Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
আশা জাগিয়েও হারল বাংলাদেশ, সমতায় শেষ টি-টোয়েন্টি সিরিজ

খেলা

টিবিএস রিপোর্ট
31 December, 2023, 10:05 am
Last modified: 31 December, 2023, 10:10 am

Related News

  • হাথুরুসিংহের চোখে সফল নিউজিল্যান্ড সফর
  • অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ, সিরিজ জয়ের আশা নিভু নিভু
  • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তানভীর
  • বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি
  • টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, সমতায় শেষ টি-টোয়েন্টি সিরিজ

আগে ব্যাট করে বাংলাদেশ মাত্র ১১০ রান করলেও সেটি তাড়া করতে গিয়ে ঘাম ছুটে গেছে নিউজিল্যান্ডের।
টিবিএস রিপোর্ট
31 December, 2023, 10:05 am
Last modified: 31 December, 2023, 10:10 am

অল্প পুঁজি নিয়েও লড়াই করল বাংলাদেশ। তবে সেটি যথেষ্ট হলো না। ম্যাচ শেষ হওয়ার আগেই বৃষ্টি চলে আসায় থেমে যায় খেলা। আর তখন ডিএলএসের নিয়ম অনুযায়ী, ১৭ রানে এগিয়ে ছিলো কিউইরা। এই ব্যবধানেই জিতে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিকরা। সিরিজটি শেষও হলো ১-১ এর সমতাতেই। 

আগে ব্যাট করে বাংলাদেশ মাত্র ১১০ রান করলেও সেটি তাড়া করতে গিয়ে ঘাম ছুটে গেছে নিউজিল্যান্ডের। যদিও প্রথম ওভারেই ১২ রান নিয়েছে কিউইরা। তবে দুর্দান্ত শুরু করা নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভেঙে যায় ১৬ রানেই।

দ্বিতীয় ওভারের চতুর্থ বলে টিম সেইফার্টকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন মেহেদি হাসান। সাইফার্ট, মিচেল, ফিলিপস, চ্যাপম্যান প্রত্যেকেই আউট হয়েছেন মাত্র এক রান করে। তখন পর্যন্ত দুই অঙ্ক পেরোনো একমাত্র ব্যাটসম্যান ফিন অ্যালেনকে বোল্ড করে কিউইদের বিপদ আরও বাড়ান শরীফুল। ৩১ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৮ রান করেন অ্যালেন। 

৫০ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা নিউজিল্যান্ডের ইনিংসের হাল ধরেন জিমি নিশাম ও মিচেল স্যান্টনার। ষষ্ঠ উইকেটে ৩৭ বলে ৪৬ রানের জুটি গড়েন এই দুই বাঁহাতি ব্যাটসম্যান।  নিউজিল্যান্ডের স্কোর ১৪.৪ ওভারে ৫ উইকেটে ৯৫ রান হওয়ার পরই শুরু হয় বৃষ্টি। তখন বৃষ্টি আইনে নিউজিল্যান্ড এগিয়ে ছিল ১৭ রানে। এরপর আর খেলা না হওয়ায় জিতে যায় কিউইরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয় ১-১ সমতায়।

সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে খেলতে নেমে অল্পতেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। সিরিজে সমতা ফেরাতে কিউইদের সামনে মাত্র ১১১ রানের লক্ষ্য দেয় নাজমুল হাসান শান্তর দল। 

টস হেরে ব্যাট করতে নেমে কিউই বোলারদের কাছে নাকাল হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সবাই ছিলেন আসা-যাওয়ার মিছিলে।চারজন ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁলেও ইনিংস বড় করতে পারেননি কেউই। সর্বোচ্চ ১৭ রান করেছেন অধিনায়ক শান্ত, তাওহিদ হৃদয় ১৬ ও আফিফ করেছেন ১৪ রান। 

নিউজিল্যান্ডের পেস-স্পিন দুটোতেই কাবু হয়ে মাত্র ১১০ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। লাল-সবুজের দলের ব্যাটিংয়ে ধ্বস নামানোর মূল কাজটা করেছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার, মাত্র ১৬ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। দুটি করে উইকেট নিয়েছেন সাউদি, মিলনে ও সিয়ার্স৷

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • হাথুরুসিংহের চোখে সফল নিউজিল্যান্ড সফর
  • অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ, সিরিজ জয়ের আশা নিভু নিভু
  • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তানভীর
  • বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি
  • টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net