Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরও স্থগিত

খেলা

টিবিএস রিপোর্ট
23 June, 2020, 02:20 pm
Last modified: 23 June, 2020, 02:28 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরও স্থগিত

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী আগস্টে বাংলাদেশে আসার কথা থাকলেও নিউজিল্যান্ড আসছে না। বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নিউজিল্যান্ড ক্রিকেট আলোচনার মাধ্যমে সিরিজটি স্থগিত করেছে। 
টিবিএস রিপোর্ট
23 June, 2020, 02:20 pm
Last modified: 23 June, 2020, 02:28 pm

করোনাভাইরাসের প্রকোপে একে একে সব সিরিজই স্থগিত হয়ে যাচ্ছে। বাংলাদেশের পাকিস্তান ও আয়ারল্যান্ড সফর অনেক আগেই স্থগিত হয়েছে। অস্ট্রেলিয়াও আসছে না। এবার স্থগিত করা হলো নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরও। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী আগস্টে বাংলাদেশে আসার কথা থাকলেও নিউজিল্যান্ড আসছে না।

অবশ্য এটা নিউজিল্যান্ড ক্রিকেটের একক সিদ্ধান্ত নয়। বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নিউজিল্যান্ড ক্রিকেট আলোচনার করেই আগস্ট-সেপ্টেম্বরের এই সিরিজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। 

সময়-সুযোগ বুঝে ভবিষ্যতে সিরিজটি আয়োজন করা হবে। আলোচনার মাধ্যমে দুই বোর্ড সিরিজটি আয়োজনের জন্য উপযুক্ত সময় খুঁজে নেবে। নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর স্থগিতের বিষয়টি মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিসিবি।   

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, 'কোভিড-১৯ মহামারীর বর্তমান অবস্থা বিবেচনায় আগামী আগস্টে পূর্ণাঙ্গ একটি সিরিজ আয়োজন করা বড় চ্যালেঞ্জ। ক্রিকেটার, স্টাফ এবং সিরিজ সংশ্লিষ্ট অন্যান্যদের স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে আমরা ঝুঁকি নিতে পারি না।'

নিজাম উদ্দিন চৌধুরী আরও বলেন, 'বর্তমান অবস্থা বিবেচনায় সিরিজ পিছিয়ে দেওয়াকে উপযুক্ত মনে করেছে বিসিবি ও নিউজিল্যান্ড ক্রিকেট। আমরা বুঝতে পারছি দুই দলের খেলোয়াড় এবং অফিসিয়ালদের জন্য এটা খুবই হতাশাজনক। একইভাবে দুই দেশের ভক্তদের জন্যও। সিদ্ধান্তের পেছনের কারণ অনুধাবন ও সমর্থন করার জন্য নিউজিল্যান্ড ক্রিকেটকে ধন্যবাদ জানাতেই হবে।'

আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফর আছে বাংলাদেশের। টেস্ট চ্যাম্পিয়শিপের অংশ হিসেবে এই সফরে লঙ্কানদের বিপক্ষে তিনটি টেস্ট খেলার কথা বাংলাদেশের। কেবল এই সিরিজটিই এখনও জিইয়ে আছে। এই সিরিজটির ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ স্থগিত / করোনার প্রভাব / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net