Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
গালোয়ান সংঘাতে আহত ৭৬ ভারতীয় সেনা সদস্য 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 June, 2020, 12:35 pm
Last modified: 19 June, 2020, 12:44 pm

Related News

  • ভারতে সিলিকন ভ্যালির প্রযুক্তি জায়ান্টদের শত শত কোটি ডলার বিনিয়োগের কারণ কী? 
  • ৪০ চীনা সৈন্য নিহতের সংবাদকে ভিত্তিহীন দাবি করেছে বেইজিং
  • সম্পূর্ণ গালোয়ান উপত্যকা চীনের!
  • লাদাখ সংঘাতের পূর্বে স্যাটেলাইট চিত্রে ধরা পড়া চীনের গতিবিধি 

গালোয়ান সংঘাতে আহত ৭৬ ভারতীয় সেনা সদস্য 

ভারতীয় সেনাসূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ১৮ জন জওয়ান লেহ'র সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাঁরা মোটামুটি দিন ১৫-র মধ্যে কাজে যোগ দিতে পারবে। আরও ৫৮ জন জওয়ান বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের আঘাত সামান্য।
টিবিএস ডেস্ক
19 June, 2020, 12:35 pm
Last modified: 19 June, 2020, 12:44 pm
লাদাখের পথে ভারতীয় সেনা কনভয়। ছবি: হিন্দুস্তান টাইমস

পূর্ব লাদাখের গালোয়ান সংঘর্ষে আহত ৭৬ জন ভারতীয় সেনা এখনও হাসপাতালে ভর্তি। তাদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তারা দ্রুত কাজে যোগ দিতে পারবেন বলে ধারণা করছে ভারতীয় সেনা সদর। সেনাসূত্রকে উদ্ধৃত করে একথা জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

ভারতীয় সেনাসূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ১৮ জন জওয়ান লেহ'র সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাঁরা মোটামুটি দিন ১৫-র মধ্যে কাজে যোগ দিতে পারবে। আরও ৫৮ জন জওয়ান বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের আঘাত সামান্য। ফলে তারাও এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে কাজে ফিরবে বলে আশা ওই সূত্রের। খবর হিন্দুস্তান টাইমসের। 

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, তিনদিন আলোচনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় দুই মেজর পর্যায়ের কর্মকর্তাসহ ১০ জন ভারতীয় জওয়ানকে ছেড়ে দিয়েছে চীনা সেনাবাহিনী। বিষয়টি নিয়ে সরকারিভাবে অবশ্য এখনও মুখ খোলেনি ভারত। 

তবে ভারতীয় সেনাবাহিনীর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, গালোয়ান সংঘর্ষে কোনও জওয়ান নিখোঁজ নেই। পরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফেও একই কথা জানানো হয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, 'বৃহস্পতিবার বিকেলে সেনা এটা পরিষ্কার করে দিয়েছে যে কোনও ভারতীয় জওয়ান নিখোঁজ নেই।' একইসঙ্গে চীনের যাবতীয় গতিবিধি প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে সীমাবদ্ধ রাখার জন্য সাউথ ব্লকের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে।

এদিকে, গালোয়ান উপত্যকায় উত্তেজনা প্রশমনে গত বৃহস্পতিবার উপত্যকার প্যাট্রোলিং পয়েন্ট ১৪-র কাছে ভারতীয় এবং চীনা সেনাবাহিনীর মধ্যে মেজর জেনারেল পর্যায়ের বৈঠক হয়েছে। সেখানেই সোমবার রাতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। 

নাম গোপন রাখার শর্তে ভারতীয় সেনার কর্মকর্তা বলেন, 'সংঘর্ষের পরে সীমান্ত পরিস্থিতি দীর্ঘক্ষণ আলোচনা করে দু'পক্ষ। আগামীতে আরও বৈঠকের বিষয়ে একমত হয়েছেন তারা। বিভিন্ন পর্যায়ের আরও বৈঠক হবে।' 

Related Topics

টপ নিউজ

চীন-ভারত সীমান্ত সংঘাত / পুর্ব লাদাখ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • ভারতে সিলিকন ভ্যালির প্রযুক্তি জায়ান্টদের শত শত কোটি ডলার বিনিয়োগের কারণ কী? 
  • ৪০ চীনা সৈন্য নিহতের সংবাদকে ভিত্তিহীন দাবি করেছে বেইজিং
  • সম্পূর্ণ গালোয়ান উপত্যকা চীনের!
  • লাদাখ সংঘাতের পূর্বে স্যাটেলাইট চিত্রে ধরা পড়া চীনের গতিবিধি 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net