভুল সিদ্ধান্ত আর ভুল পদক্ষেপের কারণে এখন ব্যবসা গুটিয়ে ফেলতে হচ্ছে তাদের।

তিনি জানান, প্রতিদ্বন্দ্বী অন্যান্য ক্যামেরার ব্র্যান্ডগুলোর মতো ভিডিওর মানের উন্নতি করতে না পারায় বাজার থেকে ছিটকে পড়েছিল এই প্রতিষ্ঠানটি।

এছাড়াও ২০১১ সালে কোম্পানির সিইওর আর্থিক কেলেঙ্কারির কারণে প্রতিযোগিতা থেকে পিছিয়ে যায় অলিম্পাস।

ব্যবসা গুটিয়ে নেওয়া সংক্রান্ত এক বিবৃতিতে জাপানি এই কোম্পানিটি বলেছে, "আমরা বিশ্বাস করি সঠিক পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়েই এই ব্র্যান্ডটির গৌরবোজ্জ্বল অতীত টিকে থাকবে।"

তবে ক্যামেরার ব্যবসা বন্ধ হলেও অলিম্পাস কর্পোরেশনের মাইক্রোস্কোপ, অপটিক্যাল যন্ত্রপাতি এবং মেডিকেল সরঞ্জামাদি তৈরির অন্যান্য ব্যবসাগুলো চলবে।
 
Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

অলিম্পাস ক্যামেরা / ক্যামেরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • বাইনারি বিদ্যা: দূরত্ব আর মিলন
  • ভারতবর্ষের মানুষের পরিচয় নির্ধারণ ও শ্রেণিবিন্যাসে ব্রিটিশ সাম্রাজ্য যেভাবে কাজে লাগিয়েছিল আলোকচিত্রকে
  • নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডিক্যাম ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার
  • সশস্ত্রবাহিনী কীভাবে কাজ করবে, জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিয়ে ইসির পরিকল্পনা কী?
  • এক শ বছরের লাইকা: যেভাবে বদলে দিল আলোকচিত্রের ইতিহাস

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net