Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ট্রেনে সূচি বিপর্যয়, চরম দুর্ভোগ ঘরমুখী মানুষের

টপ নিউজ

ইউএনবি
10 August, 2019, 02:30 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • রাজধানীর ৪ বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট
  • সায়েদাবাদ বাস টার্মিনালমুখী রাস্তাগুলোতে তীব্র যানজট 
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি

ট্রেনে সূচি বিপর্যয়, চরম দুর্ভোগ ঘরমুখী মানুষের

'ধূমকেতু এক্সপ্রেস’ নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা পরে স্টেশন ছেড়ে যায়। এছাড়া ‘সুন্দরবন এক্সপ্রেস’ পাঁচ ঘন্টা, ‘নীলসাগর এক্সপ্রেস’, ‘রংপুর এক্সপ্রেস’ আট ঘণ্টা এবং ‘লালমনিরহাট এক্সপ্রেস’ (বিশেষ) দশ ঘণ্টা দেরিতে স্টেশন ছাড়ে।
ইউএনবি
10 August, 2019, 02:30 pm
Last modified: 25 August, 2019, 04:23 am
ছবিঃ ইউএনবি

বেশ কয়েকটি ট্রেনের সূচি বিপর্যয়ের কারণে চরম দুর্ভোগে পড়েছেন প্রিয়জনদের সাথে ঈদুল আজহা উদযাপন করতে যাওয়া হাজারো মানুষ। বিশেষ করে উত্তর ও দক্ষিণ রুটের যাত্রীদের রেলস্টেশনেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

ট্রেন যাত্রীরা জানান, উত্তরের জেলাগামী ট্রেনগুলোর কোনোটিই তাদের সময়সূচি অনুসারে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যেতে পারে নি।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেশো বণিক বলেন, চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেনগুলি সময়সূচি অনুসারে স্টেশন ছেড়েছে। তবে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করার কারণে উত্তর ও দক্ষিণ জেলাগামী ট্রেনগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছেড়ে যেতে পারেনি।

‘ধূমকেতু এক্সপ্রেস’ নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা পরে স্টেশন ছেড়ে যায়। এছাড়া ‘সুন্দরবন এক্সপ্রেস’ পাঁচ ঘন্টা, ‘নীলসাগর এক্সপ্রেস’, ‘রংপুর এক্সপ্রেস’ আট ঘণ্টা এবং ‘লালমনিরহাট এক্সপ্রেস’ (বিশেষ) দশ ঘণ্টা দেরিতে স্টেশন ছাড়ে।

ট্রেনে যাতায়াত করতে পছন্দ করা মানুষদের কমলাপুর রেলস্টেশনে গরমের মধ্যে দীর্ঘ অপেক্ষার প্রহর গুণতে হচ্ছে।

এদিকে অনেক মানুষকে জীবন ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা গেছে।

মুসলিমদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা আগামী সোমবার (১২ আগস্ট) দেশব্যাপী পালন করা হবে। সেকারণে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শহর ছেড়ে নিজেদের শেকড়ে যাচ্ছেন মানুষ। 

Related Topics

বাংলাদেশ

ট্রেন / ট্রেনের সূচি বিপর্যয় / ঈদুল আযহা / যানজট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • রাজধানীর ৪ বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট
  • সায়েদাবাদ বাস টার্মিনালমুখী রাস্তাগুলোতে তীব্র যানজট 
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net